Actress Chitrangda Singh Skin Care: চিত্রাঙ্গদা সিংয়ের সকালের এই অভ্যাস, এতেই লুকিয়ে তারুণ্য, এনার্জি, উজ্জ্বল ত্বক

Actress Chitrangda Singh Skin Care: চিত্রাঙ্গদা সিংয়ের ত্বকের রুটিন (Ageless Skin Morning Routine) জানলে অবাক হবেন। জানুন, এই ব্যাপারে ডায়েটিশিয়ান কী বলছেন।

Actress Chitrangda Singh Skin Care: চিত্রাঙ্গদা সিংয়ের ত্বকের রুটিন (Ageless Skin Morning Routine) জানলে অবাক হবেন। জানুন, এই ব্যাপারে ডায়েটিশিয়ান কী বলছেন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Ageless Skin Morning Routine: সকালে গরম জল খাওয়ার বিরাট উপকারিতা রয়েছে।

Ageless Skin Morning Routine: সকালে গরম জল খাওয়ার বিরাট উপকারিতা রয়েছে।

Actress Chitrangda Singh Skin Care: সকালের শুরুটা কীভাবে হচ্ছে, তার ওপর নির্ভর করে সারাদিন শরীর ও মন কতটা সচল থাকবে। চিত্রাঙ্গদা সিংয়ের সকালের রুটিন সেই বিষয়টিকেই গুরুত্ব দেয়। তিনি দিনের শুরু করেন এক বড় মগে গরম জল দিয়ে। রাতে দীর্ঘ সময় ঘুমের ফলে শরীরে যে জলাভাব তৈরি হয়, তা দূর করতে গরম জল অত্যন্ত কাজের। এটি অন্ত্রকে সক্রিয় করে, মেটাবলিজম ধীরে জাগিয়ে তোলে এবং কোষে অক্সিজেন সরবরাহে সাহায্য করে। বিশেষ করে যাঁদের সকালে পেট পরিষ্কার হতে সমস্যা হয় বা যাঁদের পেট ভারী লাগে, তাঁদের জন্য এই অভ্যাস উপকারী।

Advertisment

এর পরের ধাপটি আরও বেশি কাজের বলেই মনে করেন বিশেষজ্ঞরা। জিরা এবং আজওয়াইন ভিজিয়ে রেখে তা ফুটিয়ে তার সঙ্গে লেবু মিশিয়ে পান করা হয়। এই পানীয়টি হজমের জন্য প্রাকৃতিক টনিকের মত কাজ করে। জিরা শরীরের এনজাইম নিঃসরণ বাড়ায়, গ্যাস ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। আজওয়াইন অন্ত্রের অস্বস্তি দূর করে এবং ফোলাভাব কমায়। এর সঙ্গে লেবুর ভিটামিন সি শরীরকে ডিটক্স করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। নিয়মিত এই পানীয় খেলে লিভারের কাজও উন্নত হয় বলেই মত পুষ্টিবিদদের।

আরও পড়ুন- পেটের গ্যাসে বাড়ছে ওজন? এই ৫টি যোগাসনে মেদ কমবে, হজম হবে

ভেজানো বাদাম 

এরপর চিত্রাঙ্গদা খান কয়েকটি ভেজানো বাদাম খান। সারারাত ভেজানো বাদাম সকালে খেলে তা সহজে হজম হয় এবং পুষ্টিগুণ অনেক বেশি কার্যকর হয়। বাদামে থাকা ভালো ফ্যাট, ভিটামিন ই এবং প্রোটিন ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। এটি শুধু ত্বক নয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে। সকালে বাদাম খেলে হঠাৎ এনার্জি ড্রপ হয় না এবং দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন- রাতে হাঁটুর ব্যথায় ঘুম উধাও? কারণ ও আরাম পাওয়ার উপায় জেনে নিন

এই সবের পর তিনি খান একটি কিউই এবং অল্প পরিমাণ পেঁপে। ফল খাওয়ার সময় নির্বাচনও এখানে গুরুত্বপূর্ণ। গরম জল ও হজম সহায়ক পানীয়ের পর ফল খেলে শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে। পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সহায়ক। কিউই ভিটামিন সি-তে ভরপুর, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে টানটান রাখে। পাশাপাশি কিউই কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে।

আরও পড়ুন- চিনির বদলে স্বাস্থ্যকর মিষ্টি, এগুলোর কথা জানলে আজ থেকেই বদলাবে ডায়েট!

এই পুরো সকালের রুটিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি শরীরকে ধাক্কা না দিয়ে ধীরে জাগিয়ে তোলে। ভারী ব্রেকফাস্ট বা অতিরিক্ত চিনি-যুক্ত পানীয়ের বদলে এখানে রয়েছে হাইড্রেশন, হজম সক্রিয়করণ এবং প্রাকৃতিক পুষ্টির সমন্বয়। এর ফলে শরীরে প্রদাহ কমে, ত্বকে ব্রণ বা ফোলাভাবের সম্ভাবনা হ্রাস পায় এবং দিনের শুরুটা হয় স্থির এবং সতেজভাবে।

আরও পড়ুন- এই একটি জিনিস হলুদের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান, ট্যানিং দ্রুত কমবে, ফিরবে প্রাকৃতিক উজ্জ্বলতা

পুষ্টিবিদদের মতে, এই রুটিনকে বলা যায় একটি আদর্শ পানীয় (morning detox ritual)। তবে শুধুমাত্র এটুকু করলেই সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ হয় না। কিছুক্ষণ পর অবশ্যই একটি ব্যালান্সড ব্রেকফাস্ট প্রয়োজন, যেখানে পর্যাপ্ত প্রোটিন, জটিল কার্বোহাইড্রেট এবং ভালো ফ্যাট থাকবে। তবেই শরীর দীর্ঘ সময় এনার্জি ধরে রাখতে পারবে।

routine skin Ageless