Ajker Rashifal Bengali, 19 November 2025: আজ কি আপনার জীবনে লাকি ডে, নাকি চ্যালেঞ্জের দিন? পড়ুন রাশিফল

Today Horoscope, 19 November, 2025: আজ আপনার রাশি অনুযায়ী শুভ সংখ্যা, শুভ সময়, দিনের মেজাজ, কর্ম, ব্যবসা, প্রেম এবং পারিবারিক সম্ভাবনার বিস্তারিত বিশ্লেষণ পড়ুন।

Today Horoscope, 19 November, 2025: আজ আপনার রাশি অনুযায়ী শুভ সংখ্যা, শুভ সময়, দিনের মেজাজ, কর্ম, ব্যবসা, প্রেম এবং পারিবারিক সম্ভাবনার বিস্তারিত বিশ্লেষণ পড়ুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
wednesday horoscope

Today Wednesday Horoscope: বুধবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 19 November 2025: আজ বুধবার, ১৯ নভেম্বর ২০২৫। আপনার জন্মদিন আজ হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাব বিস্তারকারী গ্রহ হল মঙ্গল এবং রবি। বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৯ তারিখে জন্ম হওয়ার কারণে রবি আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলে। আজ আপনার শুভ সংখ্যা ১, ১০, ১৯ এবং ২৮। যা দিনের বিভিন্ন মুহূর্তে ভাগ্যকে আপনার দিকে টেনে আনতে পারে।

Advertisment

মঙ্গলের প্রভাবে এই জাতকদের মধ্যে দৃঢ় সিদ্ধান্তগ্রহণ, সাহস, চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা এবং কর্মস্পৃহা অত্যন্ত তীব্র থাকে। এই দিনের শুভ সংখ্যা হিসেবে ধরা হয় ৯, ১৮ এবং ২৭। আর শুভ রত্ন হিসেবে ধরা হয় রক্তপ্রবাল। আজকের দিনের শুভ রং হিসেবে লালকে ধরা হয়, এবং বিশ্বাস করা হয় যে লাল রঙের বস্ত্র পরিধান করলে সৌভাগ্য লাভের সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন- বিশ্বের ৬টি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, এগুলো আজ পুরোপুরি হোটেল

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবন অত্যন্ত শুভ থাকবে। পারিবারিক শান্তি বজায় থাকবে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সঙ্গীর সহযোগিতা পাবেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি অনুকূল। বিশেষত যাঁরা খুচরা বা পাইকারি ব্যবসা করেন তাঁদের আয় বাড়তে পারে। অবিবাহিতদের জন্য আজ বিয়ের প্রস্তাব বা আলোচনায় অগ্রগতি হবে। শুভ সংখ্যা হিসেবে বিবেচিত হবে ৬৩।

Advertisment

আরও পড়ুন- সেনাবাহিনী নেই, বিশ্বের এই ৫ দেশ কীভাবে কাটায় চরম শান্তিতে?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজ স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর দিতে হবে। গৃহস্থালী কাজে গৃহকর্মীর সাহায্য পাওয়া যাবে। অফিসে সহকর্মীদের সহযোগিতা মিললেও আয় রোজগারে কিছুটা বাধা বা জটিলতা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। শুভ সংখ্যা ৩৮।

আরও পড়ুন- মুখের ঘা সহজে সারছে না? হালকাভাবে নেবেন না কিন্তু! এটা এই মারণ রোগও হতে পারে

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

সৃজনশীল কাজ, শিল্প, সংগীত, লেখালেখি—সব ক্ষেত্রেই সাফল্য মিলবে। ব্যবসায় লাভ বাড়বে এবং প্রেমজ সম্পর্কেও অগ্রগতি হবে। যাঁরা মিডিয়া বা অভিনয় জগতে কাজ করেন তাঁদের জন্য আজ বিশেষভাবে শুভ। শুভ সংখ্যা ২২।

আরও পড়ুন- আপনার কিডনি কি নষ্টের পথে? এই কায়দায় জানুন সহজেই! বাঁচতে কী করবেন, জেনে নিন বিস্তারিত

কর্কট/ Cancer রাশিফল Rashifal

গৃহস্থালি কাজে কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। আত্মীয়–স্বজনের আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জমি বা স্থাবর সম্পত্তি কেনা-বেচা করেন তারা আজ ভালো ফল পাবেন। মায়ের সহযোগিতা ও আশীর্বাদ আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। শুভ সংখ্যা ৭৬।

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আজ বৈদেশিক যোগাযোগ ও বিদেশ সম্পর্কিত কাজগুলোতে অগ্রগতি হবে। যাঁরা গার্মেন্টস বা বস্ত্র ব্যবসা করেন, তাঁরা লাভবান হবেন। ছোট ভাই–বোনের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হবে। শুভ সংখ্যা ৪৫।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজ বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। খাদ্য ও পানীয় ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক কাজে আত্মীয়দের সহযোগিতা মিলবে। ব্যবসায় নতুন বিনিয়োগ করার সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা ২১।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজ কর্মে অগ্রগতি ও সাফল্যের দিন। ব্যবসায় লাভ বাড়বে। দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা পাবেন। সামাজিক বা সাংগঠনিক কাজে সম্মান অর্জন করবেন। শুভ সংখ্যা ৬৮।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

পারিবারিক ব্যয় বাড়তে পারে। ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে যাত্রা করতে পারেন। বিদেশে থাকা ভাই বা বোনের থেকে সাহায্য পাবেন। কোনও আইনি জটিলতা থাকলে আজ তার সমাধান মিলতে পারে। শুভ সংখ্যা ৭৩।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আজ বড় ভাই–বোনের সাহায্য লাভের দিন। ব্যবসায় বকেয়া টাকা আদায় হবে। চাকরিজীবীদের আয় বাড়বে। আপনার কোনো বন্ধু আজ গুরুত্বপূর্ণ কাজে আপনাকে সমর্থন করবে। শুভ সংখ্যা ১১।

মকর/ Capricorn রাশিফল Rashifal

কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসবে। ব্যবসায় প্রভাবশালী কারও সহযোগিতা মিলবে। গৃহস্থালি কাজেও উন্নতি দেখা দেবে। অতিরিক্ত রোজগারের সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা ১৮।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আজ ভাগ্য উন্নতির দিন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আমদানি–রফতানি ব্যবসা ভালো লাভ দেবে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা সফল হতে পারে। শুভ সংখ্যা ৬৮।    

মীন/ Pisces রাশিফল Rashifal

আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। শেয়ার বাজারে লাভের সম্ভাবনা থাকলেও সতর্ক থাকা জরুরি। গৃহস্থালি কাজে কিছু টাকা ঋণ করতে হতে পারে। পাওনাদারের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। শুভ সংখ্যা: ৫৫

জ্যোতিষ অনুযায়ী আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। সকাল ৭:২৬ পর্যন্ত রয়েছে কৃষ্ণপক্ষের ১৪শী তিথি, এরপর শুরু হবে অমাবস্যা তিথি। এ কারণে আজকের দিনটি নতুন সূচনা, সিদ্ধান্ত গ্রহণ এবং মানসিক ভারসাম্যের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।

bengali Ajker Rashifal