/indian-express-bangla/media/media_files/va1NNakT1gF453xAOxOH.jpeg)
Saturday Horoscope: শনিবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 22 November 2025: শুক্রবারের সকাল মানেই নতুন আশার সূচনা। ২১ নভেম্বর ২০২৫ তারিখে আজ আকাশে চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। দিনের প্রথম ভাগে প্রতিপদ তিথি দুপুর পর্যন্ত থাকবে এবং তার পর দ্বিতীয়া আরম্ভ হবে। প্রতিটি রাশির ওপর এই চন্দ্রগতি ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে।
মেষ/ Aries রাশিফল Rashifal
মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি দূরের ভ্রমণে সতর্কতা থাকছে। ব্যবসায় কিছু অর্থ যোগানের প্রয়োজন দেখা দেবে, যা কিছুটা চাপ তৈরি করতে পারে। তবে বিকেলে বিদেশযাত্রা বা দূরের যাত্রা সংক্রান্ত কাজে অগ্রগতি দেখা দেবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কোনও কাজে অংশ নিলে মনে প্রশান্তি আসবে।
আরও পড়ুন- মানুষের দুঃখ, কষ্ট, প্রার্থনা, এসব কি সত্যিই ভগবানের কাছে পৌঁছায়? কী বলছেন প্রেমানন্দ মহারাজ?
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জন্য আজ অংশীদারী ব্যবসায় কিছু বাধা ও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক রক্ষায় নম্রতা দরকার। গৃহস্থালি কাজে আজ সঙ্গীর সাহায্য মিলবে। বিকেলে অর্থের প্রয়োজন দেখা দিতে পারে, তাই অযথা ব্যয় এড়িয়ে চলাই উত্তম। পাওনাদারের সাথে যুক্ত ঝামেলা এড়াতে শান্ত থাকুন।
আরও পড়ুন- বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জাতকদের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্কতা জরুরি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার। কারণ, সামান্য ভুল বোঝাবুঝিও বড় সমস্যার কারণ হতে পারে। বিকেলে পাওনাদারের সাথে দেখা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ কিছু লাভের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- শীতের কামড় থেকে কীভাবে নিরাপদে রাখবেন আদরের পোষ্যকে? জানুন ৫টি সিক্রেট টিপস
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জন্য দিনটি সৃজনশীলতার। শিল্পী, লেখক বা সৃষ্টিশীল পেশাজীবীদের আজ কাজের অগ্রগতি হবে। খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন। বিকেলে কারও সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, ফলে কাজের চাপ বাড়তে পারে।
আরও পড়ুন- বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জাতক–জাতিকাদের জন্য আজ পারিবারিক উন্নতি এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় কাজ সহজ হবে। বিকেলে প্রেমে সাফল্য দেখা দেবে এবং সন্তানদের নিয়ে আনন্দঘন সময় কাটতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জন্য বৈদেশিক যোগাযোগে উন্নতির দিন। গণমাধ্যম বা যোগাযোগ-সংক্রান্ত কাজে নতুন সুযোগ আসবে। বিকেলে ব্যক্তিগত স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা দেখা দেবে এবং আত্মীয়ের সাহায্য মিলবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির আজ বকেয়া টাকা আদায়ে সক্রিয় হওয়ার সময় এসেছে। খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় হতে পারে। বিকেলে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে নতুন পথ খোলার ইঙ্গিত দিচ্ছে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশি কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এটি। বিকালে বকেয়া টাকা ফেরত মিলতে পারে। হোটেল বা রেস্তোরাঁ-সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা প্রবল।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জন্য সকালে ব্যয়বহুল সময়। প্রবাসীদের আয় কিছুটা বাধার মুখে পড়তে পারে। গৃহস্থালির খরচ বাড়বে। তবে বিকেলে কাজের উন্নতি ও নতুন সুযোগ আসবে, চাকরিজীবীদের উন্নতির যোগ রয়েছে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জন্য আজ বকেয়া বিল বা বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কাজে বড় ভাই-বোনের সাহায্য মিলবে। বিকালে দূরে বেড়াতে যেতে পারেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজ দিনের শুরুতে উচ্চপদস্থ কারও সাহায্য পাবেন। ব্যবসায় প্রভাবশালী বন্ধুর সহায়তা গুরুত্বপূর্ণ হতে পারে। বিকেলে বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও ভ্রমণের সম্ভাবনা।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির আজ রোজগারের জন্য বিদেশে যোগাযোগ গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষায় সাফল্য মিলবে। বিকেলে সম্মান ও প্রভাব বাড়বে। গৃহস্থালির কাজে উন্নতি হবে।
আজকের দিনের শুভ সময় নিয়েও জ্যোতিষশাস্ত্রে বিশেষ মত রয়েছে। সকালে ৬:২৯ থেকে ৭:২৩ এবং ৮:০৫ থেকে ১০:১৩ পর্যন্ত সময়টি শুভ কাজের জন্য অত্যন্ত অনুকূল। দুপুরে ১২:২১ থেকে ৩:১২ এবং বিকালে ৩:৫৩ থেকে ৫:১৭ পর্যন্ত সময় নতুন উদ্যোগ, চাকরি, ব্যবসা বা অর্থসংক্রান্ত কাজে সহায়ক। রাতের দিকে ১:১৯ থেকে ৪:০০ পর্যন্ত সময় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য উপযোগী। আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং বিকেল ৪:২৫-এ ধনু রাশিতে প্রবেশ করবে, ফলে দুপুরের পর আপনার আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং মানসিক স্থিতি উন্নত হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us