/indian-express-bangla/media/media_files/va1NNakT1gF453xAOxOH.jpeg)
Saturday Horoscope: শনিবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 29 November 2025: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫। চন্দ্র আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বিকাল ৪টা ৩৫ মিনিটের পরে প্রবেশ করবে মীন রাশিতে। ফলে দিনের প্রথম ভাগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যুক্তি এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রবনতা দেখা গেলেও দিনের দ্বিতীয় ভাগে আবেগ, সৃজনশীলতা এবং মানসিক ওঠাপড়ার প্রবণতা বাড়বে। আজ ৯মী তিথি রাত ৬টা ৪ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে ১০মী তিথি, যা দিনের পবিত্র শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। যাঁদের আজ জন্মদিন, তাঁরা ধনু রাশির জাতক-জাতিকা। চন্দ্রের প্রভাব প্রবল হওয়ায় তাঁদের মন অনেক সংবেদনশীল হলেও বৃহস্পতির আশীর্বাদ তাঁদের জীবনে সৌভাগ্য, শিক্ষা, মানবিকতা এবং আধ্যাত্মিকতার শক্তি বাড়িয়ে তুলবে। আজ তাঁদের জন্য শুভ সংখ্যা ২, ১১, ২০ এবং ২৯। শুভ রত্ন মুক্তা এবং পীত পোখরাজ। শুভ রং সাদা ও হলুদ।
মেষ/ Aries রাশিফল Rashifal
দিন শুরু হচ্ছে মেষ রাশির জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে। বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং কোনও প্রবাসী বন্ধু বা পরিচিতর সাহায্য লাভের যোগ রয়েছে। বৈদেশিক বাণিজ্যে উন্নতি হতে পারে। দিনের দ্বিতীয়ভাগে দূরে যাত্রার সম্ভাবনা থাকবে কিন্তু ঘরের কিছু অর্থ ব্যয় হতে পারে।
আরও পড়ুন- টেনশনে ধরতে পারে হাঁফ, সামলাবেন কীভাবে? জানুন চিকিৎসকের থেকে
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বৃষ রাশির জন্য আজকের সকাল শুভ, বিশেষ করে কাজের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা দেবে। পদস্থ অফিসারের সাহায্য পেলে কাজ আরও সহজ হবে। তবে পারিবারিক বিষয়ে পিতার সঙ্গে সামান্য মতবিরোধ তৈরি হতে পারে। বিকালের পরে বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যাবে।
আরও পড়ুন- প্রত্যেক মানুষের শরীরেই রয়েছে অসংখ্য হাড়, জানেন কী নাম সেগুলোর?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
মিথুন রাশির জন্য আজ ভাগ্য উন্নতির দিন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অংশ নেওয়ার সুযোগ আসবে। ব্যবসায়িক কারণে বিদেশযাত্রার সম্ভাবনাও আছে। বিকালের পরে সামাজিক বা সাংগঠনিক ক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি বাড়বে।
আরও পড়ুন- পায়ের গোড়ালি ফাটা থেকে চিরতরে মুক্তি চান? শীতে মেনে চলুন এই ৫টি সহজ টিপস
কর্কট/ Cancer রাশিফল Rashifal
কর্কট রাশির জন্য আজ অর্থলাভের সুযোগ থাকলেও পাওনাদারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব। বিকালের পরে বিদেশযাত্রা বা বিদেশসংক্রান্ত কাজের উন্নতি হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন- দেখুন তো এই কারণেই আপনার চুল ঝরছে কি না? হলে দ্রুত বন্ধ করুন!
সিংহ/ Leo রাশিফল Rashifal
সিংহ রাশির জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। দাম্পত্য সম্পর্কে অস্থিরতা দেখা দিতে পারে এবং জীবনসঙ্গীর মন আজ সংবেদনশীল থাকবে। অংশীদারী ব্যবসায় কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে। বিকালের পরে শারীরিক অসুস্থতা বিরক্ত করতে পারে, তাই আজ কাউকে টাকা ধার দেওয়া ঠিক হবে না।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কন্যা রাশির জন্য সহকর্মীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা থাকলেও মেজাজ নিয়ন্ত্রণে রাখলে কাজ এগিয়ে যাবে। বিকালের পরে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধা এলেও ধীরস্থির থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
তুলা রাশির জন্য আজ বিশেষ শুভ দিন। প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে। সৃজনশীল কোনও কাজে বিদেশযাত্রার সুযোগও মিলতে পারে। বিকালের পরে সহকর্মী বা বন্ধুর পাশে দাঁড়াতে হতে পারে, শরীরের ব্যাপারে সতর্ক থাকা জরুরি।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বৃশ্চিক রাশির জন্য পারিবারিক বিষয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধ এড়ানো উচিত। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হলেও মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিকাল থেকে প্রেমের সম্পর্কে কিছু বাধা দেখা দেবে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধনু রাশির জন্য দিনের শুরুটা অত্যন্ত শুভ। বিদেশ থেকে ভালো সংবাদ পাওয়া যেতে পারে এবং বৈদেশিক মধ্যস্থতার কাজে অর্থ লাভের সম্ভাবনা প্রবল। প্রবাসে থাকা ছোট ভাইবোনের কাছ থেকেও সাহায্য আসতে পারে। বিকালের পরে পারিবারিক কোনও জটিলতা দেখা দিতে পারে, তাই আত্মীয়দের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
মকর রাশির জন্য আজ বিদেশি পণ্য ব্যবসায় লাভজনক দিন। বিশেষ করে চাইনিজ বা থাই খাদ্য ব্যবসায়ীরা ভালো রোজগার করতে পারেন। বিকালের পরে যোগাযোগে কিছু সমস্যা হলেও গণমাধ্যমে কাজের সুযোগ আসতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
কুম্ভ রাশির দিনের শুরু ব্যবসার উন্নতির সংকেত নিয়ে আসবে। প্রচার–প্রসারের কাজে সফলতা আসবে এবং দূরের যাত্রার সম্ভাবনা আছে। বিকালের পরে খুচরা বা পাইকারি ব্যবসায় কিছু বাধা দেখা দিতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
মীন রাশির জাতকদের জন্য দিনের শুরুতেই বিদেশযাত্রার যোগ রয়েছে। ট্রাভেল এজেন্সির ব্যবসায় লাভ হতে পারে। বিকালের পরে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, মানসিক অবসাদ চাপ বাড়াতে পারে।
আজকের এই দিনের প্রতিটি রাশির মধ্যে চন্দ্রের পরিবর্তনের প্রভাব স্পষ্ট। সকাল থেকে বিকাল পর্যন্ত যুক্তি, পরিশ্রম, যোগাযোগের শক্তি বেশি থাকলেও সন্ধ্যার পরে আবেগ, মনোভাব এবং সংবেদনশীলতার প্রভাব বাড়বে। তাই আজ সিদ্ধান্ত নেওয়ার সময় সকালকে বেশি গুরুত্ব দিলে সুবিধা হবে। প্রতিটি রাশির জন্য বিশেষ নির্দেশ—নিজের শক্তির জায়গায় দৃঢ় থাকুন এবং দিনের পরিবর্তনশীল শক্তিকে বুঝে চলুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us