/indian-express-bangla/media/media_files/2025/11/12/amla-lounge-recipe-2025-11-12-15-12-12.jpg)
Amla Lounge Recipe: জেনে নিন কীভাবে বানাবেন আমলকি লাউঞ্জি।
Amla Lounge Recipe: শীতের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ঠান্ডা, কাশি বা ফ্লু এই সময়েই বেশি হয়। তাই এই সময় শরীরকে ভেতর থেকে শক্ত রাখতে দরকার ভিটামিন সি (C) ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার। আর সেই তালিকার একেবারে প্রথমেই আছে আমলকি (Amla)।
আমলকি শুধু একটি ফল নয়, এটি একপ্রকার ন্যাচারাল ইমিউনিটি বুস্টার। আয়ুর্বেদ অনুযায়ী, আমলকি শরীর থেকে টক্সিন বের করে দেয়, রক্ত পরিষ্কার রাখে এবং চুল আর ত্বক উজ্জ্বল রাখে। শীতে প্রতিদিন আমলকি খেলে শরীর ঠান্ডা প্রতিরোধে অনেক বেশি সক্ষম হয়।
আরও পড়ুন- টুনা স্যান্ডউইচে মেয়োনিজ মিশিয়ে খাচ্ছেন, জানেন কী হতে পারে? বরং এগুলো মিশিয়ে খান
তবে প্রতিদিন কাঁচা আমলকি খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। তাই আজ দেখে নিন এমন একটি রেসিপি (আমলকি লাউঞ্জি, Amla Lounge), যা শুধু সুস্বাদুই নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
আরও পড়ুন- নিউমোনিয়া হলে কী খাবেন? প্রতিদিনের ডায়েটে রাখুন এই বিশেষ খাবারগুলি
আমলকি লাউঞ্জি বানাতে কী লাগবে?
আমলকি লাগবে ২৫০ গ্রাম, কাঁচা লঙ্কা লাগবে ২-৩টি (কুচি করে কাটা), লাল লঙ্কার গুঁড়ো লাগবে ১ চা চামচ, হলুদ গুঁড়ো লাগবে ১/৪ চা চামচ। তেল লাগবে প্রয়োজনমতো। হিং লাগবে ১ চিমটি, ধনেপাতা কুচি লাগবে ২ টেবিল চামচ, মৌরি লাগবে ১ চা চামচ, রাই লাগবে ১ চা চামচ, লাগবে স্বাদমতো লবণ আর সামান্য চিনি।
আরও পড়ুন- গাড়িতে উঠলে কারও বমিবমি লাগে, কেউ থাকেন দিব্যি, এই কায়দায় সহজেই মিলবে সমাধান!
আমলকি লাউঞ্জি বানাতে প্রথমে আমলকি ধুয়ে প্রেসার কুকারে ২-৩ সিটি না দেওয়া পর্যন্ত সেদ্ধ করুন। সেদ্ধ হলে ঠান্ডা করে খোসা আলাদা করে চটকে নিন। একটি কড়াইতে সামান্য তেল গরম করে রাই, মৌরি এবং হিং দিন। এরপর কাচা লঙ্কা, ধনেপাতা কুচি ভাজুন। এবার চটকে নেওয়া আমলকি ও সব মশলা (লাল লঙ্কা, হলুদ, লবণ) মিশিয়ে নিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না আমলকি তেল ছাড়ে। ইচ্ছা হলে এতে সামান্য চিনি মেশান। এতেই তৈরি হয়ে যাবে আপনার টক-ঝাল-মিষ্টি আমলকি লাউঞ্জি। এটা আপনি ভাত, রুটি বা পরোটা, সবকিছুর সঙ্গেই খেতে পারবেন।
আরও পড়ুন- প্রয়াণবার্ষিকীতে অজানা মনোজ মিত্র! কিংবদন্তি নাট্যকারের অভিনয় রয়েছে বাঙালির হৃদয়জুড়ে!
আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি (Vitamin C), যা ঠান্ডা ও সংক্রমণ প্রতিরোধে সহায়ক। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীর থেকে ফ্রি র্যাডিক্যাল দূর করে। এটি চুল পড়া কমায় ও ত্বক উজ্জ্বল রাখে। লিভার ডিটক্স ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। শরীরের ইমিউন সিস্টেম স্বাভাবিক কায়দায় শক্তিশালী করে। আমলকি লাউঞ্জি ফ্রিজে ৭–১০ দিন পর্যন্ত ভালো থাকে। এয়ারটাইট জারে রাখলে এর স্বাদ থাকে অটুট। শীতকালে বাতাস শুকনো হয়ে যায়। শরীরের হজমশক্তি কমে যায়। তাই হজমে সহায়ক, ভিটামিনসমৃদ্ধ, কম-ক্যালোরি খাবার যেমন আমলকি এই সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us