/indian-express-bangla/media/media_files/2025/11/09/amla-vs-avocado-2025-11-09-20-37-37.jpg)
Amla vs Avocado: আমলকি নাকি অ্যাভোকাডো, শরীরের জন্য কোনটা বেশি ভালো?
Amla vs Avocado: আজকাল সোশ্যাল মিডিয়ায় বা ওয়েলনেস ব্লগে চোখ রাখলেই দেখা যায় একটাই নাম— অ্যাভোকাডো (Avocado), যাকে বলা হয় সেলিব্রিটি সুপারফুড (celebrity superfood)। কারণ, বিশ্বজুড়ে বহু মানুষ এটি স্বাস্থ্যকর খাবারের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন।
কিন্তু জানেন কি, ভারতের ঘরোয়া সুপারফুড আমলকিও (Amla বা Gooseberry) এই অ্যাভোকাডোর চেয়ে কোনও অংশেই কিন্তু কম নয়। বরং বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই এটি অ্যাভোকাডোর চেয়ে বেশি ভালো।
আরও পড়ুন- ওজন কমাতে হাঁটছেন, জানেন হাঁটার গতি কেমন হওয়া উচিত? বিস্তারিত জানুন এখানে
আমরা প্রায়ই বিদেশি 'সুপারফুড' খুঁজে বেড়াই, অথচ আমাদের দেশীয় ফল-সবজি ও ভেষজ উপাদানগুলোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ। আমলকি, রাগি, রাজগিরা বা কলাই ডাল—সবই বহু প্রজন্ম ধরে আমাদের শরীরকে ভেতর থেকে মজবুত করেছে বা করছে। এই ব্যাপারে দিল্লির ফর্টিস হাসপাতালের গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডা. শুভম বৎস্য বলেন, 'আমলকি প্রতিদিন খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং এতে থাকা পলিফেনল শরীরের ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া এটি ত্বক ও চুলের উজ্জ্বলতা বজায় রাখে।'
আরও পড়ুন- সকালে দেরিতে ঘুম থেকে উঠছেন? শরীরে কী ভয়ঙ্কর প্রভাব ফেলছে, জেনে নিন চিকিৎসকের থেকে
আমলকিতে থাকা প্রচুর ভিটামিন সি (C) ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে কোলেস্টেরল জমতে দেয় না। মাত্র একটি ছোট আমলকি পুরো দিনের ভিটামিন সি (C)-এর চাহিদা পূরণ করে। হায়দরাবাদের যশোদা হাসপাতালের চিকিৎসক ডা. সুমনাথ গুপ্ত বলেছেন, 'অ্যাভোকাডোতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ফ্যাট। যা ভালো ফ্যাট হিসেবে পরিচিত। এটি শরীরের খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়, ফলে হার্টের কার্যক্ষমতা উন্নত হয়।' এছাড়াও অ্যাভোকাডো হল ফাইবার, পটাশিয়াম, ভিটামিন কে (K), ই(E) এবং ফোলেটের উৎস। এগুলো হজমে সাহায্য করে, পেশি শক্তিশালী রাখে এবং কোষের ক্ষতি রোধ করে।
আরও পড়ুন- সাবধান! বিনা সংকেতে নীরবে হানা দিচ্ছে স্ট্রোক, বিরাট ক্ষতি হচ্ছে, কী দেখে হবেন সতর্ক?
কোনটা বেছে নেবেন?
যদি আপনার লক্ষ্য হয় হার্টের যত্ন নেওয়া, তবে অল্প পরিমাণে অ্যাভোকাডো খাওয়া ভালো। আর যদি চান ত্বক, চুল ও ইমিউনিটি শক্তিশালী হোক, তবে দৈনন্দিন খাদ্যতালিকায় আমলকি রাখুন। দুইটি ফলই শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তবে মনে রাখবেন—কোনও খাবারই 'ম্যাজিক' নয়। সঠিক পরিমাণে খাওয়া, পর্যাপ্ত ঘুম আর নিয়মিত ব্যায়ামই হল সুস্বাস্থ্যের মূল মন্ত্র। ডা. বৎস্য বলেন, 'আমলা ও অন্যান্য দেশীয় সুপারফুডকে আমরা যদি আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় ফিরিয়ে আনি, তাহলে শরীর এবং অর্থ দুই-ই বাঁচবে।' অন্যদিকে ডা. গুপ্ত বলেন, 'অ্যাভোকাডোও ভালো, তবে ফ্যাটের পরিমাণ বেশি হলে নিয়ন্ত্রণে রাখতে হবে।'
আরও পড়ুন- সুরসাধিকা, যিনি সময়ের ওপারেও সুরের জাদুতে বেঁচে আছেন!
সংক্ষেপে বলা যায় যে হার্ট হেলথের জন্য অ্যাভোকাডো এবং ইমিউনিটি ও স্কিন হেলথের জন্য আমলকি ভালো। দু’টোই প্রাকৃতিক সুপারফুড। তাই সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এগুলোকে গ্রহণ করাই উচিত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us