Ayurvedic cure tips: ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? বাবা রামদেবের আয়ুর্বেদিক পদ্ধতি জেনে নিন

Ayurvedic cure tips: ডায়াবেটিস, থাইরয়েড এবং স্থূলতা নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি আয়ুর্বেদিক কিওর টিপস জানুন। যোগব্যায়াম, প্রাণায়াম, আয়ুর্বেদিক প্রতিকার কীভাবে শরীরের ভারসাম্য ফেরায়, জানুন।

Ayurvedic cure tips: ডায়াবেটিস, থাইরয়েড এবং স্থূলতা নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি আয়ুর্বেদিক কিওর টিপস জানুন। যোগব্যায়াম, প্রাণায়াম, আয়ুর্বেদিক প্রতিকার কীভাবে শরীরের ভারসাম্য ফেরায়, জানুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Ayurvedic cure tips: ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার এই আয়ুর্বেদিক কৌশলগুলো জেনে নিন।

Ayurvedic cure tips: ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার এই আয়ুর্বেদিক কৌশলগুলো জেনে নিন।

Ayurvedic cure tips: বর্তমান সময়ে ডায়াবেটিস, থাইরয়েড এবং স্থূলতার মতো রোগ প্রায় প্রতিঘরে দেখা যাচ্ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাব এই রোগগুলিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলেছে। অনেকেই বছরের পর বছর নিয়মিত ওষুধ খাচ্ছেন, তবুও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না। শরীরের সঙ্গে মনও অস্থির হয়ে উঠছে, যা সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

Advertisment

যোগগুরু বাবা রামদেবের মতে, এই ধরনের রোগের মূল কারণ শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। বিশেষ করে বিপাক ক্রিয়া এবং হরমোনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হলে ডায়াবেটিস, থাইরয়েড এবং স্থূলতার মত সমস্যা দেখা দেয়। তিনি মনে করেন, শুধু ওষুধের ওপর নির্ভর না করে জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ করে তোলাই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকরী উপায়।

আরও পড়ুন- আপনার কি খাঁটি ঘি খাচ্ছেন? এই ৪ সহজ উপায়ে ঘি ভেজাল কিনা নিজেই পরীক্ষা করুন

বাবা রামদেব বারবার জোর দিয়ে বলেন যে যোগব্যায়াম ও প্রাণায়াম শরীরের ভেতরের শক্তিকে জাগ্রত করে। নিয়মিত যোগচর্চা করলে বিপাক ক্রিয়া উন্নত হয় এবং হরমোনের ভারসাম্য ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কপালভাতি প্রাণায়ামকে তিনি বিশেষভাবে উপকারী বলে মনে করেন, কারণ এটি পেটের মেদ কমাতে সাহায্য করে এবং থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে উন্নত করে। নিয়মিত অভ্যাসে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে।

আরও পড়ুন- শীতের রোদে কাজে লাগান ন্যাচারাল ডি থেরাপি, স্থূলতা-চিনি-বিষণ্ণতা নিয়ন্ত্রণে রাখবে সূর্যের আলো!

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। বাবা রামদেবের মতে, অতিরিক্ত চিনি, ভাজাভুজি এবং প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর। এর পরিবর্তে সবুজ শাকসবজি, হালকা এবং সহজপাচ্য খাবার, খাদ্যতালিকায় রাখা উচিত। করলার রস, তাজা শাকসবজি এবং প্রাকৃতিক উপাদান শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে।

আরও পড়ুন- পার্লার নয় এই ঘরোয়া স্ক্রাবেই ফিরবে উজ্জ্বল ত্বক

আয়ুর্বেদিক উপাদানগুলির ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিপাক ক্রিয়া সক্রিয় করে। গিলয় বা গুলঞ্চ, গুলঞ্চলতা অর্থাৎ আমৃতলতাকে আয়ুর্বেদে অমৃতের মতো বলা হয়। যা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করতে সহায়ক। অ্যালোভেরা হজমশক্তি উন্নত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। চিরায়তা বা চিরতা প্রাকৃতিকভাবে রক্ত পরিশোধনে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- জানুয়ারিতে ভিসা ছাড়াই ভারতীয়রা যে ৫টি দেশে ঘুরে আসতে পারবেন, জেনে নিন বিস্তারিত

বাবা রামদেব আরও বলে থাকেন যে, শুধুমাত্র খাবার বা ব্যায়াম নয়, জীবনযাত্রার সামগ্রিক পরিবর্তন অত্যন্ত জরুরি। ভোরে ঘুম থেকে ওঠা, পর্যাপ্ত ঘুমানো এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া শরীরের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে। মানসিক চাপ কমানোও সমান গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত দুশ্চিন্তা হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এই ধরনের রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও প্রয়োজন। রক্তে শর্করার মাত্রা, থাইরয়েড হরমোন এবং ওজনের দিকে নজর রাখলে শরীরের পরিবর্তন সহজেই বোঝা যায়। এতে সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। সবশেষে মনে রাখতে হবে, আয়ুর্বেদিক প্রতিকার এবং যোগব্যায়াম কোনও জাদু নয়, বরং একটি ধৈর্য্যের পথ। নিয়মিত অনুশীলন এবং সঠিক জীবনযাত্রা অনুসরণ করলে শরীর ক্রমশ সুস্থতার পথে এগোয়। কোনও নতুন অভ্যাস শুরু করার আগে তাই অবশ্যই বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সতর্কীকরণ

পরিশেষে বলা যায়, এই তথ্যগুলি সাধারণ জ্ঞান বা সচেতনতার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। গুরুতর শারীরিক সমস্যার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি।

tips ayurvedic cure