/indian-express-bangla/media/media_files/2025/11/07/bangeshwar-mahadev-temple-2025-11-07-23-46-23.jpg)
Bangeshwar Mahadev Temple: বঙ্গেশ্বর মহাদেব মন্দির।
Bangeshwar Mahadev Temple: হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট অঞ্চলে গঙ্গার তীরে তৈরি হয়েছে এক নতুন আধ্যাত্মিক আকর্ষণ— বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ একসঙ্গে দেখতে পাওয়া যায়।
৫১ ফুট উচ্চতার মহাদেব
এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল ৫১ ফুট উচ্চতার মহাদেব মন্দির, যার গর্ভগৃহে বিরাজ করছেন শিবশম্ভু বঙ্গেশ্বর মহাদেব। আশপাশে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং ১২টি ছোট শিবমন্দির— এই শিবলিঙ্গগুলো ভারতের ১২ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ হিসেবে নির্মিত। দেবোত্তর প্রাঙ্গণটি আধুনিক স্থাপত্যে সাজানো হলেও, গঙ্গার তীরে এর উপস্থিতি এক গভীর আধ্যাত্মিক শান্তির পরিবেশ তৈরি করেছে।
আরও পড়ুন- নারকেলেই জাদু, মাত্র ২ মিনিটে ঘরে বসেই করুন চুল কালো!
মন্দিরটি হাওড়া স্টেশন থেকে তিন কিলোমিটারেরও কম দূরে। অটো, টোটো বা লোকাল ক্যাব — সব মাধ্যমেই সহজে পৌঁছে যাওয়া যায়। যাঁরা হাওড়া, লিলুয়া বা সালকিয়া অঞ্চলে থাকেন, তাঁদের জন্য এটি সপ্তাহান্তের চমৎকার ট্যুর।
আরও পড়ুন- দক্ষিণ কলকাতার রহস্যময় ডাকাত কালীবাড়ি, কাহিনি শুনলে পুরো গায়ে কাঁটা দেবে!
মন্দিরে প্রবেশ করলে চোখে পড়ে গঙ্গার পাড় ঘেঁষে সাজানো পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণ। প্রতিটি জ্যোতির্লিঙ্গের পাশে সুনিপুণ নামফলক ও বর্ণনা লেখা রয়েছে। যদিও স্থাপত্যে কিছুটা উত্তর ভারতীয় প্রভাব দেখা যায়, তবে বঙ্গেশ্বর মন্দিরের পরিবেশ শান্ত, ভক্তিপূর্ণ ও মনোমুগ্ধকর।
আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে বাঙালি রান্না, ঘরে ঝটপট বানান মচমচে ব্রেকফাস্ট, স্বাদ হবে রেস্তোরাঁর মত!
সন্ধ্যার আরতি সময় শিবস্তবের ধ্বনি গঙ্গার জলে প্রতিফলিত হয় — যা এক অপার্থিব অনুভূতি তৈরি করে। মন্দির খোলা থাকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, বিশেষ পূজা হয় সোমবার, একাদশী, মহাশিবরাত্রিতে। গঙ্গাস্নানের ঘাট মন্দিরের ঠিক সামনেই। যাঁরা হাওড়া (Howrah) বা কলকাতা (Kolkata) থেকে একদিনের ছোট্ট আধ্যাত্মিক ভ্রমণে যেতে চান, তারা এই মন্দির ভ্রমণ উপভোগ করবেন। এখানে ফটোগ্রাফি অনুমোদিত, তবে গর্ভগৃহে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।
আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়!
রাজ্যে বর্তমানে মন্দিরের প্রতি আকর্ষণ বাড়ছে। বিভিন্ন জায়গায় নানারকম মন্দির তৈরি হচ্ছে। দিঘায় জগন্নাথমন্দির ইতিমধ্যেই তৈরি হয়েছে। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার হাওড়া স্টেশনের কাছে বঙ্গেশ্বর মন্দির ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us