/indian-express-bangla/media/media_files/2025/12/09/bedroom-vastu-2025-12-09-19-25-28.jpg)
Bedroom Vastu: বাস্তুনিয়ম মানলেই সুখ বাড়বে দাম্পত্যে।
Bedroom Vastu Tips: বিয়ে শুধুই দু’জন মানুষের সম্পর্ক নয়। এটি জীবনের এক নতুন অধ্যায়, যেখানে ভালবাসা, বিশ্বাস, দায়িত্ব এবং আবেগ মিলেমিশে সম্পূর্ণ হয় দাম্পত্য। তাই নবদম্পতির প্রথম শোয়ার ঘরকে ঘিরে থাকে অনেক আশা, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের স্বপ্ন। বাস্তুশাস্ত্র অনুযায়ী দাম্পত্যজীবনে অনেক সময় অশান্তি বা ভুল বোঝাবুঝির নেপথ্যে ঘরের অন্দরসজ্জা ও দিকনির্দেশের বড় ভূমিকা থাকে। ঘরের ভেতরে অজান্তেই কিছু বাস্তুদোষ তৈরি হলে নবদম্পতির সম্পর্কে মানসিক চাপ, খিটখিটে ভাব বা দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু ঘর সাজানোর কয়েকটি সহজ সরল নিয়ম মানলেই ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং সম্পর্ক হয়ে ওঠে আরও মধুর।
নবদম্পতির ঘর
জ্যোতিষ মতে নবদম্পতির শোয়ার ঘর সবচেয়ে শুভ হয় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম অংশে। দক্ষিণ-পশ্চিম দিক সম্পর্ককে স্থিতিশীল করে, দু’জনের মধ্যে বিশ্বাস, নিরাপত্তা ও মানসিক সংযোগ বাড়ায়। অন্যদিকে উত্তর-পশ্চিম দিক বায়ুর তত্ত্বের সঙ্গে যুক্ত, যা সম্পর্কে গতি, প্রাণশক্তি ও সংযোগ বাড়ায়। এই দুই দিকই সম্পর্ককে সুসংহত করতে সাহায্য করে। তবে দক্ষিণ-পূর্ব বা উত্তর-পূর্বে শোয়ার ঘর রাখলে সম্পর্কে অস্থিরতা আসতে পারে বলেই বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে।
আরও পড়ুন- সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে?
দাম্পত্যের শান্তি বজায় রাখতে ঘরের রং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবদম্পতির শোয়ার ঘর যদি হালকা রঙে সাজানো হয় তাহলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় এবং পরিবেশে স্নিগ্ধতা থাকে। সাদা, হালকা গোলাপি, হালকা নীল, হালকা সবুজ বা অফ-হোয়াইট রঙ সবচেয়ে শুভ ধরা হয়। এই রংগুলির কোমলতা নবদম্পতির আবেগকে স্থির করে এবং ঘরে এক মিষ্টি উষ্ণতার অনুভূতি এনে দেয়। খুব গাঢ়, কালো বা তীব্র রং এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন- কুনজরে তছনছ জীবন! জনসমক্ষে বলা বারণ এই ৫ জিনিস, না হলেই বিপদ!
খাট ঘরের কেন্দ্র বরাবর রাখলে শক্তির সুষম প্রবাহ বজায় থাকে। যদি ঘর ছোট হয় তবে খাটের দু’পাশে সমান দূরত্ব রাখাই উত্তম। খাটের নীচে জঞ্জাল বা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখলে সম্পর্কে চাপ, দুশ্চিন্তা ও ঝগড়া বাড়তে পারে। তাই খাটের নিচে খালি জায়গা থাকা গুরুত্বপূর্ণ। দাম্পত্যে সংযোগ দৃঢ় করতে স্বামী-স্ত্রীর একই খাট এবং একই গদি ব্যবহার করা উচিত। বিভক্ত গদি বা জোড়া দেওয়া খাট সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ থাকে।
আরও পড়ুন- মিটবে টাকার অভাব! রাশি অনুযায়ী এই টোটকা মানলেই নতুন বছরে খুলে যাবে আয়ের পথ!
ঘুমের সময় মাথা দক্ষিণমুখী এবং পা উত্তরমুখী রাখলে মনে শান্তি বৃদ্ধি পায় এবং সম্পর্কে স্থিরতা আসে। দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে শরীরের শক্তি ভারসাম্যপূর্ণ থাকে এবং আবেগের ওঠাপড়া কমে। এই অভ্যাস নবদম্পতির জন্য বিশেষভাবে শুভ। শোয়ার ঘরে আয়না রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ভুল জায়গায় রাখা আয়না নেতিবাচক শক্তি বাড়িয়ে দিতে পারে এবং ঘুমের মান নষ্ট করতে পারে। রাতের ঘুমের আগে আয়না ঢেকে রাখলে এই সমস্যা এড়ানো যায়। নবদম্পতির ঘরে আয়না কখনোই খাটের সামনে বা খাটের ঠিক বিপরীতে হওয়া উচিত নয়।
আরও পড়ুন- চলতি সপ্তাহে কেমন যাবে প্রেমের সম্পর্ক? দেখুন সাপ্তাহিক প্রেমের রাশিফল!
ইতিবাচক শক্তি আনতে ঘরের উত্তর দেওয়ালে রাধা-কৃষ্ণ বা শিব-পার্বতীর যুগল ছবি রাখা অত্যন্ত শুভ। এই ধরনের প্রতীক সম্পর্কের মাধুর্য, একতা, বিশ্বাস এবং প্রেমের প্রতীক। তবে যুদ্ধ, দুঃখ, আগুন, কোলাহল বা অশান্তি-সংক্রান্ত কোনও ছবি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি নতুন দাম্পত্যজীবনে যেমন ইতিবাচক প্রভাব ফেলে, তেমনই দীর্ঘ দাম্পত্যেও সম্পর্ককে মজবুত করে। নবদম্পতি যদি শোয়ার ঘরের দিক, রং, খাটের অবস্থান, আয়নার ব্যবহার এবং প্রতীকী ছবির নিয়মগুলি মেনে ঘর সাজান, তবে জ্যোতিষ মতে অশান্তি দূর হয় এবং সম্পর্কে আসে সুখ, উষ্ণতা আর গভীর মধুরতা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us