/indian-express-bangla/media/media_files/2025/12/13/best-cup-for-tea-2025-12-13-15-53-17.jpg)
Best Cup for Tea: প্রতিদিন এই কাপে খান চা।
Best Cup for Tea: চা ছাড়া দিনের শুরুটা কল্পনা করতে পারে না বাঙালি। সকালে এককাপ চা না খেলে কারও মাথা কাজ করে না। আবার কারও কাছে মনে হয় যে বিকেলের আড্ডাটা অসম্পূর্ণ থেকে গেল। কিন্তু, প্রশ্ন হল যে আমরা প্রতিদিন যে চা খাচ্ছি, সেটা ঠিক কোন পাত্রে খাচ্ছি? সে বিষয়ে কিন্তু, খুব কম মানুষই সচেতন। শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা হল- বিশেষজ্ঞরা মনে করেন যে চা খাওয়ার পাত্র মানুষের শরীরের ওপর বিরাট প্রভাব ফেলতে পারে।
মাটির ভাঁড়
অতীত থেকেই চা খাওয়ার জন্য সবচেয়ে বেশি যে পাত্র ব্যবহার হয়েছে, তা হল মাটির ভাঁড়। গ্রাম থেকে শহর, সর্বত্র মাটির ভাঁড়ের ব্যবহারই দেখা যেত প্রাচীনকাল থেকেই। মাটির পাত্রে কৃত্রিম বা রাসায়নিক রং থাকে না। ফলে, গরম চায়ের সঙ্গে ক্ষতিকর উপাদান মিশে যাওয়ার আশঙ্কা কম থাকে। মাটির ভাঁড় চায়ের অতিরিক্ত তাপ শোষণ করে না। তাই খুব গরম চা শরীরে সরাসরি পৌঁছয় না। অনেকের মতে, এতে হজমে সুবিধা হয়।
আরও পড়ুন- বিশ্বগুরু কলকাতা! বাইরের দুনিয়াকে হেড ম্যাসাজ, শ্যাম্পুর সঙ্গে পরিচয় করিয়েছিলেন এই শহরের নাগরিক
কাচের কাপ
বর্তমানে অনেকে কাচের কাপে চা খান। কাচ এমন এক জিনিস, যাতে চায়ের স্বাদ বা গুণাগুণ বদলায় না। কাচের কাপের সঙ্গে কোনও ধাতুর বিক্রিয়া হয় না। তাই চায়ের সঙ্গে কোনও ক্ষতিকর পদার্থ মেশার সম্ভাবনাও কম। যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁদের কাছে কাচের কাপ তাই নিরাপদ।
আরও পড়ুন- শীতে খান এই সবজির জুস, প্রতিদিন পান করলে শরীর পাবে অবাক করা উপকার!
স্টিলের কাপ
এছাডা়ও অনেকে স্টিলের কাপ ব্যবহার করেন। স্টিল অত্যন্ত টেকসই আর সহজে ভাঙে না। তবে বিশেষজ্ঞদের মতে, খুব গরম ও দুধ দেওয়া চা স্টিলের পাত্রে নিয়মিত খেলে ধাতব বিক্রিয়ার সামান্য সম্ভাবনা থাকে। যদিও তা তখনই কোনও ক্ষতি করবে না, তবে প্রতিদিন চা খাওয়ার জন্য স্টিলের কাপ ঠিক না।
আরও পড়ুন- কেন সবসময় ঘুম ঘুম লাগে? জানুন ৬ লুকোনো কারণ!
চিনামাটির বা সিরামিক কাপ
চিনামাটির বা সিরামিক কাপে চা খাওয়ার চল এখন আগের চেয়ে অনেক বেড়েছে। ভালো মানের সিরামিক কাপ শরীরের জন্য নিরাপদ। কিন্তু কম দামের বা নিম্নমানের কাপ হলে, তার রং এবং প্রলেপে ক্ষতিকর উপাদান থাকার সম্ভাবনা আছে। গরম চায়ের সংস্পর্শে এলে সেই সব উপাদান ধীরে শরীরে প্রবেশ করতে পারে। তাই সিরামিক কাপ ব্যবহারের সময় তার গুণমান নিশ্চিত করাটা জরুরি।
আরও পড়ুন- দাঁত মেজে টুথব্রাশ ঢেকে রাখেন, জানেন কী ক্ষতি করছেন? জানুন সঠিক পদ্ধতি
প্লাস্টিক বা থার্মোকলের কাপ
তবে সবচেয়ে বেশি ক্ষতিকারক হল প্লাস্টিক বা থার্মোকলের কাপ। এই কাপ গরম চায়ের সংস্পর্শে এলে প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক বেরিয়ে আসে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে এই রাসায়নিক শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে বলেই বিশেষজ্ঞদের মত। তাই যতটা সম্ভব প্লাস্টিক বা থার্মোকলের কাপে চা খাওয়া এড়িয়ে চলাই ভালো বলেই মত বিশেষজ্ঞদের।
কাগজের কাপ
অনেকে আবার এসব দেখে কাগজের কাপে চা খাওয়া অভ্যাস করে ফেলেছেন। কিন্তু, তাঁরা জানেন না যে কাগজের কাপ বাইরে থেকে দেখতে কাগজের মনে হলেও, তার ভেতরে পাতলা প্লাস্টিক বা পলিথিনের আস্তরণ থাকে। এই আস্তরণ থাকার জন্যই কাপে গরম চা বা কফি ধরে রাখা সম্ভব হয়। কিন্তু সমস্যা তখনই তৈরি হয়, যখন গরম চা ওই প্লাস্টিক আস্তরণের সংস্পর্শে আসে। এতে, কাপের ভিতরের আস্তরণ থেকে ক্ষতিকর রাসায়নিক বেরিয়ে আসে। তা শরীরে জমে গিয়ে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। এতে হজম-সহ নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, বহু কাগজের কাপেরই গুণমান খুব নিম্নমানের। ফলে, তা নানারকম শারীরিক সমস্যা তৈরি করতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us