/indian-express-bangla/media/media_files/2025/12/15/best-toothpaste-choice-2025-12-15-11-37-03.jpg)
Best Toothpaste Choice: বেছে নিন আপনার সেরা টুথপেস্ট।
Best Toothpaste Choice: কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো? এই প্রশ্ন দাঁতের ডাক্তারদের হামেশাই শুনতে হয়। প্রায় প্রত্যেক পেশেন্ট গিয়ে দাঁতের ডাক্তারদের জিজ্ঞাসা করেন, কোন টুথপেস্ট ব্যবহার করব? কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো হবে?
এই বিষয়ে দন্ত চিকিৎসক সুতপা মাইতি জানিয়েছেন, দাঁতের চাহিদার ওপর নির্ভর করবে কোন টুথপেস্ট দাঁতের জন্য উপকারী। কারণ, প্রত্যেকের দাঁতের গঠন আলাদা। প্রত্যেকের দাঁতের সমস্যা আলাদা। তাই টুথপেস্টও সবার ক্ষেত্রে আলাদাই হয়। একটা টুথপেস্ট সবার জন্য কখনও ভালো হতে পারে না।
আরও পড়ুন- সর্দি সাইনাসের জের নাকি অ্যালার্জির, দুইয়ের সম্পর্কটাই বা কী?
দাঁতে গর্ত থাকলে
এখন প্রশ্ন হল, আপনার দাঁতে যদি ক্যাভিটিস (cavities) বা গর্ত থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট ব্যবহার করা উচিত। এই অ্যান্টি ক্যাভিটি টুথপেস্টে পর্যাপ্ত পরিমাণে ফ্লোরাইড থাকে। এই ফ্লোরাইড ক্যাভিটি ঠেকাতে সাহায্য করে।
আরও পড়ুন- মস্তিষ্কের সঙ্গে প্রতিদিনের এই কাজের অপ্রত্যাশিত যোগ, জানলে অবাক হবেন!
দাঁতে শিরশিরানি সমস্যা থাকলে
দাঁতে শিরশিরানি সমস্যা থাকলে অ্যান্টি সেনসিটিভ টুথপেস্ট ব্যবহার করা উচিত। কারণ, এই টুথপেস্ট শিরশিরানি প্রতিরোধ করবে।
আরও পড়ুন- ৫০ পেরোলেই দরকার নিউমোনিয়ার টিকা, কেন একথা বলছেন ফুসফুস বিশেষজ্ঞরা?
দাঁতে মাড়ির সমস্যা
মাড়ি ফুলে যাওয়া বা মাড়িতে ব্যথার সমস্যা থাকলে, রক্ত পড়ার সমস্যা থাকলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিব্যাকটেরিয়াল টুথপেস্ট ব্যবহার করা উচিত। অথবা গামকেয়ার টুথপেস্ট ব্যবহার করা উচিত।
আরও পড়ুন- সয়াবিন তেল কি স্বাস্থ্যকর, কী বলছেন বিশেষজ্ঞরা?
দাঁত সাদা হোক, এমনটা চাইলে
যাঁরা চান যে তাঁদের দাঁত সাদা হোক, তাঁদের অবশ্যই হোয়াইটেনিং টুথপেস্টের দিকে যাওয়া উচিত। চিকিৎসক সুতপা মাইতি সতর্ক করে জানিয়েছেন, দন্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনওভাবেই হোয়াইটেনিং টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। কারণ, এই টুথপেস্ট বেশিমাত্রায় ব্যবহার করলে দাঁতের বিরাট ক্ষতি হতে পারে। দাঁতের ক্ষয় বৃদ্ধি করতে পারে। এনামেল নষ্ট করতে পারে। আর, সেই কারণেই হোয়াইটেনিং টুথপেস্ট একটু সাবধানে ব্যবহার করতে হবে এবং ডেন্টিস্টদের পরামর্শ মানাটা জরুরি।
শিশুদের জন্য
শিশুদের জন্য তাদের ব্যবহারের উপযোগী টুথপেস্ট নেওয়াটা উচিত। এক্ষেত্রে লো ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত।
যাঁদের মুখ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে
যাঁদের মুখ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের ক্ষেত্রে কিন্তু জিরো অ্যালকোহল বা হাইড্রেটিং টুথপেস্ট ব্যবহার করাই গ্রহণযোগ্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us