Birthmark Meaning: শরীরের এই জায়গায় জন্মদাগ? জ্যোতিষমতে এটা অতি গুরুত্বপূর্ণ সংকেত, না জানাটা বোকামো!

Birthmark Meaning: জ্যোতিষশাস্ত্রে জন্মদাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দাগের প্রভাব কিন্তু সারাজীবন থাকে। দাগ দেখে অন্তর থেকে চিনে নিন আপনার প্রিয়জনকে।

Birthmark Meaning: জ্যোতিষশাস্ত্রে জন্মদাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দাগের প্রভাব কিন্তু সারাজীবন থাকে। দাগ দেখে অন্তর থেকে চিনে নিন আপনার প্রিয়জনকে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Birthmark Meaning: জন্মদাগের অর্থ জেনে নিন।

Birthmark Meaning: জন্মদাগের অর্থ জেনে নিন।

Birthmark Meaning: মানুষের শরীরে জন্ম থেকে নিয়ে আসা দাগকে সাধারণত জন্মদাগ বলা হয়। জন্মের সময় থেকে উপস্থিত এই দাগ কখনও ছোট, কখনও বড়, আবার কখনও হালকা কিংবা গাঢ় রঙের হতে পারে। শারীরিক বৈশিষ্ট্যের একটি স্বাভাবিক অংশ হলেও জ্যোতিষশাস্ত্রে জন্মদাগকে এক বিশেষ তাৎপর্যপূর্ণ চিহ্ন হিসেবে দেখা হয়। শাস্ত্রমতে, শরীরের কোথায় জন্মদাগ রয়েছে তার ওপর নির্ভর করে মানুষের চরিত্র, পূর্বজন্মের কর্মফল, আচরণ, ভাগ্য, আকর্ষণ, রাগ, প্রেম, নেতৃত্ব, বুদ্ধি এবং আত্মবিশ্বাস। মেলে এই সব সম্পর্কে নানা ইঙ্গিত। বিশেষ করে নারীদের শরীরে থাকা জন্মদাগ নিয়ে শাস্ত্রে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে।

Advertisment

শাস্ত্রে যা বলা আছে

শাস্ত্রমতে, ডান কানের পিছনে জন্মদাগ থাকা মেয়েরা অত্যন্ত তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী হন। এঁরা আশপাশের বিপদ আগে থেকেই অনুভব করতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় জীবনের কঠিন পরিস্থিতিতেও স্থির বুদ্ধিতে তাঁরা সমস্যা সামলাতে পারেন। তাঁদের সহজে প্রতারণা করা যায় না এবং বুদ্ধিই তাঁদের সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন- পায়ের তলায় পেঁয়াজ রেখে ঘুমোলে ভাবতেও পারবেন না এত উপকার! কী বলছেন বিশেষজ্ঞ?

Advertisment

শরীরের কোমরের কাছে শিরদাঁড়ার নীচের দিকে জন্মদাগ থাকলে সেই মেয়েরা সাধারণত শান্ত, ধীর এবং ভদ্র প্রকৃতির হন। তবে শান্ত স্বভাবের আড়ালে থাকে কঠোর মানসিক শক্তি। অন্যায় দেখলে বা কেউ ক্ষতি করলে এঁরা আর সহ্য করতে পারেন না। প্রতিশোধপরায়ণ স্বভাব তাঁদের আচরণে মাঝে মধ্যে ধরা পড়ে। এঁরা কাউকে অকারণে বিরক্ত করেন না, কিন্তু অন্যায় করলে ছেড়ে কথা বলেন না।

আরও পড়ুন- অতিরিক্ত চা-কফি পান করলে বিরাট বিপদ! চরম সতর্কবাণী চিকিৎসকের

যাঁদের বাঁ দিকের স্তনের নীচে জন্মদাগ থাকে, তাঁরা আবেগপ্রবণ ও সংবেদনশীল হন বলে শাস্ত্রে উল্লেখ আছে। এঁদের প্রেমে বা সম্পর্কে বারবার আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এঁরা হৃদয় দিয়ে ভালোবাসেন, তাই ব্যথাও বেশি পান। সম্পর্কভাগ্য তেমন মসৃণ না হলেও এঁরা প্রতিশোধপরায়ণ নন। বরং সবকিছু মনের ভিতর জমিয়ে নেন এবং নিজেরাই তা সামলে নেন। এই ধরনের জাতিকারা সহজ-সরল, কিন্তু আবেগে ভেসে গিয়ে ভুল মানুষকেও ভরসা করতে পারেন।

আরও পড়ুন- শীতকালে এই ৬টি খাবার, রোগ প্রতিরোধে সাহায্য করে

মাথায় জন্মদাগ থাকা মেয়েদের সম্পর্কে বিশ্বাস করা হয়—তাঁরা ঈশ্বরের আশীর্বাদপুষ্ট। জন্মগত নেতৃত্বদানের ক্ষমতা, কর্মক্ষেত্রে সাফল্য, তীক্ষ্ণ বুদ্ধি এবং দৃঢ় আত্মবিশ্বাস তাঁদের জীবনে বিশেষ ভূমিকা রাখে। নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেওয়ার মত দৃঢ় মানসিকতা তাঁদের মধ্যেই দেখা যায়। কাজের ক্ষেত্রে দক্ষতা এবং নিষ্ঠার জন্য এঁরা দ্রুত উন্নতি লাভ করেন।

আরও পড়ুন- কোলেস্টেরল কমাতে চান? হৃদরোগ রুখতে খান এই ১০ খাবার!

ঊরুর ওপর জন্মদাগ সাধারণত স্বাধীন স্বভাবের ইঙ্গিত। এই ধরনের মেয়েরা নিজের মত করে জীবনযাপন করতে পছন্দ করেন। কোনও বাধা, নিয়ম বা চাপ তাঁদের বেঁধে রাখতে পারে না। প্রবল আত্মবিশ্বাস, মুক্তচিন্তা ও জোরালো ব্যক্তিত্ব তাঁদের আলাদা করে চেনায়। প্রেমের ক্ষেত্রে এঁরা অত্যন্ত নিবেদিতপ্রাণ। প্রিয় মানুষকে রক্ষা করতে এবং ভালো রাখতে যা দরকার সবই করতে প্রস্তুত থাকেন। সম্পর্কের প্রতি এঁদের আনুগত্য গভীর হয়।

শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী জন্মদাগ কখনই অশুভ নয়। শরীরের কোথায় আছে তার ওপর ভিত্তি করে জন্মদাগ সৌভাগ্য, তীক্ষ্ণ বুদ্ধি, নেতৃত্ব, প্রেম বা প্রতিজ্ঞার সংকেত হতে পারে। অনেক সময় এটি পূর্বজন্মের কর্মফলের ইঙ্গিত বলেও মনে করা হয়। তবে এগুলি বিশ্বাসের ব্যাপার। সমস্ত মানুষের ক্ষেত্রে হুবহু মিলে যাবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবুও জন্মদাগ মানুষের ব্যক্তিত্ব জানতে এক আকর্ষণীয় আধ্যাত্মিক সূত্র হিসেবে বহু যুগ ধরেই বিবেচিত।

meaning Birthmark