Black Hair Growth: ব্যবহার করুন এই ৩টি জিনিস, পান লম্বা কালো ঘন চুল

Black Hair Growth: মাত্র এই তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই চুল পড়া, খুশকি আর অকালপক্কতা কমে গিয়ে চুল হবে কালো, ঘন আর তাকিয়ে দেখার মত লম্বা।

Black Hair Growth: মাত্র এই তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই চুল পড়া, খুশকি আর অকালপক্কতা কমে গিয়ে চুল হবে কালো, ঘন আর তাকিয়ে দেখার মত লম্বা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Black Hair Growth: জেনে নিন, চুল কালো করার কায়দা।

Black Hair Growth: জেনে নিন, চুল কালো করার কায়দা।

Black Hair Growth: লম্বা, কালো এবং ঘন চুল অনেকেরই স্বপ্ন। কিন্তু আধুনিক জীবনযাপন, দূষণ, মানসিক চাপ, ঘুমের ঘাটতি এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে আজকাল চুল পড়া, খুশকি, চুলকানি এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যা অত্যন্ত সাধারণ ব্যাপার। অনেকেই পার্লারে গিয়ে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে সাময়িক সমাধান খোঁজেন। যা কিছুদিনের জন্য কাজ করলেও দীর্ঘমেয়াদে চুলের আরও ক্ষতি করে। অথচ প্রকৃতিতে এমন অনেক শক্তিশালী উপাদান আছে যেগুলি একসঙ্গে ব্যবহার করলে চুলের প্রায় সব সমস্যা কমে যায়। হিবিস্কাস বা জবা ফুল, কারিপাতা এবং অ্যালোভেরা—এই তিনটি উপাদান তেমনই এক অসাধারণ সমন্বয়।

Advertisment

জবা ফুলে থাকে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড। যা চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এটি মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায়, নতুন চুল জন্মাতে সহায়তা করে এবং চুলকে স্বাভাবিকভাবেই কালো, নরম এবং মজবুত করে তোলে। বহু যুগ ধরে আয়ুর্বেদে চুল পড়া ও খুশকির সমাধানে হিবিস্কাস ফুল ব্যবহৃত হয়ে আসছে। 

আরও পড়ুন- হাত না লাগিয়েই বেসিন রাখুন ঝকঝকে, কাজে লাগান এই দুর্দান্ত সহজ কৌশল!

Advertisment

কারি পাতা চুলের জন্য আর একটি শক্তিশালী উপাদান। এতে রয়েছে বি-ক্যারোটিন (β-carotene), আয়রন (iron), ক্যালসিয়াম (calcium) এবং অ্যামিনো অ্যাসিড। যা চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে এবং চুলের রং কালো করে। কারি পাতায় থাকা প্রাকৃতিক পিগমেন্ট মেলানিন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যার ফলে চুল অকালে পেকে যাওয়ার সমস্যা কমে। নিয়মিত ব্যবহার করলে কারি পাতা চুলকে কালো, ঘন এবং মজবুত করে তোলে।

আরও পড়ুন- গোলমরিচ আর কালো লবণে মাত্র ১৫ মিনিটেই বিরাট ম্যাজিক! যা ঘটবে, ভাবতেই পারবেন না

অ্যালোভেরা হল চুলের একটি প্রাকৃতিক কন্ডিশনার। এতে পাওয়া যায় এনজাইম, ভিটামিন এ (A), সি (C), ই (E) এবং প্রচুর জলীয় উপাদান। যা মাথার ত্বক কোমল করে, খুশকি কমায় এবং চুলকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে। অ্যালোভেরা চুলের রুক্ষতা কমিয়ে চুলকে নরম ও চকচকে করে তোলে। পাশাপাশি এটি মাথার ত্বকে জমে থাকা মৃত কোষ তুলে মাথার ত্বক (স্ক্যাল্প)-কে পরিষ্কার রাখে। 

আরও পড়ুন- বারবার হাই তোলার আসল কারণ কী, জানেন হাই তোলার সমস্যা কেন বাড়ে?

এই তিনটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে চুলের প্রায় সব সমস্যা থেকে ধীরে মুক্তি পাওয়া যায়। বিশেষত চুল পড়া, চুলকানি, অকালপক্কতা, খুশকি এবং চুলের ধীর বৃদ্ধি—সবকিছুর ওপরই এই মিশ্রণ দুর্দান্ত কাজ করে। যেহেতু এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক, তাই এর কোনও ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুল অনেক নরম, ঘন, কালো এবং হাঁটু পর্যন্ত লম্বা হয়ে উঠতে পারে।

আরও পড়ুন- আলঝাইমার্স রোগ শুরুর আগে দেখা যায় এই ৬ সাধারণ লক্ষণ, যা দেখে শুরুতেই হোন সতর্ক

আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী জবা ফুল ও পাতা, কারি পাতা এবং অ্যালোভেরা পাতা কেটে নিন। তারপর এগুলো একসঙ্গে পিষে মসৃণ পেস্ট তৈরি করুন। চাইলে এক ক্যাপসুল ভিটামিন–ই এতে মিশিয়ে দিতে পারেন। যা চুলকে আরও পুষ্টি দেবে। মিশ্রণটি বেশি ঘন হলে সামান্য জল দিন। তাতে মিশ্রণটি আরও ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে।

কীভাবে লাগাবেন

স্নানের আগে চুল ভালোভাবে সিঁথি করে মাথার ত্বকে মিশ্রণটি লাগান। আঙুলের সাহায্যে চুলে হালকা ম্যাসাজ করুন যাতে মিশ্রণটি স্ক্যাল্পে বা মাথার ত্বকে ভালোভাবে শোষিত হয়। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই মিশ্রণ সপ্তাহে ১–২ বার নিয়মিত ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই উল্লেখযোগ্য ফলাফল মিলবে।

এই মিশ্রণ চুলের গোড়া মজবুত করে, নতুন চুল জন্মাতে সাহায্য করে, খুশকি কমায়, চুলের অকালে পেকে যাওয়া থামায় এবং চুলের স্বাভাবিক রং ফিরিয়ে আনে। সবচেয়ে বড় ব্যাপার হল— মিশ্রণটি সম্পূর্ণ কেমিক্যালমুক্ত, ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও চুলের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। ঘরে বসেই আয়ুর্বেদিক কায়দায় চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে এরচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি খুব কমই আছে।

Growth Black Hair