Butter Chicken: বিশ্বের সেরা ৫ খাবারের তালিকায় বাটার চিকেন! বাড়িতেই স্বাস্থ্যকর রেসিপি বানানোর গোপন ট্রিক ফাঁস

Healthy butter chicken: বিশ্বের সেরা খাবারের তালিকায় টপ–৫-এ জায়গা পেয়েছে বাটার চিকেন। তবে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় কীভাবে এটি স্বাস্থ্যকরভাবে খাবেন? ডায়েটিশিয়ানের পরামর্শ, স্বাস্থ্যকর পরিবর্তন, উপকারী উপাদান —সবই জানুন বিস্তারিত।

Healthy butter chicken: বিশ্বের সেরা খাবারের তালিকায় টপ–৫-এ জায়গা পেয়েছে বাটার চিকেন। তবে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় কীভাবে এটি স্বাস্থ্যকরভাবে খাবেন? ডায়েটিশিয়ানের পরামর্শ, স্বাস্থ্যকর পরিবর্তন, উপকারী উপাদান —সবই জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Butter Chicken  ,TasteAtlas ranking  ,Healthy butter chicken  ,Heart-friendly diet , Indian cuisine,  Chicken dishes ranking,  Low-fat butter chicken,  Tandoori chicken,  Global food rankings  ,Healthy Indian food,বাটার চিকেন  ,টেস্টঅ্যাটলাস র‍্যাঙ্কিং  ,স্বাস্থ্যকর বাটার চিকেন  ,হৃদ্‌যত্নে ডায়েট,  ভারতীয় খাবার  ,চিকেন ডিশ র‌্যাঙ্কিং  ,কম ফ্যাট বাটার চিকেন , তন্দুরি চিকেন,  বিশ্বসেরা খাবার,  স্বাস্থ্যকর ভারতীয় খাবার

Butter Chicken: প্রতীকী ছবি।

Healthy Indian food: উত্তর ভারতের বহুলপ্রিয় খাবার বাটার চিকেন জায়গা করে নিয়েছে TasteAtlas-এর বিশ্বসেরা খাবারের তালিকায়। আন্তর্জাতিক খাদ্য ও ভ্রমণ গাইড TasteAtlas-এর সর্বশেষ সমীক্ষায় বিশ্বের টপ–৫ জনপ্রিয় খাবারের মধ্যে স্থান পেয়েছে এই ক্রিমি, বাটার-ভরা ডিশটি। সাধারণত নান বা রুটি দিয়ে পরিবেশিত বাটার চিকেন বিশ্বজুড়েই ভারতীয় খাবারের পরিচিত মুখ হয়ে উঠেছে।

Advertisment

তালিকায় আরও একটি ভারতীয় পদ তন্দুরি চিকেন-ও নিজস্ব উপস্থিতি রেখেছে। নন-ভেজ আইটেমের মধ্যে এটি স্থান পেয়েছে ১৪ নম্বরে।

হৃদ্‌রোগের ঝুঁকি থাকলে বাটার চিকেন কি নিরাপদ?

বাটার চিকেনে তুলনামূলকভাবে বেশি স্যাচুরেটেড ফ্যাট থাকায় অনেকেই ভাবেন এটি স্বাস্থ্যকর কিনা। তবে থানের KIMS Hospitals-এর চিফ ডায়েটিশিয়ান ড. আমরিন শেখ জানালেন, “একেবারে বাটার চিকেন বাদ দেওয়ার দরকার নেই, বরং নিয়ন্ত্রিত পরিমাণে খেলেই যথেষ্ট।”

Advertisment

আরও পড়ুন- Family peace tips: স্ত্রী–মায়ের ঝগড়ায় সংসারে অশান্তির আগুন? ৫ টেকনিকেই বিরোধ চিরতরে মেটাতে পারেন ছেলে

তিনি বলেন, “একটি ছোট, হাতের তালু আকৃতির পরিমাণ—প্রায় আধা থেকে তিন-চতুর্থাংশ কাপ—দিলেই যথেষ্ট। খাবারের মূল অংশ নয়, বরং স্বাদ বৃদ্ধিকারী হিসেবে বাটার চিকেন রাখাই ভাল।”

এর সঙ্গে সম্পূর্ণ গমের রুটি বা অল্প ব্রাউন রাইস খেলে প্লেটের ভারসাম্য বজায় থাকে। আর প্লেটের অর্ধেক অংশ স্যালাড বা হালকা রান্না করা সবজিতে ভরে নিলে অতিরিক্ত ক্যালোরির আশঙ্কাও কমে যায়।

আরও পড়ুন-5 Winter Animals: এই ৫ বিরল প্রাণী, দেখা মেলে শুধু শীতেই!

রেস্তোরাঁয় পাওয়া ‘হেলদি’ বাটার চিকেন কতটা কার্যকর?

ড. শেখের মতে, কয়েকটি সহজ পরিবর্তন বাটার চিকেনকে যথেষ্ট স্বাস্থ্যকর করতে পারে...

হেভি ক্রিমের বদলে হ্যাং কার্ড ব্যবহার।
লিন চিকেন ব্যবহার করলে ক্যালোরি কমে।
গ্রেভিতে কেচাপ না দেওয়া।
টিনজাতের বদলে তাজা টমেটোর পুরে ব্যবহার।
বাড়তি চিনি কমানো।

তিনি আরও জানান, রসুন, আদা, হলুদের মতো উপাদান বজায় থাকলে খাবারের স্বাদও থাকে এবং একই সঙ্গে মেলে প্রাকৃতিক স্বাস্থ্যগুণ।

আন্তর্জাতিক খাবারের তুলনায় বাটার চিকেন কেমন?

ডায়েটিশিয়ানের ব্যাখ্যা, “প্রতিটি কমফোর্ট ফুডের নিজস্ব বৈশিষ্ট্য আছে। বাটার চিকেনে তেলেভাজা অংশ কম, যা চিকেন পার্মিজানার তুলনায় স্বাস্থ্যকর। অন্যদিকে থাই গ্রীন কারি সাধারণত বেশি নোনতা হয়, কারণ এতে ফিশ সস ও কারি পেস্ট ব্যবহৃত হয়। বাটার চিকেন মাঝারি ধাঁচের, স্বাদযুক্ত এবং মশলার গুণেও সমৃদ্ধ—তবে অবশ্যই সঠিক পরিমাণে খেলে।”

আরও পড়ুন-Travel: ভুলে যাবেন দিঘা-পুরী! কলকাতার কাছের এই সমুদ্রপাড়ের অকৃত্রিম শোভার প্রেমে পড়বেনই!

TasteAtlas–এর শীর্ষ তালিকায় আর কারা?

তালিকায় বিশ্বের সেরা চিকেন ডিশ হিসেবে স্থান পেয়েছে তুরস্কের পিলিচ টপকাপি।

এরপর রয়েছে....

মরক্কোর রফিসা
কোরিয়ান ফ্রাইড চিকেন (দ. কোরিয়া – ৪)
পেরুভিয়ান রোস্ট চিকেন (পেরু – ৫)
বাটার চিকেন (ভারত – ৬)
কারায়াগে (জাপান – ৭)
ফরাসি রোস্ট চিকেন (ফ্রান্স – ৮)
ডাক গালবি (দ. কোরিয়া – ৯)
চিকেন করাই (পাকিস্তান – ১০)
ইনাসাল না মানোক (ফিলিপাইন)

food lifestyle bengali food butter chicken recipe Butter Chicken Healthy butter chicken Healthy Indian food Low-fat butter chicken