/indian-express-bangla/media/media_files/2026/01/01/career-mistakes-at-office-2026-01-01-14-25-13.jpg)
Career mistakes at office: চাকরিতে উন্নতি না হওয়ার এই কারণগুলো দূর করুন।
Career mistakes at office: নতুন বছর মানেই নতুন আশা এবং নতুন বিভিন্ন পরিকল্পনা। ২০২৬ সালে অনেকেই মনে মনে ঠিক করে নিয়েছেন, তাঁরা এই বছরই পেশাগত জীবনে বড় পরিবর্তন আনবেন। কেউ পদোন্নতির স্বপ্ন দেখছেন, কেউ আবার ভালো দায়িত্ব পাওয়ার আশাতেও আছেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে, শুধুমাত্র পরিশ্রম করলেই কিন্তু কেরিয়ারে এগোনো যায় না। অনেক সময় অজান্তেই কিছু ভুল অভ্যাস আমাদের এগিয়ে যাওয়ার পথ কীভাবে যেন আটকে দেয়।
কর্মক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা যায়, তা হল নিজের কাজকে গুরুত্ব না দিয়ে অন্যের কাজ বা ভুল নিয়ে বেশি ভাবনা বা চিন্তা করা। এতে যেমন সময় নষ্ট হয়, তেমনই নিজের দক্ষতা উন্নয়নের সুযোগও কিন্তু হাতছাড়া হয়ে যায়। যাঁরা সর্বদা অন্যের দোষ খোঁজেন, তাঁদের সম্পর্কে ঊর্ধ্বতন মহলের ধারণা ধীরে হলেও নেতিবাচক হয়ে ওঠেই। এর ফলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁদের নাম অনেক সময়েই তালিকার বাইরে চলে যায়।
আরও পড়ুন- নতুন বছরে বসকে পাঠান এই শুভেচ্ছাবার্তা, সম্পর্ক হবে আরও শক্তিশালী
আর একটি বড় ভুল হল শেখার ইচ্ছাটাকেই হারিয়ে ফেলা। অনেকেই কয়েক বছর কাজ করার পর মনে করেন, তাঁরা সব জেনে ফেলেছেন। এই আত্মতুষ্টি ক্রমশ কেরিয়ারের গতিকে থামিয়ে দেয়। সময়ের সঙ্গে কাজের ধরন, প্রযুক্তি এবং প্রত্যাশা ক্রমশ বদলাচ্ছে। তাই, নতুন কিছু শেখার আগ্রহ না থাকলে আপনি যে পিছিয়ে পড়বেন, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। নতুন বছরে তাই নিজেকে আপ টু ডেট না করতে পারলে সেই প্রভাব দীর্ঘদিন থেকে যাবে।
আরও পড়ুন- স্বাগত ২০২৬! ভারত ও বিশ্বজুড়ে নতুন বছর উদযাপনের আপডেট দেখুন
কর্মক্ষেত্রে যোগাযোগের অভাবও কেরিয়ার আটকে যাওয়ার অন্যতম একটি বড় কারণ। নিজের কাজ ঠিকঠাক করলেও যদি তা সঠিকভাবে তুলে ধরা না হয়, তবে অনেক সময়ই কিন্তু সেই পরিশ্রমের স্বীকৃতি মেলে না। আবার অতিরিক্ত নীরব থাকলে মনে করা হতে পারে যে আপনি কাজ নিয়ে আগ্রহীই নন। আসলে সঠিক সময়ে নিজের মত প্রকাশ করা এবং প্রয়োজনীয় আলোচনা করা পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- সূর্যের শক্তিতে খুলবে ভাগ্য, এই জন্ম তারিখগুলির জন্য ২০২৬-এ পদোন্নতির যোগ প্রবল!
অনেকে আবার দায়িত্ব এড়িয়ে চলেন এই ভেবে যে বাড়তি কাজ করলে চাপও বাড়বে। কিন্তু বাস্তবে দেখা যায়, যাঁরা দায়িত্ব নিতে ভয় পান, তাঁদের ওপর ভবিষ্যতে বড় কোনও দায়িত্ব দেওয়াই হয় না। ২০২৬ সালে যদি আপনি নিজেকে শুধুমাত্র নির্দিষ্ট কাজের গণ্ডিতে আটকে রেখে দেন, তবে কেরিয়ারের উন্নতির সুযোগ সীমিতই হয়ে যাবে।
সময় ব্যবস্থাপনার অভাব
সময় ব্যবস্থাপনার অভাবও কেরিয়ারের ক্ষেত্রে একটি নীরব শত্রুর মতই কাজ করে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, বারবার দেরি করা বা অগোছালো অভ্যাস কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও ধীরে ধীরে এটাই কিন্তু বড় সমস্যার রূপ নেয়। ঊর্ধ্বতনরা সেই সময় ভাবতে শুরু করেন, গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি ততটা ভরসাযোগ্য নন।
আরও পড়ুন- জানালা দিয়ে আসবাব ফেলা থেকে দরজায় বাসন ভাঙা, নববর্ষে পালনের এসব রীতি অবাক করার মত!
এ ছাড়াও নেতিবাচক মানসিকতার জন্যও কেরিয়ার ক্রমশ খারাপ হয়ে যায়। সবসময় অভিযোগ করা, পরিবর্তনের বিরোধিতা করা বা নতুন উদ্যোগে অনীহা দেখানো আপনার পেশাগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত এবং কালিমালিপ্ত করে। নতুন বছরে প্রতিষ্ঠান যেখানে এগোতে চাইছে, সেখানে নিজেকে মানিয়ে নিতে না পারলে বুঝতে হবে যে আপনি নিজেই পিছিয়ে পড়বেন।
২০২৬ সালে কেরিয়ারে এগোতে চাইলে এই ভুলগুলিকে চিহ্নিত করে সেখান থেকে বেরিয়ে আসা তাই আমাদের জন্য অত্যন্ত জরুরি। নিজের কাজের প্রতি দায়বদ্ধতা, শেখার আগ্রহ, ইতিবাচক মানসিকতা এবং সময়ের সঠিক ব্যবহার আপনাকে বাকিদের চেয়ে আলাদা করে তুলতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য কোনও একদিনে আসতে পারে না, কিন্তু ছোট অভ্যাসই আপনার ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি গড়ে দেওয়ার জন্য যথেষ্ট।
সবশেষে বলা যায়, নতুন বছর কেবলমাত্র ক্যালেন্ডারের পাতা বদলানোর সময় নয়। এটা নিজের অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি বদলানোরও সুযোগ। তাই যদি আপনি সচেতনভাবে এই ভুলগুলি এড়িয়ে চলতে পারেন, তবেই ২০২৬ সাল হতে পারে আপনার কেরিয়ারের জন্য মোড় ঘোরানো বছর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us