Cat Dementia: বিড়ালেরও ডিমেনশিয়া হয়, আপনার পোষ্য সেই কষ্টে ভুগছে কি না, বুঝবেন কীভাবে?

Cat Dementia: বিড়ালদের ডিমেনশিয়া কি সত্যিই মানুষের আলঝাইমারের মতো? নতুন গবেষণা জানাচ্ছে এই ব্যাপারে চমকপ্রদ তথ্য। এইসময় তার কেমন যত্ন দরকার? জানুন বিস্তারিত।

Cat Dementia: বিড়ালদের ডিমেনশিয়া কি সত্যিই মানুষের আলঝাইমারের মতো? নতুন গবেষণা জানাচ্ছে এই ব্যাপারে চমকপ্রদ তথ্য। এইসময় তার কেমন যত্ন দরকার? জানুন বিস্তারিত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Cat Dementia: বিড়ালের ডিমেনশিয়া।

Cat Dementia: বিড়ালের ডিমেনশিয়া।

Cat Dementia: বহু বছর ধরে বিজ্ঞানীরা মানুষের আলঝাইমার রোগ নিয়ে গবেষণা করে আসছেন। কিন্তু সাম্প্রতিক এক বিস্ময়কর তথ্য জানিয়েছে, শুধু মানুষ নয়, বিড়ালদের মধ্যেও ডিমেনশিয়ার (Cat Dementia) লক্ষণ দেখা যেতে পারে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন যে বিড়ালদের স্নায়বিক অবক্ষয়ের সঙ্গে মানুষের আলঝাইমারের আশ্চর্যজনক মিল আছে। বিশেষ করে মস্তিষ্কে অ্যামাইলয়েড-বিটা নামের টক্সিক প্রোটিনের জমা হওয়া—যা মানুষের আলঝাইমারের অন্যতম প্রধান লক্ষণ, তা বয়স্ক বিড়ালদের মস্তিষ্কেও পাওয়া গেছে।

Advertisment

যা জানা গিয়েছে

বিবিসির রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বিভ্রান্তি, ঘুমের সমস্যা, অস্বাভাবিক শব্দ করা বা আচরণগত অসঙ্গতিগুলির মতো লক্ষণ থাকা ২৫টি বিড়ালের ওপর গবেষণা চালিয়ে বিশেষজ্ঞরা এই বিষাক্ত প্রোটিনের অস্তিত্ব নিশ্চিত করেন। গবেষক ড. রবার্ট ম্যাকগিয়াচ্যান বলেন, 'ডিমেনশিয়া মানুষের জন্য যেমন বিধ্বংসী, তেমনি পোষা প্রাণীর ক্ষেত্রেও তা মানসিক ও আচরণগত পরিবর্তন ঘটাতে পারে।'

আরও পড়ুন- চেয়েছিলেন বডিবিল্ডার হতে, হয়ে গেলেন প্রবাদপ্রতিম কমেডিয়ান রবি ঘোষ

Advertisment

বিড়ালদের ডিমেনশিয়ার অন্যতম বড় সমস্যা হল প্রথম দিকে এর খুব সূক্ষ্ম লক্ষণ প্রকাশ পায়। যা সাধারণত মালিকরা বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ মনে করে উপেক্ষা করে ফেলেন। যেমন—পরিচিত ঘরের ভেতরেই পথ ভুলে যাওয়া, চেনা মানুষকে না চেনা, অদ্ভুত সময়ে আওয়াজ করা, কিংবা নিজের লিটার বক্সের জায়গা ভুলে যাওয়া। এসব আচরণ ধীরে ধীরে দেখা গেলেও এগুলো জ্ঞানজনিত দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত।

আরও পড়ুন- পান গোলাপি উজ্জ্বল ত্বক, এই সবজির রসেই ত্বক করুন কোরিয়ানদের মত ঝলমলে

অনেক বয়স্ক বিড়াল স্বাভাবিকভাবেই কম সক্রিয় হয়ে পড়ে, বেশি ঘুমায় বা খেতে কম আগ্রহ দেখায়। কিন্তু ডিমেনশিয়া আক্রান্ত বিড়ালের আচরণে থাকে অসঙ্গতি ও বিভ্রান্তি। যেমন—একদিন ঠিকমতো খাবার খেল, পরের দিন সম্পূর্ণ ভুলে গেল; রাতে অকারণে ডাকছে, কিন্তু দিনে ক্লান্ত। পরিচিত মানুষকে দেখে আতঙ্কিত বা অস্থির হয়ে উঠছে। এই ধরণের অস্বাভাবিক পরিবর্তনগুলি বার্ধক্যজনিত নয়, বরং জ্ঞানীয় অবক্ষয়ের (Cognitive Dysfunction) লক্ষণ বলেই গবেষকরা জানিয়েছেন।

আরও পড়ুন- অভিশপ্ত দুর্গ, যেখানে নাকি আজও ঘুরে বেড়ায় প্রেতাত্মারা! রাতে থাকে বন্ধ

এক্ষেত্রে গবেষকরা আরও জানিয়েছেন, বিড়ালদের মস্তিষ্কে যে প্রোটিন জমা হয়, সেটি ক্ষতিগ্রস্ত করে সিনাপস নামের এক সূক্ষ্ম অংশকে, যার মাধ্যমে মস্তিষ্কের কোষ একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এই সিনাপস নষ্ট হতে শুরু করলে বিড়ালের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, আচরণে এলোমেলো ভাব দেখা যায় এবং স্বাভাবিক দৈনন্দিন অভ্যাস গুলিয়ে যায়।

আরও পড়ুন- শীতে শরীর থাকবে গ্রীষ্মের মত গরম! ৩ কায়দায় খান এই শুকনো ফল

যদিও এই রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়, তবুও বিড়ালদের জীবনযাত্রার মান উন্নত করতে মালিকরা কিছু পরিবর্তন আনতে পারেন। পরিবেশ যত স্থিতিশীল ও পরিচিত রাখা যায়, বিড়াল তত কম বিভ্রান্ত হয়। হঠাৎ করে আসবাবপত্র পরিবর্তন করলে বা ঘরের আলোকসজ্জা বদলালে বিড়াল আরও অস্থির হতে পারে। তাই রাতের বেলায় ছোট একটি নরম আলো জ্বালিয়ে রাখা তাকে নিরাপদ অনুভব করতে সাহায্য করবে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক উদ্দীপনা। হালকা খেলা, ধাঁধা ফিডার বা শিকারমুখী খেলনা বিড়ালের মস্তিষ্ককে সক্রিয় রাখে। এ ছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য মস্তিষ্কের কোষ রক্ষা করতে সহায়ক হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। 

বয়স্ক বিড়ালদের ক্ষেত্রে নিয়মিত পশুচিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডিমেনশিয়ার মতো লক্ষণ কিডনি রোগ, থাইরয়েড সমস্যা বা ব্যথার কারণেও হতে পারে। তাই নিয়মিত পরীক্ষা বিড়ালের প্রকৃত স্বাস্থ্য সমস্যা শনাক্ত করতে সাহায্য করে এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—ধৈর্য এবং সহানুভূতি। ডিমেনশিয়ার কারণে বিড়াল মাঝে মাঝে অসহায় বা উদ্বিগ্ন হয়ে পড়তে পারে। তার প্রতি যত্ন, স্নেহ এবং একইরকম পরিবেশ রাখলে তার মানসিকভাবে স্থির থাকতে সুবিধা হয়। ছোট ছোট পরিবর্তন একটি বয়স্ক বিড়ালের শেষ জীবনের সময়টুকুকে অনেক বেশি আরামদায়ক ও সুখী করে তুলতে পারে। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

Cat dementia