Church of Bones: এই গির্জা তৈরি হয়েছে ৪০ হাজার মানুষের হাড় দিয়ে! ভয়ংকর এই গির্জার রহস্য জানলে আঁতকে উঠবেন

Church of Bones: এই গির্জার ইতিহাস, রহস্য আর অদ্ভুত সৌন্দর্যের খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু, সেই খ্যাতির সঙ্গে যে ৪০ হাজার মানুষের হাড়ের কাহিনি জড়িয়ে আছে, সেটা অনেকের কাছেই অস্বস্তিকর।

Church of Bones: এই গির্জার ইতিহাস, রহস্য আর অদ্ভুত সৌন্দর্যের খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু, সেই খ্যাতির সঙ্গে যে ৪০ হাজার মানুষের হাড়ের কাহিনি জড়িয়ে আছে, সেটা অনেকের কাছেই অস্বস্তিকর।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Church of Bones: হাড়ের গির্জা!

Church of Bones: হাড়ের গির্জা!

Church of Bones: চেক দেশের কুটনা হোরা নামের শান্ত শহরে রয়েছে এক বিস্ময়কর স্থাপত্য। যার মুখোমুখি হলে মানুষ একইসঙ্গে অবাক, হতবাক এবং গভীর চিন্তায় ডুবে যায়। এই গির্জাটি সাধারণ গির্জার মতই বাইরে থেকে শান্ত এবং সরল। কিন্তু ভেতরে ঢুকলেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক দৃশ্য যা পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। এখানে সাজানো রয়েছে প্রায় ৪০ হাজার মানুষের অস্থি। যা দিয়ে তৈরি করা হয়েছে নানান শৈল্পিক কাঠামো।

Advertisment

জড়িয়ে রয়েছে এক ধর্মযাজকের কাহিনি

১৩ শতকে এক ধর্মযাজক জেরুজালেমের পবিত্র ভূমি থেকে ফিরছিলেন। তিনি সেখানকার গলগথা নামের এক জায়গার কিছু মাটি সঙ্গে করে নিয়ে এসে সেডলেক এলাকার কবরস্থানে ছড়িয়ে দেন। এর পরপরই এই কবরস্থান পবিত্র বলে বিবেচিত হতে শুরু করে। মানুষ বিশ্বাস করত যে এই স্থানে কবর দিলে আত্মা শান্তি পাবে। তাই বহু মানুষ এখানে কবরস্থ হতে চাইত।

আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ৯টি প্রাণী, যাদের বুদ্ধি মানুষকেও অবাক করে

Advertisment

কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন চতুর্দশ শতকে ভয়াবহ মহামারি ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ধর্মযুদ্ধ। খুব অল্প সময়েই প্রচুর মানুষের মৃত্যু ঘটে, আর ছোট এই কবরস্থান অতিরিক্ত লাশের ভিড়ে উপচে পড়ে। সেই সময় পুরোনো কবরগুলো খুঁড়ে হাজার হাজার অস্থি তুলে এনে গির্জার নীচের অংশে রাখা হয়। দীর্ঘ সময় এসব অস্থি এলোমেলোভাবে পড়ে ছিল। পরে ১৯ শতকে এক স্থানীয় শিল্পীকে দায়িত্ব দেওয়া হয় এগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানোর। কিন্তু তিনি শুধু সাজাননি। তৈরি করেছিলেন শিল্পের এক অনন্য ভুবন।

আরও পড়ুন- ঠিক রাখুন বুকের ধুকপুকুনি! সাহায্য করে এই ৬ খাবার

তিনি অস্থি দিয়ে বানিয়েছেন, বিশাল আলোকস্তম্ভ, ছাদের কিনারা জুড়ে অস্থির মালা, বিভিন্ন প্রতীকচিহ্ন, দেওয়াল ঘিরে নানা আকারের অস্থিকাঠামো। এগুলো দেখে মনে হয় না যে এগুলো মৃত মানুষের দেহাবশেষ। বরং মনে হয়, মানুষের শেষ স্মৃতিকে শিল্পের মাধ্যমে অমর করার এক নীরব প্রয়াস। এই স্থানে প্রবেশ করলে অনেকেরই মনে হয় ভয় লাগবেই লাগবে। জায়গাটা অস্বাভাবিক নিরিবিলি। চারদিকে তাকালে মনে হয় অস্থিগুলো নীরবে অতীতের গল্প শোনাচ্ছে। জানালা দিয়ে আসা আলো পুরো গির্জাকে রহস্যময় পরিবেশে ভরিয়ে দেয়। সেখানে দাঁড়ালে মানুষের ক্ষণস্থায়ী জীবনের কথা গভীরভাবে মনে পড়ে যায়। এ যেন জীবন আর মৃত্যুর মাঝের এক দার্শনিক পথচলা।

আর পড়ুন- জন্মদিনে কিংবদন্তি মিহির সেনকে স্মরণ, জানুন তাঁর জীবনের অজানা কথা

এই অস্থিগির্জা এত জনপ্রিয় কারণ, প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এই স্থানে আসেন। তার কারণ— অস্থি দিয়ে নির্মিত এমন স্থাপত্য পৃথিবীতে আর নেই। ইতিহাস, মৃত্যু, স্মৃতি আর ধর্মীয় বিশ্বাস—সব এক জায়গায় মিলেছে। জায়গাটির নীরবতা মানুষের মনকে ছুঁয়ে যায়। মৃত্যুকেও শিল্পে রূপ দেওয়ার এক বিরল উদাহরণ এই গির্জা। এই গির্জা শুধু মৃত্যু নয়, বরং মানবজীবনের মূল্য, স্মৃতিচারণ এবং শ্রদ্ধার প্রতীক। এখানে সাজানো অস্থিগুলো ভয়ের নয়—এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে সবকিছু শেষ হলেও স্মৃতি থেকে যায়, মানুষের অস্তিত্ব নতুন অর্থ পায়। এটি একটি গির্জা, আবার একইসঙ্গে ইতিহাসের তথা সময়ের সাক্ষী। আর, জীবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে গভীর শিক্ষা দেওয়ার জায়গা।

church Bones