Chushi Pitha Recipe: অল্প সময়ে বিনা ঝঞ্ঝাটে বানান চুষি পিঠে, স্বাদে ফিরুক পৌষ-পার্বণের আসল আমেজ!

Chushi Pitha Recipe: পৌষ পার্বণে অল্পসময়ে সহজেই চুষি পিঠে বানাতে চান? জানুন অল্প সময়ে, কম খরচে নিখুঁত স্বাদের চুষি পিঠে বানানোর সহজ এবং ঘরোয়া পদ্ধতি।

Chushi Pitha Recipe: পৌষ পার্বণে অল্পসময়ে সহজেই চুষি পিঠে বানাতে চান? জানুন অল্প সময়ে, কম খরচে নিখুঁত স্বাদের চুষি পিঠে বানানোর সহজ এবং ঘরোয়া পদ্ধতি।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Chushi Pitha Recipe: জেনে নিন চুষি পিঠের রেসিপি।

Chushi Pitha Recipe: জেনে নিন চুষি পিঠের রেসিপি।

Chushi Pitha Recipe: পৌষ-পার্বণে একসময় বাংলার প্রায় প্রতিটি ঘরে পিঠে-পুলি খাওয়ার রেওয়াজ ছিল। সেই তালিকায় রয়েছে চুষি পিঠের নামও। কিন্তু কীভাবে প্রায় বিনা পরিশ্রমে অল্প সময়ে বানাবেন এই পিঠে? জানেন না অনেকেই। ফলে, তাঁদের নাকানিচোবানি খেতে হয়। এখানে জানুন এই পিঠে বানানোর সঠিক কায়দা। তাতে পরিশ্রম, খরচ সবই কমবে। আর, স্বাদ এমন যে একবার খেলে হাত চাটবেন বাড়ির লোকজন।  

Advertisment

কীভাবে বানাবেন?

মাথায় রাখবেন এই পিঠে চালের গুঁড়োর পাশাপাশি সুজি দিয়েও বানানো যায়। পদ্ধতিটা দুটোর ক্ষেত্রেই এক। প্রথমে কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মত সুজি বা চালের গুঁড়ো ঢেলে দিন। গুঁড়ো ফোটানো শুরু করুন। এই সময় কড়াইয়ে এক চিমটি নুন দিন। তারপর জল শুকিয়ে সুজি বা চালের গুঁড়ো দিয়ে মণ্ডর মত বানিয়ে নিন। এরপর একটু ময়দা নিয়ে নিন। ময়দা হাতে মেখে মন্ডর সঙ্গ ডললেই দেখবেন চষির মত হয়ে গিয়েছে। 

আরও পড়ুন- লক্ষ্মী পেঁচার ঠিকানা, বরফ পড়লে কোথায় থাকে এই প্রাণী?

আরও পড়ুন- ক্রিসমাসের আগের দিন বাড়িতেই বানান সুস্বাদু প্লাম কেক, সহজ রেসিপি লিখে নিন 

এরপর দুধ পাত্রে নিয়ে জ্বাল দিয়ে নিন। দুধের মধ্যে পরিমাণমত চিনি এবং গুড় দিন। প্রথমে চিনি দিন। চিনিটা দুধের সঙ্গে মিশে গেলে তারপর দুধের পাত্রে পাটালি গুড় দিয়ে দিন। পাটালির বদলে ঝোলা গুড়ও দুধে মিশিয়ে নিতে পারেন। গুড় দিয়ে দুধ জ্বাল দেওয়ার সময় মাথায় রাখবেন যাতে দুধ কেটে না যায়। দুধের রং যতক্ষণ না গুঁড়ের সঙ্গে মিশে হলুদ হয়ে যায়, ফোটাতে থাকুন। এখানে দুধ যাতে না কাটে, তার জন্যই প্রথমে দুধে চিনি দেওয়া হয়েছে। তাতে দুধ কাটেনি। 

আরও পড়ুন- গর্ভাবস্থায় জাঙ্ক ফুড খাচ্ছেন, কী ভয়ংকর ক্ষতি হতে পারে জানেন?

এবং

আরও পড়ুন- কালোজিরার উপকারিতা জানলে চমকে যাবেন, আজ থেকেই শুরু করবেন খাওয়া

পাত্রে গুড়গুলো গলে যাওয়ার পর দুধের পাত্রে চষিগুলো দিয়ে দিন। এরপর হাতা দিয়ে দুধের পাত্রে চষিগুলো নাড়তে থাকুন। না-হলেই কিন্তু চষিগুলো দলা পাকিয়ে যাবে। তবে বেশিক্ষণ দুধ ফোটাতে হবে না। পাঁচ মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে। এই পিঠে হল বাংলার সংস্কৃতির অঙ্গ। শহরাঞ্চলে তার নামগন্ধ কার্যত মুছে গেলেও বাংলার গ্রামাঞ্চলে এখনও চষি পিঠে বানানো এবং খাওয়ার চল রয়েছে।  

recipe Chushi Pitha