/indian-express-bangla/media/media_files/2025/11/07/coconut-hair-dye-hack-2025-11-07-22-46-03.jpg)
Coconut Hair Dye Hack: নারকেল দিয়ে কালো করুন চুল।
Coconut Hair Dye Hacks: চুলে পাকা রং দেখা মানেই অনেকের মন খারাপ! ২০–২৫ বছর বয়সেই চুলে সাদাভাব দেখা গেলে আত্মবিশ্বাস এমনিতেই কমে যায়। বাজারে পাওয়া রংগুলির বেশিরভাগেই থাকে রাসায়নিক। যা দীর্ঘমেয়াদে চুলকে ক্ষতিগ্রস্ত করে। তাই আজ জানুন, একটুকরো নারকেল ব্যবহার করে কীভাবে মাত্র ২ মিনিটে চুল কালো করা যায়। তা-ও সম্পূর্ণ নিরাপদ এবং ঘরোয়া উপায়ে।
এজন্য কী লাগবে?
১কাপ নারকেলের টুকরো, ১ মুঠো কারি পাতা, ১ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ নারকেল তেল বা সামান্য জল। প্রশ্ন হল যে এগুলো দিয়ে কীভাবে এই হেয়ার ডাই বানাবেন? তাহলে জেনে নিন কায়দাটা। নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিন।
আরও পড়ুন- একটি গানের দুটি শব্দ, কীভাবে ভারতের জাতীয় আন্দোলনের স্লোগান হয়ে উঠল বন্দে মাতরম?
লোহার কড়াইয়ে নারকেলের টুকরো ভাজুন যতক্ষণ না রঙ হালকা বাদামি হয়। তারপর এতে কারিপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। ঠান্ডা হলে ভালোভাবে পিষে নিন। এরপর কফি পাউডার মিশিয়ে আবার পিষে মিশ্রণ তৈরি করুন।
আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে বাঙালি রান্না, ঘরে ঝটপট বানান মচমচে ব্রেকফাস্ট, স্বাদ হবে রেস্তোরাঁর মত!
ব্যবহার করার পদ্ধতি
মিশ্রণটি একটি পাত্রে নিয়ে এতে নারকেল তেল বা জল মিশিয়ে নিন। ব্রাশ বা হাতে নিয়ে চুলে ভালোভাবে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে চুল ধীরে ধীরে কালো, নরম ও উজ্জ্বল হবে। এতে চুলের স্বাভাবিক রং ফিরবে। চুল পড়া কমবে। মাথার ত্বকে পুষ্টি বাড়বে। রাসায়নিক ছাড়াই চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরবে।
আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়!
সামান্য অর্থ আর অল্প পরিশ্রমেই যদি আপনার চুল কালো হয়ে যায়, তবে অযথা বেশি পরিশ্রম করে, বেশি খরচা করে চুল কালো করাতে যাবেন কেন? তাই অনায়াসে ব্যবহার করতে পারেন এই নারকেলের ভেষজ হেয়ার ডাই। এতে আপনার চুলও থাকবে ভালো। আর, খরচও হবে কম।
আরও পড়ুন- হজম থেকে চুলের জেল্লা, পান্তা ভাতের গুণ শুনলে অবাক হয়ে যাবেন!
সতর্কতা
এই ঘরোয়া টিপসটি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে দেওয়া হল। যদি চুল বা ত্বকের সমস্যা থাকে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ বা হেয়ার স্পেশালিস্টের পরামর্শ নিন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us