/indian-express-bangla/media/media_files/2025/11/16/color-removal-2025-11-16-18-23-34.jpg)
Color Removal: সাদা পোশাক থেকে সহজে অবাঞ্ছিত দাগ দূর করুন।
Color Stain Removal: সাদা পোশাক আমাদের সবারই পছন্দের। এই রঙের পোশাক পরলে যেমন পরিপাটি দেখায়, তেমনই সহজেই যে কোনও অনুষ্ঠানে নিজেকে মানিয়ে নেওয়া যায়। কিন্তু সমস্যাটা শুরু হয়, যখন নোংরা বা দাগ সাদা কাপড়ে লেগে যায়।
বিশেষ করে গাঢ় নীল, কালো বা লাল, হলুদ রং সাদা পোশাকে লেগে গেলে সহজে উঠতে চায় না। অনেক সময়ই মনে হয়, পোশাকটি আর ব্যবহার করাই যাবে না। কিন্তু বাস্তবটা আলাদা। সেটা হল, কয়েকটি সহজ ঘরোয়া কায়দাতেই সাদা কাপড়কে আগের মতই ঝকঝকে করা সম্ভব।
আরও পড়ুন- এই গির্জা তৈরি হয়েছে ৪০ হাজার মানুষের হাড় দিয়ে! ভয়ংকর এই গির্জার রহস্য জানলে আঁতকে উঠবেন
সেটা কী করে সম্ভব?
একটি বড় পাত্রে এক লিটার জল নিন। এতে দুই চা চামচ বেকিং সোডা এবং আধা চা চামচ লেবুর রস দিন। মিশ্রণটি ভালোভাবে নাড়ুন। এরপর দাগ পড়া সাদা কাপড় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। আধঘণ্টা পর কাপড়টি কাচার মত করে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে সাদা কাপড় থেকে হালকা অথবা মাঝারি দাগ সহজেই দূর হবে। বেকিং সোডার দাগ–উঠানোর ক্ষমতা আছে। এটি কাপড়ের আঁশের ভিতরে জমে থাকা রঞ্জক কণা ভেঙে বের করে আনে। লেবুর রসের অম্লীয় স্বভাব দাগকে আরও নরম করে, ফলে সহজে গলে যায়। দুটো একসঙ্গে ব্যবহার করলে দাগ দূর হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ৯টি প্রাণী, যাদের বুদ্ধি মানুষকেও অবাক করে
দাগটা গাঢ় হয়ে গেলে কী করবেন?
কখনও দাগ এতটাই গাঢ় হয়ে যায় যে সাধারণ পদ্ধতিতে ওঠানোই যায় না। সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন রাবিং অ্যালকোহল। একটি ছোট পাত্রে দাগ পড়া কাপড় বিছিয়ে রাখুন। শুধুমাত্র দাগযুক্ত জায়গায় ১–২ চা চামচ অ্যালকোহল লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পুরোনো ব্রাশ দিয়ে আলতো করে জায়গাটি ঘষুন। এই পদ্ধতিতে বেশিরভাগ সময়েই দাগ উঠে যায়। এরপর কাপড়টি ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দিন। দাগ পুরোপুরি মিলিয়ে যেতে রোদ সাহায্য করবে।
আরও পড়ুন- ঠিক রাখুন বুকের ধুকপুকুনি! সাহায্য করে এই ৬ খাবার
সাদা কাপড় দীর্ঘদিন নতুনের মত রাখতে হলে কখনও এর সঙ্গে গাঢ় রঙের কাপড় ধোবেন না। ধুলে গাঢ় রঙের কাপড়ের রং সাদা কাপড়ে লেগে যায়। এই সমস্যা দূর করতে রঙিন কাপড় ধোয়ার আগে কিছুক্ষণ লবণজলে ভিজিয়ে রাখুন। তাহলে কাপড় থেকে রঙ দ্রুত ফ্যাকাশে হয়ে যাওয়া বা অন্য কাপড়ে ছড়িয়ে পড়া অনেকটাই বন্ধ হবে। এক বালতি জলে ২-৩ চামচ লবণ গুলে কাপড় ৩০ মিনিট ভিজিয়ে রাখলে এই ব্যাপারে ভালো ফল মিলবে। এতে রঙ বেশি দিন স্থায়ী থাকবে এবং অন্যান্য কাপড়ও নিরাপদ থাকবে।
আরও পড়ুন- জন্মদিনে কিংবদন্তি মিহির সেনকে স্মরণ, জানুন তাঁর জীবনের অজানা কথা
মনে রাখবেন
সাদা কাপড় হালকা গরম জলে ধুলে ময়লা ও দাগ সহজে উঠে যায়। মাঝে মাঝে বেকিং সোডা জলে মিশিয়ে সাদা কাপড় ধুলে তা আগের মত উজ্জ্বল থাকে। ভিজিয়ে রাখা সাদা কাপড় রোদে শুকালে স্বাভাবিকভাবে পোশাকের সাদা ভাব বাড়ে। ধোয়ার সময় খুব বেশি ডিটারজেন্ট ব্যবহার করবেন না, কারণ বেশি ডিটারজেন্ট কাপড়ের আঁশে জমে সাদা ভাব কমিয়ে দেয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us