Chetla Dakat Kali: দক্ষিণ কলকাতার রহস্যময় ডাকাত কালীবাড়ি, কাহিনি শুনলে যে কারও গায়ে কাঁটা দেবে!

Chetla Dakat Kali: চেতলার প্রাচীন ডাকাত কালীবাড়ি। এনিয়ে বহু গল্প প্রচলিত। শিকলে বাঁধা মূর্তি, নরবলি আর দেবী সারদার কাহিনি। জানুন দক্ষিণ কলকাতার এই রহস্যময় মন্দিরের ইতিহাস।

Chetla Dakat Kali: চেতলার প্রাচীন ডাকাত কালীবাড়ি। এনিয়ে বহু গল্প প্রচলিত। শিকলে বাঁধা মূর্তি, নরবলি আর দেবী সারদার কাহিনি। জানুন দক্ষিণ কলকাতার এই রহস্যময় মন্দিরের ইতিহাস।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Chetla Dakat Kali: চেতলার ডাকাত কালী।

Chetla Dakat Kali: চেতলার ডাকাত কালী।

Chetla Dakat Kali pujo: আজকের দক্ষিণ কলকাতার চেতলা অঞ্চল একসময় ছিল জলা-জঙ্গলে ভরা এক ভয়ঙ্কর এলাকা। তখন শহরের এই দিকটা এতটা জনবসতিপূর্ণ ছিল না। নদীপথে বাণিজ্য ও তীর্থযাত্রীদের চলাচল থাকলেও লুকিয়ে থাকা বিপদ ছিল সর্বত্র। আদি গঙ্গার দুই পারে ছিল দস্যু আর ডাকাতের দল।

Advertisment

শোনা যায়, সেই সময় চেতলা অঞ্চলের ডাকাতরা এক বিশেষ কালী মূর্তির উপাসনা করতেন। মন্দিরটির নামই পরে পরিচিতি পায় ‘ডাকাত কালীবাড়ি’ নামে। বিশ্বাস করা হয়, ডাকাতরা বড় কোনও অভিযানে যাওয়ার আগে বিশেষ তিথিতে মা কালীর সামনে বলি দিতেন। কথিত আছে, নরবলি দেওয়া হত। আর সেই থেকেই দেবীকে বলা হত, 'ডাকাত কালী'।

আরও পড়ুন- ভারতের ৫টি জায়গায় এই ধরনের বেলুনে চেপে ঘোরার সুযোগ পাবেন, খরচ কত?

Advertisment

নীলু ও ভুলু

কথিত আছে, তারকেশ্বর অঞ্চলের দুই কুখ্যাত ডাকাত সর্দার নীলু ও ভুলু ছিলেন এই দেবীর প্রধান উপাসক। তারা ডাকাতিতে যাওয়ার আগে এখানে প্রার্থনা করতেন এবং ফিরে এসে ধনসম্পদ উৎসর্গ করতেন দেবীর চরণে।

আরও পড়ুন- একবার খেলে লেগে থাকবে মুখে, রাতে ডিনারের মেনুতে রাখুন এই সুস্বাদু বাঙালি খাবার

এই মন্দিরের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল, দেবী কালীর শিকলে বাঁধা মূর্তি। কথিত আছে, এই দেবী অত্যন্ত চঞ্চলা। একসময় মূর্তিটি নাকি নিজের স্থান থেকে সরে যেত। সেই থেকেই দেবীকে শিকলে বেঁধে রাখা হয়, সেই রীতি আজও বজায় আছে।

আরও পড়ুন- প্রতিদিন এভাবে ভাত খান? বিরাট বিপদে পড়তে পারেন কিন্তু!

শোনা যায়, একবার সারদা দেবী এখানে এসে কিছুক্ষণ ছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁকে চিনতে না পেরে আটকে রাখেন। পরে তাঁর আসল পরিচয় জানাজানি হলে, সারদাদেবীকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর এই মন্দিরের খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন- চেনেন এই পাখিকে? ঠোঁট নয়, পা দিয়ে মেরে ফেলে সাপকে!

প্রতিবছর কালীপুজোর সময় ডাকাত কালীবাড়িতে বিরাট আয়োজন হয়। চেতলার বিভিন্ন পূজার মধ্যে এই মন্দিরটিও দেখতে যান দর্শকদের অনেকে। কালীপুজোর রাতে এখানে সারারাত ভক্তদের ভিড় লেগেই থাকে। ধূপ-ধুনো, ঘণ্টা, শঙ্খধ্বনি আর আলোয় ভরা থাকে গোটা এলাকা। আজও এই মন্দির পবিত্রতা আর রহস্যে ভরা। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, দেবী কালী আজও তাঁদের রক্ষা করেন। বহু পর্যটক ও ভক্ত এখানে এসে মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। এমনটাই বিশ্বাস প্রচলিত। 

pujo Dakat Kali