Dandruff home remedies: দামি ক্রিম নয়, খুশকি দূর করুন এই ৬ ঘরোয়া কায়দায়, পান চটজলদি সমাধান

Dandruff home remedies: দামী অ্যান্টি-ড্যানড্রাফ ক্রিমের দরকার নেই! ঘরোয়া পদ্ধতিতে রান্নাঘরের জিনিস দিয়েই দূর করুন খুশকি, মাথার চুলকানি। কাজে লাগান এই ৬ ঘরোয়া কায়দা।

Dandruff home remedies: দামী অ্যান্টি-ড্যানড্রাফ ক্রিমের দরকার নেই! ঘরোয়া পদ্ধতিতে রান্নাঘরের জিনিস দিয়েই দূর করুন খুশকি, মাথার চুলকানি। কাজে লাগান এই ৬ ঘরোয়া কায়দা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Dandruff home remedies: হাতের কাছে সহজে মেলে, এইসব জিনিস দিয়েই দূর করুন খুশকি।

Dandruff home remedies: হাতের কাছে সহজে মেলে, এইসব জিনিস দিয়েই দূর করুন খুশকি।

Dandruff home remedies: খুশকি (dandruff) শুধু চুলের সৌন্দর্যই নষ্ট করে না। বরং চুল পড়া, চুলকানি আর অ্যালার্জিরও প্রধান কারণ। বাজারে দামি অ্যান্টি-ড্যানড্রাফ ক্রিম এবং প্রচুর শ্যাম্পু থাকলেও, এসব ক্ষেত্রে ভেষজ জিনিসই সবচেয়ে ভালো আর নিরাপদ। তাহলে জেনে নেওয়া যাক রান্নাঘরের সহজ কিছু জিনিস কী কী, যেগুলি নিয়মিত ব্যবহার করলে চিরতরে খুশকি দূর করার সম্ভাবনা অনেক বাড়বে।

Advertisment

১. দই (Curd)

দইয়ের প্রোবায়োটিক এবং ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক এনজাইম খুশকি সৃষ্টিকারী ফাঙ্গাস কমায়। হালকা গরম দই মাথায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন— সপ্তাহে দু'বার ব্যবহার করলেই ফল মিলবে।

আরও পড়ুন- সকালে খালি পেটে পান করুন এই সাদা জল, হাড় হবে লোহার মত মজবুত, জানালেন বিশেষজ্ঞরা

Advertisment

২. লেবু (Lemon)

লেবুর প্রাকৃতিক অ্যাসিড মাথার ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখে এবং অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করে। সামান্য জল মিশিয়ে লেবুর রস মাথার ত্বকে (স্ক্যাল্পে) লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করে মাথার ত্বককে সতেজ রাখবে।

আরও পড়ুন- টাইপ ১ নাকি টাইপ ২ ডায়াবেটিস, কোনটি বেশি ক্ষতিকারক? কীভাবে করবেন নিয়ন্ত্রণ?

৩. তিসি বীজ (Flax Seeds)

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ তিসি বীজ মাথার ত্বকের জ্বালাপোড়া কমায়, শুষ্কতা দূর করে এবং চুল পড়া রোধে সাহায্য করে। তিসি বীজ ভিজিয়ে তার জেল তৈরি করে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। 

আরও পড়ুন- আধুনিক বাংলা গানের অনন্য সুরকার, রত্নেশ্বর মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি!

৪. রসুন (Garlic)

রসুনে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা খুশকি সৃষ্টিকারী জীবাণু দূর করে। কয়েকটি রসুন পিষে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে মাথায় লাগান, আধঘণ্টা পরে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন- শীতের সকাল, দেখুন পবিত্র গঙ্গার ঘাট আর এক অন্যরকম বেনারস

৫. নারকেল তেল (Coconut Oil)

নারকেল তেলের ময়েশ্চারাইজিং ও অ্যান্টিফাঙ্গাল গুণ মাথার ত্বক শুষ্ক হওয়া রোধ করে, খুশকি ও চুলকানি কমায়। ঘুমানোর আগে হালকা গরম তেল দিয়ে মাথায় মালিশ করুন এবং সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৬. আমলা (Amla)

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলা চুলের গোড়া শক্ত করে, খুশকি দূর করে এবং মাথার ত্বক (স্ক্যাল্প)-কে সতেজ রাখে। আমলার রস বা আমলাগুঁড়ো মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করা যায়।

ত্বক বিশেষজ্ঞরা বলেন, এসব প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহারে শুধু খুশকি নয়, চুল পড়া এবং স্ক্যাল্প সংক্রমণও কমে। তবে যদি খুশকি দীর্ঘস্থায়ী হয়, তখন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। গরম জল দিয়ে চুল ধোয়া এড়িয়ে চলুন, হালকা ঠান্ডা জল ব্যবহার করুন। সপ্তাহে অন্তত ২ দিন মাথার ত্বকে (স্ক্যাল্প) ম্যাসাজ করুন। এতে রক্তসঞ্চালন বাড়ে এবং ত্বক সুস্থ থাকে।

home remedies dandruff