/indian-express-bangla/media/media_files/2025/11/21/preamanda-2025-11-21-15-15-12.jpg)
Premananda Maharaj: প্রেমানন্দ মহারাজ।
ভগবান কি সত্যিই আমাদের আর্তি শোনেন? বহু ভক্তের মনে থাকা এই প্রশ্নের জবাব দিলেন বৃন্দাবনের সন্ন্যাসী প্রেমানন্দ মহারাজ। সম্প্রতি তিনি মানবজীবনে বিশ্বাস, ভক্তি ও আত্মনিবেদনকে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে বলেন, “ভগবান আমাদের আর্তি অবশ্যই শোনেন, তবে তাঁর শোনার ধরনকে আমরা অনেক সময় বুঝতে পারি না।”
মহারাজের মতে, মানুষের প্রত্যাশা থাকে দ্রুত ফল পাওয়ার। কিন্তু ঈশ্বর সময়, পরিস্থিতি ও আমাদের প্রকৃত প্রয়োজন বুঝে সাহায্য করেন। তিনি বলেন, “অনেকে ভাবে প্রার্থনা করলাম, তাই সঙ্গে সঙ্গে বিস্ময়কর ফল পাওয়া উচিত। কিন্তু ঈশ্বর কোনও জাদুকর নন। তিনি আমাদের মঙ্গলোকেই প্রথমে রাখেন।” মহারাজ আরও বলেন, প্রতিটি প্রার্থনার উত্তর পাওয়া যায়—কখনও সরাসরি, কখনও পরোক্ষে, আর কখনও সময়ের মধ্য দিয়ে।
প্রেমানন্দ মহারাজ উদাহরণ টেনে বলেন, “যদি কোনও শিশু আগুন নিয়ে খেলতে চায়, মা তাকে তা দেবে না। কারণ সে বোঝে এতে ক্ষতি হবে। ঈশ্বরও ঠিক তেমনই আমাদের অনুপযুক্ত চাওয়া পূরণ করেন না।” তাঁর বক্তব্যে উঠে আসে আধ্যাত্মিক শৃঙ্খলারও গুরুত্ব। তিনি মনে করিয়ে দেন যে ভগবানের সাহায্য পেতে হলে নিঃস্বার্থতা, সৎকর্ম এবং মনকে পবিত্র রাখার চেষ্টা অত্যন্ত প্রয়োজন।
আরও পড়ুন-Nosebleed Causes: নাক দিয়ে রক্ত পড়া সবসময় সাধারণ ব্যাপার নয়! কোন লক্ষণে বুঝবেন তা জরুরি অবস্থা
মহারাজ বলেন, "জীবনে কঠিন সময় আসলে ভগবান আমাদের পরীক্ষা নেন না, বরং শক্তি দেন। কোনও ব্যক্তি যখন প্রার্থনায় মনোযোগ দেয়, তার ভেতরে আশা, সাহস এবং ইতিবাচকতা তৈরি হয়, যা তাকে সংকট মোকাবিলায় সাহায্য করে।
সবশেষে প্রেমানন্দ মহারাজের বার্তা, “ভগবান আমাদের আর্তি শোনেন, শতভাগ শোনেন। কিন্তু আমরা যেন শুধু চাওয়াই না করি, কৃতজ্ঞতাও জানাই। ভক্তি হল ভালোবাসা, আর ভালোবাসা কখনও ব্যর্থ হয় না।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us