Electric Toothbrush Guide: কোন টুথব্রাশ দাঁতের জন্য উপকারী, ইলেকট্রিক নাকি ম্যানুয়াল? জেনে নিন কী বলছেন দাঁতের ডাক্তার

Electric Toothbrush Guide: ইলেকট্রিক টুথব্রাশ নাকি সাধারণ টুথব্রাশ—কোনটা দাঁতের জন্য ভালো? দাঁত ব্রাশ করার কোনটা সঠিক নিয়ম, জানিয়েছেন চিকিৎসক।

Electric Toothbrush Guide: ইলেকট্রিক টুথব্রাশ নাকি সাধারণ টুথব্রাশ—কোনটা দাঁতের জন্য ভালো? দাঁত ব্রাশ করার কোনটা সঠিক নিয়ম, জানিয়েছেন চিকিৎসক।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Electric Toothbrush Guide: জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ইলেকট্রিক টুথব্রাশ।

Electric Toothbrush Guide: জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ইলেকট্রিক টুথব্রাশ।

Electric Toothbrush Guide: কোন টুথব্রাশ দাঁতের জন্য উপকারী, ইলেকট্রিক নাকি ম্যানুয়াল টুথব্রাশ? কোনটা ব্যবহার করবেন? ইলেকট্রিক টুথব্রাশে সুইচ অন করলে ব্রাশের মাথাটা ঘুরতে থাকে। এই সময় মুখের মধ্যে দাঁতের এক থেকে অন্য প্রান্তে টুথব্রাশটা নিয়ে যেতে হয়। এই ব্রাশ খুব সুন্দরভাবে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের কণা- তা সে মাংসের কণাই হোক বা ডাঁটার আঁশ, সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে। 

Advertisment

দেখে নিন কী ব্যবহার করবেন

যাঁদের দাঁত খুব এলোমেলো অথবা যাঁদের আক্কেল দাঁত রয়েছে, তাঁদের সাধারণ ব্রাশে ব্রাশ করতে অসুবিধা হয়। এই সব লোকজন অনায়াসে ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি, ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহারের আরও একটা সুবিধা হল, সাধারণ টুথব্রাশ ব্যবহারের ক্ষেত্রে দাঁতের ওপরে অনেক বেশি চাপ দিতে হয়। ইলেকট্রিক টুথব্রাশের ক্ষেত্রে এমন কোনও চাপ দেওয়ার প্রয়োজন হয় না। এই টুথব্রাশ নিজের থেকেই খাবারের কণাগুলো দাঁতের ফাঁক থেকে বের করতে থাকে। 

আরও পড়ুন- কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো? আপনার সঠিক টুথপেস্ট কোনটি, জানুন এখানে

তাই ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহারের সুবিধাই বেশি। এই টুথব্রাশ ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা একটাই, সেটা হল এটার দাম অত্যন্ত বেশি। বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক টুথব্রাশ পাওয়া যায়। তবে, সেই সব ইলেকট্রিক টুথব্রাশের দাম সাধারণ ব্রাশের চেয়ে অনেকটাই বেশি। তারপরও দাঁতের স্বার্থে সাধারণ টুথব্রাশের চেয়ে ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করাই ভালো। এমনটাই জানিয়েছেন দন্ত চিকিৎসক ডা. সুতপা মাইতি।  

আরও পড়ুন- সর্দি সাইনাসের জের নাকি অ্যালার্জির, দুইয়ের সম্পর্কটাই বা কী?

টুথব্রাশ ব্যবহারের পাশাপাশি মাউথওয়াশ ব্যবহারের চলও ইদানিং বেড়েছে। এতে নাকি নিশ্বাসটা ফ্রেশ থাকে। এই ব্যাপারেও জানিয়েছে দন্ত চিকিৎসক ডা. সুতপা মাইতি। তিনি বলেন, 'মাউথওয়াশ মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। তেমন ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান মাউথওয়াশের মধ্যে থাকে।

আরও পড়ুন- ৫০ পেরোলেই দরকার নিউমোনিয়ার টিকা, কেন একথা বলছেন ফুসফুস বিশেষজ্ঞরা?

কিন্তু, রেগুলার মাউথওয়াশ ব্যবহার করলে উলটো প্রতিক্রিয়া হয়। মুখের মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়াও মাউথওয়াশ ধ্বংস করে দেয়। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের হজমে সাহায্য করে।' আর, এই কারণেই প্রতিদিন মাউথওয়াশ ব্যবহার করতে বারণ করেছেন এই দন্ত চিকিৎসক।

আরও পড়ুন- মস্তিষ্কের সঙ্গে প্রতিদিনের এই কাজের অপ্রত্যাশিত যোগ, জানলে অবাক হবেন!

এগুলো তো গেল আধুনিক কায়দায় দাঁত পরিষ্কারের পদ্ধতি। অনেকে আবার এখনও নিমদাঁতন দিয়ে দাঁত মেজে থাকেন। আবার অনেকে দাঁত মাজেন নুন, হলুদ এবং লবঙ্গের গুঁড়োর মিশ্রণ দিয়ে। কেউ বা তার সঙ্গে ফটকিরির গুঁড়োর মিশিয়ে নেন। এইসব জিনিস দিয়ে দাঁত মাজার কায়দা ভারতের প্রাচীন পদ্ধতি। যাঁরা এই পদ্ধতিতে দাঁত মাজেন, তাঁদের ধারণা এই সব জিনিস দিয়ে দাঁত মাজলে দাঁত অনেক বেশি পরিষ্কার এবং রোগমুক্ত থাকে। 

Electric Toothbrush