Empty Stomach Habit: সকালে ভুলেও খালিপেটে খাবেন না চা-কফি, পড়বেন মহাবিপদে!

Empty Stomach Habit: খালিপেটে সকালে যে চারটি খাবার খাওয়া বিপজ্জনক, তা অজান্তে অনেকেই খান। এব্যাপারে বিরাট সাবধানবাণী শোনালেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক।

Empty Stomach Habit: খালিপেটে সকালে যে চারটি খাবার খাওয়া বিপজ্জনক, তা অজান্তে অনেকেই খান। এব্যাপারে বিরাট সাবধানবাণী শোনালেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Empty Stomach Habit: খালিপেটে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন।

Empty Stomach Habit: খালিপেটে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন।

Empty Stomach Habit: সকালে ঘুম থেকে উঠে খালিপেটে এই চার খাবার ভুলেও খাবেন না। ভয়াবহ পরিণতি হতে পারে। কিন্তু, না জেনে অথবা ভুল করে বেশিরভাগ লোকই এই চারটি খাবারই সাধারণত সকালে ঘুম থেকে উঠে খান। আর, তাতে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে বা শারীরিক অসুস্থতায় ভুগতে বাধ্য হন। ঠিক কোন খাবারগুলো না খাওয়া উচিত? 

Advertisment

জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মিলটন বিশ্বাস

তালিকায় প্রথমেই আসবে টকজাতীয় ফলের নাম। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মিলটন বিশ্বাস। তিনি বলেন, 'এই টকজাতীয় ফল পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। আর, দীর্ঘদিন যাবৎ কেউ যদি টকজাতীয় ফল খান, তবে গ্যাসট্রিক আলসার হওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে, সকালবেলা ঘুম থেকে উঠে একচামচ লেবুর রস একগ্লাস জলে ভালো করে মিশিয়ে খেলে, সেক্ষেত্রে লেবুর রস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর, তা শরীরে থাকা ফ্যাট বা চর্বি পরোক্ষভাবে দূর করে। যার ফলে ওজন ঝরে যায়।' 

আরও পড়ুন- কিডনি এবং হৃদপিণ্ড ভালো রাখতে চান? শরীরকে সুস্থ রাখতে অবশ্যই এড়ান এই খাবারগুলো

Advertisment

চিকিৎসক জানিয়েছেন, খালি পেটে চা বা কফি খাওয়াও উচিত নয়। কারণ, সারারাত দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে সকালে পাকস্থলি আমাদের থেকে অত্যন্ত স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট আশা করে। তাই খালি পেটে কখনও চা বা কফির মত উত্তেজক জিনিস খাওয়া উচিত নয়। কারণ, এতে অ্যাসিডিটির সমস্যা বাড়বে। 

আরও পড়ুন- বাংলা কমিকসের রাজা, বাঁটুল হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের স্রষ্টার স্বীকৃতি এসেছে বড্ড দেরিতে

অনেকেরই সকালে খালিপেটে বিস্কুটের সঙ্গে দুধ চা খাওয়ার অভ্যেস রয়েছে। এই প্রসঙ্গে ডা. বিশ্বাস জানিয়েছেন, সকালে খালি পেটে বিস্কুট এবং দুধ চা-ও না খাওয়াই উচিত। তিনি বলেন, 'সকালে খালিপেটে বিস্কুট এবং দুধ চা খাওয়া উচিত নয়। কারণ, এতে গ্যাসট্রিক আলসার হওয়ার প্রবণতা কয়েকগুণ বেড়ে যায়।'

আরও পড়ুন- ভারতের সবচেয়ে মূল্যবান ১০ ব্র্যান্ড, নতুন তালিকায় বিরাট চমক!

ডা. বিশ্বাস বলেন, 'সকালে ঘুম থেকে উঠে খালিপেটে কখনও তেলমশলা বা ঝালজাতীয় খাবার খাওয়া উচিত নয়। কারণ, দীর্ঘদিন যাবৎ কেউ সকালে খালিপেটে উঠে তেলমশলা বা ঝালজাতীয় খাবার খেলে পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হতে পারে। অর্থাৎ, এক্ষেত্রে গ্যাসট্রিক আলসার হওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়।'

আরও পড়ুন- পরেশনাথের জৈন মন্দির! শান্তি, সৌন্দর্য ও আধ্যাত্মিকতার অপূর্ব ঠিকানা

আর, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- খালিপেটে এবং দীর্ঘদিন যাবৎ কখনও ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়। কারণ, এটি দীর্ঘস্থায়ীভাবে আমাদের কিডনিকে পুরোপুরি বিকল করে দিতে পারে। 

empty stomach habit