Fresh Dough Benefits: আটা বা ময়দামাখা ফ্রিজে রেখে দিচ্ছেন, ফের রাখার আগে অবশ্যই জানুন

Fresh Dough Benefits: আটা মেখে ফ্রিজে রেখে দিচ্ছেন। অথবা, ময়দা মেখে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছেন। কিন্তু, এসব খেয়ে আপনার শরীরে কী হচ্ছে জানেন?

Fresh Dough Benefits: আটা মেখে ফ্রিজে রেখে দিচ্ছেন। অথবা, ময়দা মেখে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছেন। কিন্তু, এসব খেয়ে আপনার শরীরে কী হচ্ছে জানেন?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Refrigerated Dough: মেখে রাখা আটা বা ময়দা, শরীরের ওপর প্রভাব ফেলে।

Refrigerated Dough: মেখে রাখা আটা বা ময়দা, শরীরের ওপর প্রভাব ফেলে।

Fresh Dough Benefits: গৃহস্থ বাড়িতে রুটি বানাতে আটা মাখা প্রতিদিনের একটি স্বাভাবিক অভ্যাস। তবে অনেকেই ব্যস্ত জীবনে সুবিধার জন্য একবারে বেশি আটা মেখে রেখে দেন। পরে এক বা দুই দিন ধরে সেই মাখা আটা বা ময়দা ব্যবহার করেন। 

Advertisment

পুষ্টিবিদরা সতর্ক করে যা জানিয়েছেন

আর, এতেই আপত্তি পুষ্টিবিদদের। তাঁরা পরিষ্কার জানাচ্ছেন, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। পুষ্টিবিদ শ্বেতা শাহ ও থানের একাধিক পুষ্টি বিশেষজ্ঞের মতে, ফ্রিজে রাখা ময়দা বা দীর্ঘ সময় ধরে ফেলে রাখা আটা শরীরের হজম ক্ষমতা ও অন্ত্রের ওপর কুপ্রভাব ফেলতে পারে। পুষ্টিবিদরা জানিয়েছেন, এই জমিয়ে রাখা আটা বা ময়দাই শরীরের নানা রোগ সৃষ্টির জন্য দায়ী। 

আরও পড়ুন- শীত পড়তেই অসুস্থতায় খাবি খাচ্ছেন? এই কয়টি নিয়ম মানলেই থাকবেন ফিট!

Advertisment

শ্বেতা শাহ জানিয়েছেন, ময়দা দীর্ঘ সময় জলের সঙ্গে মিশে থাকলে গ্লুটেনের বিক্রিয়া বাড়তে পারে। গ্লুটেন মূলত গমের ভেতরের একটি প্রোটিন। যা জলের সংস্পর্শে এসে ইলাস্টিক বা টানটান ভাব তৈরি করে। সাধারণভাবে এটি রুটিকে নরম করে, হালকা ফোলা অনুভূতি দেয় এবং আটা মাখতে সাহায্য করে। কিন্তু যখন আটা ১০–৪৮ ঘণ্টা ফ্রিজে রাখা হয় বা সারাদিন ঘরে রেখে দেওয়া হয়, তখন গ্লুটেন অত্যধিক বেশি হয়ে রুটি শক্ত, রাবারের মত হয়ে যায়। আর, তা চিবানোও কঠিন হয়ে যায়। এই অতিরিক্ত গ্লুটেন অনেকের পেটেও অস্বস্তি তৈরি করে এবং রুটি হজম করা কঠিন হয়ে পড়ে। তাই পুষ্টিবিদরা মনে করেন, তাজা আটা সবসময়ই কম গ্লুটেন নিঃসরণ করে। এটা  শরীরের জন্য সহজপাচ্য।

আরও পড়ুন- মন ছুঁয়ে যাবে, মাত্র কয়েকদিনের ছুটিতে উপভোগ করুন স্বর্গীয় সৌন্দর্য!

থানের কেআইএমএস (KIMS) হাসপাতালের প্রধান ডায়েটিশিয়ান ডা. আমরিন শেখ বলেন, 'ময়দা বেশি সময় ধরে পড়ে থাকলে তার গঠন ও গুণগত মানে পরিবর্তন আসে।' তিনি জানান যে ময়দা অনেকক্ষণ ধরে জলে ভেজা থাকলে গ্লুটেন শিথিল হয়ে আবার শক্তভাবে প্রসারিত হয়। যা অন্ত্রের প্রয়োজনের তুলনায় বেশি চাপ সৃষ্টি করে। এটা পেট ফাঁপা, অস্বস্তি, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে। এমনকী যাঁরা প্রায়শই বলেন যে আটা তাঁদের শরীরে সহ্য হয় না, তাঁদের সেই  সহ্য না হওয়ার আসল কারণ পরে দেখা যাচ্ছে যে মেখে রাখা বাসি আটা বা ময়দাই দায়ী।

আরও পড়ুন- সামান্য উপকরণ, মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি!

শুধু হজমে সমস্যা তৈরি করাই নয়। বাসি আটা এবং ময়দার জন্য পুষ্টিতেও পার্থক্য তৈরি হয়ে যায়। তাজা গম বা ময়দায় প্রাকৃতিক তেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ বেশি থাকে। বিশেষ করে ভিটামিন বি ও ফাইবার তাজা ময়দায় বেশি থাকে। কিন্তু বেশি দিন মেখে রাখা আটায় তেল ও পুষ্টিগুণ কমতে থাকে। শুধু তাই নয়, মেখে রাখা আটার স্বাদও বদলে যায় এবং গন্ধে এক ধরনের বাসি ভাব থাকে। 

আরও পড়ুন- বিড়ালদেরও ডিমেনশিয়া হতে পারে, আপনার পোষ্য সেই কষ্টে ভুগছে না তো?

সেসব কথা মাথায় রেখেই পুষ্টিবিদরা জানিয়েছেন, জল দিয়ে মাখা ময়দা কখনও ফ্রিজে দীর্ঘদিন  রাখা উচিত নয়। কেউ যদি সময় বাঁচাতে আগেভাগে ময়দা মেখে রাখেন, তবে সামান্য তেল মিশিয়ে আটা মেখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তা ব্যবহার করাই ভালো। এতে গ্লুটেনের অতিরিক্ত বৃদ্ধি আটকানো সম্ভব হয়।

benefits Dough