Health Warning: চা বা কফি না খেলে প্রাতঃকৃত্যে অসুবিধা হয়? বিরাট সাবধানবাণী চিকিৎসকের

Health Warning: প্রতিদিন সকালে চা বা কফি খেয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস অনেকেরই। এতে নাকি প্রাতঃকৃত্য ভালো হয়। না হলে পেট নাকি পরিষ্কার হয় না। কিন্তু, জানেন নিজের কী ক্ষতি করছেন?

Health Warning: প্রতিদিন সকালে চা বা কফি খেয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস অনেকেরই। এতে নাকি প্রাতঃকৃত্য ভালো হয়। না হলে পেট নাকি পরিষ্কার হয় না। কিন্তু, জানেন নিজের কী ক্ষতি করছেন?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Health Warning: কী বলছেন চিকিৎসকরা?

Health Warning: কী বলছেন চিকিৎসকরা?

Health Warning: সকালে ঘুম থেকে উঠে চা বা কফি না খেলে অনেকেরই প্রাতঃকৃত্য ভালো হয় না। যেটুকু হয়, তাতে যেন মন ভরে না। মনে একটা খচখচ ভাব থেকে যায়। এটা অনেকে নিজের অভ্যাস বানানোর আগে বাড়ির বড়দেরকেও করতে দেখেছেন। কিন্তু, তাতে আপনার শরীরের মধ্যে কী হচ্ছে সেটা কি জানেন? না-জানলে এখানে জেনে নিন।  

Advertisment

চিকিৎসকরা যা জানিয়েছেন

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সুশীল শর্মা জানিয়েছেন, এই অভ্যাসটি আমাদের হজমক্রিয়ার জন্য মোটেও ভালো নয়। তিনি বলেন, 'চা-কফিতে থাকা ক্যাফেইন কোলনকে উদ্দীপিত করে, ফলে সময়ের সঙ্গে শরীর তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে স্বাভাবিকভাবে টয়লেটে যাওয়ার ক্ষমতা কমে যায়।' 

আরও পড়ুন- লিভারের সমস্যায় অভিনেতার মৃত্যু, কী করে ঠিক রাখবেন আপনার লিভার!

Advertisment

ডা. আদিত্য ভি. নারাগুন্দের মতে, খালি পেটে কফি খেলে গ্যাসট্রিক অ্যাসিড বাড়ে। এতে পেটে অস্বস্তি, অ্যাসিডিটি, বমিভাব, পেট ব্যথা ধীরে বড় আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাঁদের গ্যাস্ট্রাইটিস, অ্যাসিড রিফ্লাক্স বা আইবিএস (IBS) আছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়তে পারে বলেই তিনি জানিয়েছেন। 

আরও পড়ুন- রবীন্দ্রসংগীতের স্বরমাধুর্যে ৯০ বছর, স্মরণে শিল্পী অর্ঘ্য সেন

খালি পেটে ক্যাফেইন খেলে শরীরে গ্যাসট্রিন হরমোনের নিঃসরণ বা ক্ষরণ বেড়ে যায়। যা পাকস্থলিতে অম্বলের ভাব বাড়ায়। এতে দীর্ঘমেয়াদে শরীরে হজম করানোর যে যন্ত্রগুলো আছে, অর্থাৎ খাদ্যনালী, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র (কোলন) এবং মলদ্বারে জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। এককথায় গোটা পরিপাকক্রিয়ার ক্ষতি হয়। তাতে জ্বালাপোড়া ভাব বাড়ে। সেগুলো ফুলে যায়। তার যে স্বাভাবিক গতি, সেটা ক্ষতিগ্রস্ত হয়। 

আরও পড়ুন- কলকাতার রহস্যময় ‘ঘোমটা কালী’ মন্দির, ভক্তদের কাছে ছোট ভবতারিণী

ডা. শর্মা ও ডা. নারাগুন্দের মতে, সকালে ঘুম থেকে উঠে যা করা উচিত, তা হল- গরম জল বা লেবু জল খাওয়া। এতে হজমের রস সক্রিয় করে ও শরীরের জলাভাব দূর হয়। হালকা কিছু যেমন, ফল বা এক চামচ দই খেতে পারেন। নিয়মিত ঘুম এবং খাবারের সময় বজায় রাখুন। রাতের খাবার দেরি করে খাবেন না। এতে গ্যাস এবং বমিভাব কমবে।

আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন

চিকিৎসকরা জানিয়েছেন, কফির ওপর নির্ভরতা হজমশক্তিকে দুর্বল করে দেয়। প্রতিদিন সকালে কফি না খেলে টয়লেটে যেতে না পারা আসলে শরীরের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেওয়া। এমনটাই জানিয়েছেন ডা. শর্মা। তিনি জানিয়েছেন, হজমশক্তি ঠিক রাখা গেলে শরীর ভালো থাকে। আর, ভবিষ্যতে আলসার থেকে ক্যানসারের মত ভয়ংকর রোগ হওয়ার সম্ভাবনাও কমে।

health Warning