Ghee purity test: আপনার কি খাঁটি ঘি খাচ্ছেন? এই ৪ সহজ উপায়ে ঘি ভেজাল কিনা নিজেই পরীক্ষা করুন

Ghee purity test: ঘি খাঁটি না ভেজাল বুঝতে পারছেন না? হাতের তালু, জল, তাপ এবং ফ্রিজ ব্যবহার করে ঘরে বসেই ঘিয়ের বিশুদ্ধতা পরীক্ষা করুন। ভেজাল ঘি স্বাস্থ্যের কতটা ক্ষতি করে, জেনে নিন।

Ghee purity test: ঘি খাঁটি না ভেজাল বুঝতে পারছেন না? হাতের তালু, জল, তাপ এবং ফ্রিজ ব্যবহার করে ঘরে বসেই ঘিয়ের বিশুদ্ধতা পরীক্ষা করুন। ভেজাল ঘি স্বাস্থ্যের কতটা ক্ষতি করে, জেনে নিন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Ghee purity test: ঘিয়ের বিশুদ্ধতা পরীক্ষা করুন নিজেই।

Ghee purity test: ঘিয়ের বিশুদ্ধতা পরীক্ষা করুন নিজেই।

Ghee purity test: ঘি আমাদের প্রতিদিনের খাদ্যতালিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক পুষ্টিবিজ্ঞান—সব জায়গাতেই ঘিয়ের গুণের কথা বলা হয়েছে। খাঁটি ঘি হজমশক্তি বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং শরীরে প্রয়োজনীয় ভালো ফ্যাট সরবরাহ করে। তবে বর্তমানে বাজারে যে ঘি পাওয়া যাচ্ছে, তার একটি বড় অংশই ভেজাল। অতিরিক্ত লাভের আশায় অনেক ক্ষেত্রে ঘিতে পরিশোধিত তেল, ভেজিটেবল ফ্যাট কিংবা রাসায়নিক মিশিয়ে দেওয়া হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

Advertisment

ভেজাল ঘি চিনে নিন

ভেজাল ঘি নিয়মিত খেলে হজমের সমস্যা, কোলেস্টেরল বৃদ্ধি, লিভারের ক্ষতি এবং দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হল, এই ভেজাল ঘি দেখতে ও স্বাদে অনেক সময় খাঁটি ঘির মতই মনে হয়। ফলে সাধারণ মানুষ সহজে পার্থক্য বুঝতে পারেন না। এই কারণেই ঘরে বসে ঘিয়ের বিশুদ্ধতা পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন- শীতের রোদে কাজে লাগান ন্যাচারাল ডি থেরাপি, স্থূলতা-চিনি-বিষণ্ণতা নিয়ন্ত্রণে রাখবে সূর্যের আলো!

খাঁটি ঘি চেনার একটি সহজ উপায় হল হাতের তালু ব্যবহার করা। সামান্য ঘি হাতের তালুতে নিয়ে ঘষলে শরীরের তাপে খাঁটি ঘি ধীরে ধীরে গলে যায় এবং একটি প্রাকৃতিক, মনোরম সুগন্ধ বের হয়। এই গন্ধ সাধারণত দুধ বা বাদামের মত হয়। অন্যদিকে ভেজাল ঘি গলতে দেরি করে এবং কখনও আবার তা থেকে অস্বাভাবিক বা তেলতেলে গন্ধ বের হয়, যা সন্দেহের কারণ হতে পারে।

আরও পড়ুন- পার্লার নয় এই ঘরোয়া স্ক্রাবেই ফিরবে উজ্জ্বল ত্বক

তাপ প্রয়োগ করেও ঘিয়ের বিশুদ্ধতা বোঝা যায়। একটি পাত্রে সামান্য ঘি গরম করলে খাঁটি ঘি পরিষ্কার সোনালি রঙ ধারণ করে এবং হালকা বাদামের মত গন্ধ ছড়ায়। গরম করার সময় ঘি যদি অতিরিক্ত ফেনা তৈরি করে বা পোড়া গন্ধ বের হয়, তাহলে সেটি ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ভেজাল ঘিতে মেশানো তেল বা রাসায়নিক উপাদান তাপে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়।

আরও পড়ুন- জানুয়ারিতে ভিসা ছাড়াই ভারতীয়রা যে ৫টি দেশে ঘুরে আসতে পারবেন, জেনে নিন বিস্তারিত

জল দিয়েও ঘি পরীক্ষা করা যায়। একটি স্বচ্ছ গ্লাসে ঠান্ডা জল নিয়ে তাতে অল্প পরিমাণ ঘি ছাড়লে খাঁটি ঘি সাধারণত জলের ওপর জমে থাকে এবং জল পরিষ্কারই থাকে। যদি দেখা যায় ঘি ক্রমশ জলে মিশে যাচ্ছে বা জল দুধের মতো ঘোলাটে হয়ে উঠছে, তাহলে বুঝতে হবে ঘিতে ভেজাল রয়েছে।

আরও পড়ুুন- শরীরের নমনীয়তা বাড়াতে এই ৬ সহজ ব্যায়াম করুন প্রতিদিন, কমবে ব্যথা এবং শক্তভাব

আরেকটি কার্যকর পদ্ধতি হল ঘি ফ্রিজে রাখা। খাঁটি ঘি ফ্রিজে রাখলে সাধারণত একরকম জমাট বাঁধে এবং দানাদার ভাব দেখা যায়। কিন্তু যদি ঘি খুব বেশি শক্ত হয়ে যায় বা অস্বাভাবিকভাবে জমে যায়, তাহলে সেটি ভেজিটেবল ফ্যাট বা অন্য কিছুর সঙ্গে মেশানো হতে পারে। এই পরীক্ষাগুলি একা একা না করে একাধিক পদ্ধতি একসঙ্গে ব্যবহার করলে ঘির মান সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায়।

খাঁটি ঘি শুধুমাত্র স্বাদের জন্য নয়, সুস্থ জীবনের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়। তাই দাম কম দেখে বা শুধুমাত্র প্যাকেটের লেবেল দেখে ঘি কেনার আগে সতর্ক হওয়া উচিত। নিয়মিত এই সহজ পরীক্ষাগুলি করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্যবহৃত ঘি সত্যিই খাঁটি কি না। মনে রাখবেন খাদ্য ভেজালের এই যুগে সচেতন থাকাই হল সুস্থ থাকার প্রথম শর্ত।

ghee Test