/indian-express-bangla/media/media_files/2025/11/22/grey-hair-covering-2025-11-22-11-02-33.jpg)
Grey Hair Covering: এভাবে কালো করুন চুল।
Grey Hair Covering: ধূসর চুল অনেকের কাছেই দুশ্চিন্তার কারণ। বয়সের সঙ্গে চুলে রূপালি আভা আসা অস্বাভাবিক নয়। তবে আজকাল অল্প বয়সেই অনেকে পাকা চুলের সমস্যায় পড়ছেন। মানসিক চাপ, পুষ্টিহীন খাদ্যাভ্যাস, দূষণ, ঘুমের অভাব, অতিরিক্ত কেমিক্যাল জাতীয় পণ্যের ব্যবহার—সব মিলিয়ে চুলের স্বাভাবিক রং দ্রুত নষ্ট হয়ে যায়। অনেকেই তাড়াহুড়ো করে বাজারে পাওয়া শক্তিশালী রঙ ব্যবহার করেন, যা সাময়িকভাবে চুল কালো করলেও ধীরে ধীরে চুলের গোড়া দুর্বল করে দেয়, মাথার ত্বক শুকনো করে দেয়। চুলের প্রান্ত ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার মতো সমস্যা আরও বাড়িয়ে দেয়। এজন্যই অনেক বিশেষজ্ঞ এখন স্বাভাবিক কায়দায় চুল রং করার ওপর জোর দিচ্ছেন।
চুল রং করার পাশাপাশি মাথার ত্বককে সুরক্ষা দিতে পারে এমন জিনিসের মধ্যে মেহেন্দি অন্যতম। মেহেন্দি চুলে রং করার সঙ্গে চুলকে ঠান্ডাও রাখে। চুলের গোড়াকে মজবুত করে এবং মাথার ত্বক বা স্কাল্পে জমে থাকা তেল-ধূলা পরিষ্কার করে। প্রাচীনকাল থেকেই মেহেন্দি চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। মেহেদি চুলে একটি স্বাভাবিক বাদামি আভা দেয় যা অনেকেই পছন্দ করেন। কিন্তু শুধু মেহেন্দি ব্যবহার করলে কিছু ক্ষেত্রে চুল শুকনো হয়ে যেতে পারে। বিশেষত যাঁদের চুল প্রকৃতিগতভাবে রুক্ষ বা ঢেউ খেলানো। এজন্য মেহেন্দির সঙ্গে পুষ্টিকর তেল মেশানোর পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে নারকেল তেল সবচেয়ে উপকারী বলে পরিচিত।
নারকেল তেলের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ
নারকেল তেল চুলের গভীর স্তরে পৌঁছে প্রোটিনের ক্ষয় রোধ করে। এতে থাকা প্রাকৃতিক উপাদান মাথার ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মাথার ত্বককে রক্ষা করে। নিয়মিত নারকেল তেল চুলে ব্যবহার করলে চুল শক্ত হয়, ভাঙে কম এবং চুল স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পায়। যখন মেহেদির সঙ্গে নারকেল তেলের মিশ্রণ তৈরি করা হয়, তখন এটি একটি নরম ও কার্যকর হেয়ার মাস্কে পরিণত হয়। এই মিশ্রণটি চুলে রঙ করার পাশাপাশি চুলের গোড়া ও মাথার ত্বক উভয়কেই পুষ্টি যোগায়। ফলে চুলের স্বাস্থ্য নষ্ট না করেই পাকা চুল কালো করা সহজ হয়।
আরও পড়ুন- সাবধান! অঙ্কুরিত আলু খাচ্ছেন? আপনার শরীরে কী ভয়ঙ্কর ক্ষতি হতে পারে জানেন?
এই মিশ্রণ তৈরি করা খুব সহজ। পরিষ্কার একটি পাত্রে প্রয়োজনমতো মেহেদি গুঁড়ো নিয়ে তাতে নারকেল তেল মেশাতে হয়। অনেকে মিশ্রণটি আরও পুষ্টিকর করতে কিছুটা জল অথবা সুগন্ধযুক্ত প্রাকৃতিক তেল এতে যোগ করেন। এতে মিশ্রণটি মসৃণ হয় এবং চুলে লাগাতে সুবিধা হয়। ঘুমানোর আগে মিশ্রণটি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। চুল কয়েক ভাগে ভাগ করে গোড়া থেকে ডগা পর্যন্ত সমানভাবে তেল দিলে চুলের রং সুন্দর হয়ে ওঠে। শাওয়ার ক্যাপ পরে রাতভর চুলকে ওই অবস্থায় রেখে দিলে মেহেন্দি চুলের ভেতর ভালোভাবে কাজ করার সুযোগ পায়। পরের দিন ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নেওয়া উচিত এবং খুব প্রয়োজন হলে হালকা শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন- গানের টানে বাড়ি ছেড়েছিলেন, গণসংগীতে ইতিহাস গড়েছেন হেমাঙ্গ বিশ্বাস
নিয়মিত তিন থেকে চার সপ্তাহ এই মিশ্রণ ব্যবহার করলে পাকা চুল প্রায় থাকে না। আর, চুলের স্বাভাবিক উজ্জ্বলতাও ফিরে আসে। যাঁদের চুল পড়ার সমস্যা আছে তাঁরাও এই মিশ্রণ ব্যবহার করে উপকার পেতে পারেন। কারণ এটি চুলের গোড়া শক্ত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। মেহেন্দি-নারকেল তেলের মিশ্রণ কেবল চুলে রংই দেয় না, বরং রুক্ষ এবং নিষ্প্রাণ চুলকে নরম করে। এমনকী, যাদের মাথার ত্বকে খুশকি বা চুলকানির সমস্যা আছে তাঁরাও এই মিশ্রণ ব্যবহার করে স্বস্তি পান। মেহেন্দির শীতল ভাব মাথার ত্বককে আরাম দেয়, আর নারকেল তেল ত্বককে আর্দ্র রাখে।
আরও পড়ুন- প্রতিদিন ফেলে দেওয়া এই সামান্য জিনিসেই পান আয়নার মত উজ্জ্বল ত্বক
যাঁরা কেমিক্যাল-জাতীয় জিনিস ব্যবহার করতে ভয় পান, তাঁরা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। অনেকেই ভাবেন যে প্রাকৃতিক কায়দায় চুল রং করলে রং খুব দিন থাকে না। কিন্তু মেহেন্দি আর নারকেল তেলের সঠিক অনুপাত মেনে ব্যবহার করলে বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত রং স্থায়ী হয়। নিয়মিত ব্যবহার করলে তা আরও গভীর হয় এবং চুল শক্তিশালী হয়। দীর্ঘদিন ধরে ব্যবহার করলে চুলের গঠনেও ইতিবাচক পরিবর্তন আসে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us