/indian-express-bangla/media/media_files/2025/11/19/hair-breakage-at-night-tips-bengali-2025-11-19-13-32-07.jpg)
রাতে ঘুমানোর সময় চুল খোলা রাখবেন নাকি বেঁধে শোবেন?
Should You Tie Hair At Night:রাতে ঘুমানোর সময় চুল খোলা রাখবেন নাকি বেঁধে শোবেন? এই নিয়েই অনেকের মনে প্রশ্ন থাকে। বিশেষজ্ঞদের মতে, আপনার চুলের ধরনই নির্ধারণ করে দেয় কোনটি আপনার জন্য সঠিক।
আজকের ব্যস্ত জীবনে মেয়েদের মধ্যে আগের থেকে চুলের সমস্যা বাড়ছে বহুগুণে। রুক্ষতা থেকে শুরু করে চুল পড়ার একটা বড় কারণ ভুল রুটিন ও অভ্যাস।
ছোট চুল থাকলে খোলা রেখে ঘুমালে তেমন সমস্যা হয় না। কিন্তু যাদের লম্বা বা ঘন চুল, তাদের জন্য খোলা চুলে ঘুমানো চুলের ক্ষতি করতে পারে। কারণ রাতে খোলা চুল বালিশে ঘষা খায়, ফলে চুল বেশি জট পাকায় , চুলের গোড়া ভেঙে যায়। যার কারণে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়।
আরও পড়ুন- শোবার ঘরে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, ছড়াবে অশান্তি!
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লম্বা চুল খোলা রেখে ঘুমালে স্প্লিট এন্ডস, রুক্ষতা এবং চুলের গোড়া ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। ধীরে ধীরে চুল নিস্তেজ ও প্রাণহীন দেখাতে শুরু করে। তাই লম্বা চুলের জন্য খোলা চুলে ঘুমানো একেবারেই উচিত নয়।
সবচেয়ে ভালো উপায় হলো ঘুমানোর আগে চুলে আলগা করে বিনুনি করে নেওয়া। আলগাঙ্করে বিনুনি করলে চুল জটমুক্ত থাকে। ঘর্ষণ কমায়, ফলে সকালে চুল সামলানো অনেক সহজ হয়। একই সঙ্গে স্ক্যাল্পে টানও পড়ে না এবং চুল স্বাভাবিক থাকে।
আরও পড়ুন- সুরের আলোর পথযাত্রী, জন্মদিনে সলিল চৌধুরীর জীবনের নানা অজানা দিক স্মরণ
তবে ভুলেও চুল শক্ত করে বাঁধবেন না। খুব টাইট করে বাঁধলে গোড়ায় অতিরিক্ত চাপ পড়ে, হেয়ার ফলিকল দুর্বল হয় এবং দীর্ঘমেয়াদে ট্র্যাকশন অ্যালোপেশিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
রাতে চুলের যত্নে আরেকটি সহজ টিপস হল সিল্ক বা সাটিনের পিলোকেস ব্যবহার করা। এতে ফ্রিকশন কমে, ফলে ভাঙা ও ফ্রিজ হওয়ার সমস্যা কম হয়। আর পরের দিন যদি চুল ধোয়ার পরিকল্পনা থাকে, তাহলে রাতে হালকা তেল লাগালে স্ক্যাল্প পুষ্টি পায় এবং চুল আরও মজবুত হয়।
আরও পড়ুন- বিশ্বের ৬টি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, এগুলো আজ পুরোপুরি হোটেল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us