/indian-express-bangla/media/media_files/2025/11/09/hair-fall-solution-2025-11-09-21-54-31.jpg)
Hair Fall Solution: চুল পড়া রোধের উপায় জেনে নিন।
Hair Fall Solution: চুল পড়ার সমস্যা এখন খুব সাধারণ একটি ব্যাপার। বিশেষ করে ব্যস্ত জীবনে মানসিক চাপ, দূষণ আর পুষ্টির অভাবের কারণে চুল পড়ার সমস্যা বাড়ছে। অনেকেই দামি প্রোডাক্ট ব্যবহার করেও ফল পাচ্ছেন না। কিন্তু জানেন কি চুল পড়া রোধের সহজ রহস্য লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায়?
১. ভিটামিন বি৭ (Biotin)
ভিটামিন আমাদের চুলের গঠন ও বৃদ্ধির জন্য অপরিহার্য। চুলের ফলিকল (hair follicle) সুস্থ রাখতে ও নতুন চুল গজাতে বিভিন্ন ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি৭ বা বায়োটিন চুলের মূল শক্তি। এটি কেরাটিন উৎপাদনে সাহায্য করে, যা চুলের ঘনত্ব বাড়ায় ও ভাঙন রোধ করে। এই ভিটামিন পাবেন বাদাম, ডিমের কুসুম, সয়া, গোটা শস্য, মাশরুমে।
আরও পড়ুন- রাতে বিছানায় গা এলিয়ে দিলেই দ্রুত ঘুম আসুক, এমনটা চান? আজই কাজে লাগান এই ৮ কায়দা
২. ভিটামিন বি১২
ভিটামিন বি১২ রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায়, ফলে মাথার ত্বক পায় পর্যাপ্ত পুষ্টি। এর অভাবে চুল ভঙ্গুর ও রুক্ষ হয়ে যায়। এই ভিটামিন পাওয়া যায় দুধ, দই, পনির, ডিম, মাছে।
আরও পড়ুন- শীতে প্রচুর মেলে, সবগুলোই উপকারি, কিন্তু আমলকি নাকি অ্যাভোকাডো আপনার জন্য কোনটা বেশি ভালো?
৩. ভিটামিন ডি
ভিটামিন ডি চুলের নতুন ফলিকল গঠনে সাহায্য করে। এটি সূর্যের আলো থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায়। সকালের রোদ, ডিমের কুসুম, মাছ, দুধে এই ভিটামিন মেলে।
আরও পড়ুন- ওজন কমাতে হাঁটছেন, জানেন হাঁটার গতি কেমন হওয়া উচিত? বিস্তারিত জানুন এখানে
৪. ভিটামিন ই
অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন ই মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে। এর ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে যায়। এই ভিটামিন পাওয়া যায় আখরোট, সূর্যমুখী বীজ, অ্যাভোকাডো, বাদামে।
আরও পড়ুন- সকালে দেরিতে ঘুম থেকে উঠছেন? শরীরে কী ভয়ঙ্কর প্রভাব ফেলছে, জেনে নিন চিকিৎসকের থেকে
৫. ভিটামিন এ
ভিটামিন এ ত্বক ও স্ক্যাল্পে প্রাকৃতিক তেল (Sebum) উৎপাদনে সাহায্য করে, যা চুলকে মসৃণ ও উজ্জ্বল রাখে। এই ভিটামিন পাওয়া যায় গাজর, মিষ্টি আলু, দুধ, ডিম, শাকসবজিতে।
এই সব ভিটামিনকে শরীরে কাজে লাগাতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম দরকার। সঙ্গে জলপান করুন। মানসিক চাপ কমাতে ধ্যান বা হালকা ব্যায়াম করুন। চুলে তেল লাগানোর আগে তেল হালকা গরম করে নিন — এটি ভিটামিন শোষণে সাহায্য করবে। চুল পড়া রোধ করা কোনও ম্যাজিক প্রোডাক্ট নয়। দরকার সঠিক পুষ্টি। যদি প্রতিদিনের খাদ্যতালিকায় এই ভিটামিনগুলো অন্তর্ভুক্ত করেন, তাহলে চুল হবে ঘন, কালো এবং প্রাণবন্ত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us