Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রী রামের পরম ভক্ত বজরঙ্গবলী হনুমান জির যথাযথ পূজা করলে জীবনের সব বাধা-বিপত্তি দূর হয় এবং ঘরে সুখ-শান্তি বিরাজ করে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রী রামের পরম ভক্ত বজরঙ্গবলী হনুমান জির যথাযথ পূজা করলে জীবনের সব বাধা-বিপত্তি দূর হয় এবং ঘরে সুখ-শান্তি বিরাজ করে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Hanuman photo vastu, Hanuman ji photo direction, vastu tips for Hanuman photo, where to place Hanuman photo, Bajrangbali photo vastu, Hanuman idol direction, vastu rules for god photos, Hanuman ji in bedroom, Hanuman red photo benefits, Panchmukhi Hanuman vastu, flying Hanuman benefits, negativity removal Hanuman, best direction for god images

বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রী রামের পরম ভক্ত বজরঙ্গবলী হনুমান জির যথাযথ পূজা করলে জীবনের সব বাধা-বিপত্তি দূর হয় এবং ঘরে  সুখ-শান্তি বিরাজ করে। অনেকেই বিশ্বাস করেন, বাড়িতে হনুমান জির ছবি রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং হনুমান জির  আশীর্বাদ মেলে। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে হনুমান জির ছবি কোথায় রাখা হবে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল স্থানে ছবি রাখলে এর বিপরীত প্রভাব পড়তে পারে।

Advertisment

আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! 

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, হনুমানজির ছবি সঠিক দিকে লাগালে পরিবারের সদস্যরা হনুমানজির কৃপা লাভ করেন এবং জীবনের ঝামেলা দূর হয়। তাই সংকট মোচনের ছবি রাখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- পাঁচ মিনিটেই উধাও হবে দাঁতের ব্যাথা, ঘরোয়া এই 'ম্যাজিক' সলিউশন লাখো মানুষের বড় ভরসা

Advertisment

শোবার ঘরে রাখবেন না
বাস্তুশাস্ত্র মতে, শোবার ঘরে হনুমান জির ছবি রাখা শুভ নয়। বিশ্বাস করা হয়, শোবার ঘরে ভগবানের ছবি থাকলে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হতে পারে এবং বজরঙ্গবলীর আশীর্বাদ প্রাপ্তি ঘটে না । একইভাবে, বাথরুমের কাছেও হনুমানের ছবি রাখা এড়িয়ে চলা উচিত। এতে বাড়িতে নেতিবাচক শক্তি জন্ম নিতে পারে, যা বিভিন্ন সমস্যার কারণ হতে পারে।

কোন দিকে রাখবেন হনুমানজির  ছবি
 বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি লাগানো সবচেয়ে শুভ। দক্ষিণ দিককে সংকট মোচনের দিক হিসেবে ধরা হয়। এই স্থানে হনুমানজির ছবি বা মূর্তি রাখলে বাস্তু দোষ দূর হয় এবং জীবনের নানা সমস্যা কমে। একই সঙ্গে, নেতিবাচক শক্তিও দূর হয়ে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে।

আরও পড়ুন- কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে

কোন ভঙ্গির ছবি শুভ
বাস্তুশাস্ত্র অনুসারে, বসার ভঙ্গির হনুমানের ছবি ঘরে রাখলে সুখ, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তাই ছবি নির্বাচন করার সময় ভঙ্গির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত।

এছাড়া, লাল রঙের হনুমানজীর ছবি ঘরের নেতিবাচক শক্তি দূর করতে বিশেষভাবে উপকারী। বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখারও বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়, পঞ্চমুখী হনুমান অশুভ শক্তির প্রবেশ রোধ করেন এবং বাড়িকে সুরক্ষিত রাখেন।

অনেকে বাড়িতে উড়ন্ত হনুমান জির ছবিও লাগাতে পারেন। বাস্তুশাস্ত্রে বলা হয়, উড়ন্ত হনুমানজীর উপস্থিতি জীবনের প্রতিটি কাজে সাফল্য আসে। পাশাপাশি কর্মক্ষেত্রে বাঁধা বিপত্তি দূর করে।

আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! 

lifestyle Lord Hanuman Hanuman