/indian-express-bangla/media/media_files/2025/11/25/remidies-2025-11-25-12-27-15.jpg)
winter cold remedies: প্রতীকী ছবি।
natural ways to prevent cold: শীত পড়তে না পড়তেই অনেকেরই সমস্যা শুরু হয় সর্দি, কাশি ও শরীর ঠান্ডা লাগার মতো মৌসুমি অসুস্থতা। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের মানিয়ে নেওয়া সবসময় সহজ হয় না। তাই ঠান্ডা লাগা থেকে রেহাই পেতে বাড়িতেই কিছু সহজ ঘরোয়া টোটকা মেনে চললে উপকার পাওয়া যায়। চিকিৎসকরাও বলছেন, এসব প্রাকৃতিক উপায় শরীরকে উষ্ণ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর।
গরম জল:
প্রথমেই বলা উচিত গরম জলের কথা। দিনে কয়েকবার গরম জল পান করলে গলা শুকনো হয় না, নাক বন্ধ কমে এবং ভাইরাস সংক্রমণের ঝুঁতিও কিছুটা কমে। অনেকে সকালে খালি পেটে মধু-লেবু মিশ্রিত গরম জল পান করার পরামর্শ দেন। এতে শরীর উষ্ণ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
আরও পড়ুন- Money Tips : শনিবারে ৫ সহজ কাজেই নাকি ভাগ্য বদলায়, নামে টাকার ঢল! গোপন টোটকা শাস্ত্রেই!
তুলসী পাতা-আদা-গোলমরিচ:
শীতকালে ঠান্ডা লাগা রুখতে তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ খুবই উপকারী। তুলসী-আদা দিয়ে তৈরি গরম চা বা ক্বাথ গলা ব্যথা কমাতে সাহায্য করে। আদার রস শরীরের ভেতরের তাপ বাড়িয়ে ঠান্ডা কমায়। একইসঙ্গে কালো গোলমরিচ শ্বাসনালীর সর্দি দ্রুত শুকোতে সাহায্য করে।
গরম তেল:
ছোটদের ঠান্ডা লাগা রোধে অনেকেই বাড়িতে সরিষার তেল হালকা গরম করে বুকে, পিঠে ও পায়ে মালিশ করেন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীর উষ্ণ থাকে। একইভাবে নুন গরম জলে গার্গল করলে গলা ব্যথা ও সংক্রমণ দ্রুত কমে।
মশলাদার চা:
শীতের সময় বাড়িতে লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে তৈরি হালকা মশলাদার চা পান করলে দারুণ আরাম মেলে। আবার অনেকেই রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে হলুদ মিশিয়ে পান করেন। হলুদে থাকা ‘কারকিউমিন’ ঠান্ডা-কাশিকে প্রতিরোধ করতে সাহায্য করে।
আরও পড়ুন-Nosebleed Causes: নাক দিয়ে রক্ত পড়া সবসময় সাধারণ ব্যাপার নয়! কোন লক্ষণে বুঝবেন তা জরুরি অবস্থা
গরম পোশাক:
সবশেষে, ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম পোশাক পরা, ভিড় এড়ানো এবং হাত পরিষ্কার রাখা খুবই জরুরি। ঘরদোর উষ্ণ রাখুন, আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় রাখতে নিয়মিত পুষ্টিকর খাবার খান। ঘরোয়া এই উপায়গুলো মেনে চললে শীতের সর্দি-কাশি থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us