/indian-express-bangla/media/media_files/2025/11/12/homemade-green-chili-powder-recipe-2025-11-12-16-57-40.jpg)
Homemade Green Chili Powder Recipe: ঘরে বানানো কাঁচা লঙ্কার গুঁড়ো।
Homemade Green Chili Powder Recipe: শীত পড়তেই বাড়ির রান্নাঘরে ঝাল-মশলার গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু অনেক সময় বাজার থেকে আনা কাঁচা লঙ্কা ফ্রিজে রাখায় নষ্ট হয়ে যায়। অথচ এই লঙ্কা দিয়েই আপনি বানাতে পারেন এক অসাধারণ ঘরোয়া উপকরণ- কাঁচা লঙ্কার গুঁড়ো মশলা (Homemade Green Chili Powder)।
ঘরোয়া কায়দায় তৈরি করে ফেলতে পারেন এই লঙ্কাগুঁড়ো
এই গুঁড়ো বাজারের লঙ্কাগুঁড়োর চেয়ে অনেক বেশি ঝাল, সুগন্ধি এবং টাটকা। কারণ এখানে কোনও রাসায়নিক মেশানো হবে না। শুধুই ঘরোয়া কায়দায় তৈরি করা হবে এই লঙ্কাগুঁড়ো। এই মশলা তৈরি করতে হলে ২৫০ গ্রাম তাজা কাঁচা লঙ্কা লাগবে। লবণ লাগবে ১/২ চামচ। একচিমটি হিং ইচ্ছেমত দিতে হবে।
আরও পড়ুন- শীতকালে ঘরেই বানান তিল ও গুড়ের চিক্কি, দেখে নিন খাস্তা ও পুষ্টিকর মিষ্টির সহজ রেসিপি
এই গুঁড়ো মশলা বানাতে হলে প্রথমে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি দড়িতে লঙ্কাগুলো গেঁথে ৩-৫ দিন রোদে শুকান। প্রতিদিন উলটে দিন যাতে সমানভাবে শুকায়। রোদ না থাকলে ওভেনে ৬০–৭০° সেলসিয়াস তাপমাত্রায় ৪–৬ ঘণ্টা লঙ্কাগুলো শুকিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে ঠান্ডা হতে দিন এবং বীজ ফেলে দিন। শুকনো লঙ্কাগুলো মিক্সারে পিষে নিন। মিক্সার গরম হলে লঙ্কাগুলোর স্বাদ নষ্ট হতে পারে। তাই মিক্সার যাতে গরম না হয়, সেদিকে নজর রাখুন। শেষে ওই মিশ্রণে সামান্য লবণ আর হিং মিশিয়ে নাড়ুন।
আরও পড়ুন- শীতকালে রোগ দূরে রাখতে প্রতিদিন খান আমলকির এই সহজ পদ
তৈরি গুঁড়োটি বায়ুরোধী কাচের জারে সংরক্ষণ করুন। এটি ৬-১২ মাস পর্যন্ত টাটকা থাকবে। প্রতিবার ব্যবহারের সময় পরিষ্কার, শুকনো চামচ ব্যবহার করুন। এই লঙ্কার গুঁড়ো আপনি ডাল, সবজি, পরোটা, এমনকী পকোড়া বা চাটনিতেও ব্যবহার করতে পারেন। ঘরে অতিথি এলে নিজ হাতে তৈরি এই গুঁড়োর ঝাঁজ তাদের মুগ্ধ করবে নিশ্চিত! আপনি চাইলে শুকানোর আগে লঙ্কাগুলো টুকরো করে নিতে পারেন, এতে দ্রুত শুকাবে। বীজগুলো ফেলে দিলে আরও ভালো থাকবে। কাচের জারে সামান্য চাল রাখলে এই লঙ্কার গুড়ো ভিজবে না।
আরও পড়ুন- টুনা স্যান্ডউইচে মেয়োনিজ মিশিয়ে খাচ্ছেন, জানেন কী হতে পারে? বরং এগুলো মিশিয়ে খান
লঙ্কার গুঁড়ো রান্নার কাজে লাগে। রান্নার স্বাদ বাড়াতে এই লঙ্কার গুঁড়োর বিরাট প্রভাব। তবে, বেশিরভাগ লোকের কাছেই কাঁচালঙ্কার গুঁড়ো থাকে না বললেই চলে। বাজারে মূলত শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো বিক্রি হয়। তাই এই প্রতিবেদনে যেভাবে জানানো হল, সেভাবে সহজ কায়দায় কাঁচ লঙ্কার গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এতে আপনার রান্নার স্বাদ হবে আরও সুস্বাদু।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us