চায় পে চর্চা যেন হতে পারে সব ঋতুতেই, কফি কিন্তু ভালো জমে শীতেই। হালকা হোক, বা জমাটি ঠাণ্ডা পড়লেই জমতে থাকে কফি কাহন। আড্ডা, আলাপ, প্রেম, নিছক গপ্প সবেতেই ধোঁয়া ওঠা কফির কাপের জুরি মেলা ভার। তারপর তা যদি হয় ক্যাপুচিনো, তাহলে তো কথাই নেই। ক্যাফের মেজাজ হবে বাড়িতেই।
বাড়িতে ক্যাপুচিনো বানানোর পদ্ধতি
একটা কাঁচের বাটিতে যে কোনও ব্র্যান্ডের এক কাপ ইনস্ট্যান্ট কফি নিন। সঙ্গে এক কাপ চিনি নিয়ে ভালো করে মেশাতে হবে। মনে রাখতে হবে কফি পাইডার এবং চিনির পরিমাণ একেবারে সমান হতে হবে। এবার নর্মাল টেম্পারেচারের জল নিতে হবে এক কাপ। পুরো মিশ্রণটাকে বৈদ্যুতিক বিটার অথবা ব্লেন্ডারে ভালো করে প্রায় মিনিট তিনেক মেশাতে হবে। ব্লেন্ডারও যদি না থাকে তবে, কাঁটা চামচে কাজ চালানো জেতে পারে। কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগবে। এই মশ্রণটা এয়ার টাইট পাত্রে রেখে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখা যেতে পারে।
ক্যাপুচিনো বানানোর জন্য দুধ জাল দিয়ে রাখতে হবে। এবার এক কাপে তিন টেবিল চামচ মিশ্রণ নিয়ে একটু উচু থেকে দুধ ঢালতে হবে, তাতে ভালো ফেনা হবে, ক্যাফেতে জেমনটা হয়। মিশ্রণে চিনি থাকায় নতুন করে চিনি দেওয়ার দরকার নেই। এবার মিশ্রণের সঙ্গে দুধ ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। ওপর দিয়ে একটু কোকো পাউডার বা চকোলেট সিরাপ দিয়ে সাজানো যায়। নিন, এবার বাড়ি বসেই প্রিয় মানুষটার সঙ্গে উপভোগ করুন ক্যাপুচিনো।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook