/indian-express-bangla/media/media_files/2025/11/28/human-body-2025-11-28-21-18-23.jpg)
Human Bones: নামগুলো জেনে নিন চিকিৎসক অর্কদীপ বিশ্বাসের থেকে।
Human Bones List: আমাদের শরীর হাড়, পেশী দিয়ে তৈরি। গোটা শরীরেই হাড় ছড়িয়ে রয়েছে। কিন্তু, জানেন কি প্রতিটি হাড়ের আলাদা নাম রয়েছে। খোদ চিকিৎসকের মুখেই শুনে নিন সেই সব হাড়ের নাম কী?
এমনিতে পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট ২০৬টি হাড় থাকে। কিন্তু একটি নবজাতক শিশুর দেহে থাকে প্রায় ২৭০টি হাড়। জন্মের সময় শিশুর শরীরে অনেক হাড় আলাদা থাকে। বড় হতে হতে এসব হাড় একসঙ্গে জোড়া লেগে যায়। তখন হাড়ের সংখ্যা কমে যায়। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দেহের মোট হাড়ের সংখ্যা ২৭০ থেকে কমে প্রাপ্তবয়স্ক অবস্থায় ২০৬-এ নেমে আসে। নামগুলো জানিয়েছেন চিকিৎসক অর্কদীপ বিশ্বাস।
আরও পড়ুন- দেখুন তো এই কারণেই আপনার চুল ঝরছে কি না? হলে দ্রুত বন্ধ করুন!
পূর্ণবয়স্ক মানুষের দেহের হাড়ের নাম
মানবদেহে এই ২০৬টি বিভিন্ন অংশে বিভক্ত। করোটিতে মোট ২২টি হাড় থাকে—এর মধ্যে ৮টি ক্র্যানিয়াল হাড় যেমন ফ্রন্টাল, প্যারাইটাল (২টি), টেম্পোরাল (২টি), অক্সিপিটাল, স্ফেনয়েড ও ইথময়েড; আর মুখমণ্ডলের ১৪টি হাড়ের মধ্যে রয়েছে ন্যাসাল, ম্যাক্সিলা, জাইগোম্যাটিক, ল্যাক্রিমাল, পেলাটাইন, ইনফিরিয়র ন্যাসাল কনকা (প্রতিটি ২টি), এবং ভোমার ও ম্যান্ডিবল (প্রতিটি ১টি)। কানে তিন জোড়া ক্ষুদ্র হাড় থাকে—ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস; মোট ৬টি। গলার ভেতরে জিহ্বার নিচে থাকে একটি হাইয়য়েড হাড়।
আরও পড়ুন- শীতে বাড়ে মদ্যপানের ইচ্ছা, কমাতে এই ৫ পানীয় হতে পারে হাতিয়ার!
মানুষের মেরুদণ্ডে মোট ২৬টি হাড় থাকে—সার্ভাইক্যাল ৭টি, থোরাসিক ১২টি, লাম্বার ৫টি, আর নীচে সাক্রাম ও ককসিক্স থাকে যেগুলি একাধিক হাড় মিলিয়ে তৈরি। বক্ষ পিঞ্জরে থাকে ১২ জোড়া রিবস অর্থাৎ ২৪টি হাড় এবং সামনে একটি স্টার্নাম। শরীরের ওপরের অঙ্গে মোট ৬৪টি হাড় থাকে—প্রতি হাতে ৩২টি। এর মধ্যে পেক্টোরাল গার্ডলের ক্ল্যাভিকল ও স্ক্যাপুলা, বাহুর হিউমেরাস, ফোরআর্মের রেডিয়াস ও আলনা, কব্জির ৮টি কার্পাল, হাতের ৫টি মেটাকার্পাল ও আঙুলের ১৪টি ফ্যালাঞ্জেস।
আরও পড়ুন- দুর্দান্ত রেসিপি, ঘরেই বানিয়ে ফেলুন মন কেড়ে নেওয়া গাজরের পায়েস
নীচের অঙ্গে মোট ৬২টি হাড় থাকে—প্রতি পায়ে ৩১টি। এর মধ্যে রয়েছে পেলভিক গার্ডল, উরুর সবথেকে বড় হাড় ফিমার, হাঁটুর প্যাটেলা, পায়ের নীচে টিবিয়া ও ফিবুলা, গোড়ালির টার্সাল হাড় ৭টি, পায়ের পাতার মেটাটার্সাল ৫টি এবং আঙুলের ১৪টি ফ্যালাঞ্জেস। এভাবে সব মিলিয়ে মানবদেহের মোট হাড়ের সংখ্যা দাঁড়ায় ২০৬।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us