Ideal Body Weight Chart: আপনার ওজন কি বেশি? সঠিক কত হওয়া উচিত ছিল, দেখে নিন চার্ট

Ideal Body Weight Chart: উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজন কত হওয়া উচিত? BMI স্কেল, ICMR নির্দেশিকা, কোমরের মাপ, পুরুষ-মহিলার সম্পূর্ণ ওজন চার্ট দেখে নিন।

Ideal Body Weight Chart: উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজন কত হওয়া উচিত? BMI স্কেল, ICMR নির্দেশিকা, কোমরের মাপ, পুরুষ-মহিলার সম্পূর্ণ ওজন চার্ট দেখে নিন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Ideal Body Weight Chart: উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন কত হওয়া উচিত, চার্টে দেখে নিন।

Ideal Body Weight Chart: উচ্চতা অনুযায়ী পুরুষ এবং মহিলার আদর্শ ওজন কত হওয়া উচিত, চার্টে দেখে নিন।

Ideal Body Weight Chart: মানুষের শরীর সুস্থ রাখতে ওজন একটি গুরুত্বপূর্ণ সূচক। অনেক সময় আমরা শুধু ওজন বাড়ছে বা কমছে দেখে চিন্তিত হয়ে পড়ি, কিন্তু আসল সত্য হল—ওজনকে উচ্চতার সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। এ কারণেই বিশ্বজুড়ে BMI (Body Mass Index) সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু BMI যথেষ্ট নয়, বিশেষ করে ভারতীয়দের জন্য তো বটেই। তাই আজ জেনে নিন, আপনার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন কত, BMI কীভাবে হিসেব করবেন, ICMR এই ব্যাপারে কী বলছে।

Advertisment

BMI হল ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করলে যা হয়, সেই ফল (ওজন (কেজি) ÷ উচ্চতা (মিটারে)²)। যেমন একজন মানুষের ওজন ৭০ কেজি এবং উচ্চতা ৬ ফুট (১.৮৩ মিটার)। তাহলে BMI = ৭০ / (১.৮৩ × ১.৮৩) = ২০.৯০। BMI রেঞ্জ: ১৮.৫–২৪.৯ → স্বাভাবিক ও স্বাস্থ্যকর। ১৮.৫-এর নীচে → কম ওজন। ২৫–২৯.৯ → অতিরিক্ত ওজন। ৩০ বা তার বেশি → স্থূলতা। যদিও BMI সহজ, কিন্তু এটি শরীরের পেটের চর্বি (Visceral Fat) আলাদা করে মাপতে পারে না, যা সবচেয়ে বিপজ্জনক।

আরও পড়ুন- প্রতিদিন ঘুমানোর আগে এই তেল লাগান, পা হবে তুলোর মতো নরম!

ICMR কী বলে? 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে: পুরুষের কোমর ৯০ সেমি-এর বেশি হলে, মহিলার কোমর ৮০ সেমি-এর বেশি হলে BMI স্বাভাবিক থাকলেও হার্ট, ডায়াবেটিস, ফ্যাটি লিভার-সহ গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তাই BMI-র পাশাপাশি কোমরের মাপ দেখাও জরুরি। চার্ট ব্যবহার করলে সহজেই বোঝা যায় ওজন কোন রেঞ্জে থাকা উচিত।    

Advertisment

উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন (পুরুষ ও মহিলা)

উচ্চতামহিলা (ওজন)পুরুষ (ওজন)
১৩৭ সেমি (4'6")২৮.৫ – ৩৪.৯২৮.৫ – ৩৪.৯
১৪৭ সেমি (4'10")৩৬.৪ – ৪৪.৯৩৮.৫ – ৪৬.৭
১৫২ সেমি (5'0")৪০.৮ – ৪৯.৯৪৩.১ – ৫৩.০
১৬০ সেমি (5'3")৪৭.২ – ৫৭.৬৫০.৮ – ৬১.৬
১৬৫ সেমি (5'5")৫১.২ – ৬২.৬৫৫.৩ – ৬৮.০
১৬৮ সেমি (5'6")৫৩.০ – ৬৪.৮৫৮.০ – ৭০.৭
১৭০ সেমি (5'7")৫৫.৩ – ৬৭.৬৬০.৩ – ৭৩.৯
১৭৩ সেমি (5'8")৫৭.১ – ৬৯.৮৬৩.০ – ৭৬.৬
১৭৫ সেমি (5'9")৫৯.৪ – ৭২.৬৬৫.৩ – ৭৯.৮
১৭৮ সেমি (5'10")৬১.২ – ৭৪.৮৬৭.৬ – ৮৩.০
১৮০ সেমি (5'11")৬৩.৫ – ৭৭.৫৭০.৩ – ৮৫.৭
১৮৩ সেমি (6'0")৬৫.৩ – ৭৯.৮৭২.৬ – ৮৮.৯
১৮৮ সেমি (6'2")৬৯.৪ – ৮৪.৮৭৭.৫ – ৯৪.৮
১৯৩ সেমি (6'4")৭৩.৫ – ৮৯.৮৮২.৫ – ১০০.৬
১৯৫ সেমি (6'5")৭৫.৭ – ৯২.৫৮৪.৮ – ১০৩.৮

আরও পড়ুন- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, জন্মদিনে জানুন অজানা জওহরলাল নেহরুকে!

 উচ্চতা অনুযায়ী ওজন জানা জরুরি। কারণ, অতিরিক্ত ওজনে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপের সমস্যা বৃদ্ধি পায়। কম ওজনে দুর্বলতা, লো ইমিউনিটি, হরমোনের সমস্যা বৃদ্ধি পায়। সঠিক ওজনে শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, দীর্ঘায়ু হওয়ার সুযোগ বাড়ে। আসলে ওজন হল শরীরের মোট ভারসাম্যের প্রতিফলন। 

আরও পড়ুন- চায়ের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন ভেষজ হেয়ার ডাই, চুল করুন কুচকুচে কালো!

আর, পেটের চর্বি বেশি হলে দেখা দেয় নানা সমস্যা। যেমন ফ্যাটি লিভার, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাই ব্লাড প্রেশার, হার্ট স্ট্রোক, মহিলাদের ক্ষেত্রে পিসিওএস (PCOS)-এর সমস্যা বেড়ে যায়। আর, এই কারণে ICMR কোমরের মাপ পরিমাপকে জরুরি বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে সুস্থ ওজন বজায় রাখতে হলে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা, বেশি করে শাকসবজি ও ফল খাওয়া, পরিমাণমতো প্রোটিন খাওয়া জরুরি। সঙ্গে চিনি ও ভাজা খাবার কমানো, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কমানো দরকার বলেই চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন- দামি ক্রিম নয়, খুশকি দূর করুন এই ৬ ঘরোয়া কায়দায়, পান চটজলদি সমাধান

সতর্কীকরণ

মনে রাখতে হবে, ওপরের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আপনার ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তার বা যোগ্য স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Body Weight Chart