Indian Head Massage: বিশ্বগুরু কলকাতা! বাইরের দুনিয়াকে হেড ম্যাসাজ, শ্যাম্পুর সঙ্গে পরিচয় করিয়েছিলেন এই শহরের নাগরিক

Indian Head Massage: কলকাতার হেড ম্যাসাজ, শ্যাম্পুর জন্মকাহিনি শুনলে অবাক হবেন। শেখ দীন মহম্মদের হাত ধরে ভারতীয় মাথা ম্যাসাজ পৌঁছেছিল ইউরোপ এবং রাজপ্রাসাদে।

Indian Head Massage: কলকাতার হেড ম্যাসাজ, শ্যাম্পুর জন্মকাহিনি শুনলে অবাক হবেন। শেখ দীন মহম্মদের হাত ধরে ভারতীয় মাথা ম্যাসাজ পৌঁছেছিল ইউরোপ এবং রাজপ্রাসাদে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Dean Mahomed: শেখ দীন মহম্মদ।

Dean Mahomed: শেখ দীন মহম্মদ।

Indian Head Massage: কলকাতার হেড ম্যাসাজ। আর, তার শ্যাম্পু। শুধু ভারত কেন, এখন গোটা বিশ্বজুড়ে এর নাম। আঙুলের হাজারো কারসাজি, আর তা দিয়ে মাথা ম্যাসাজ, একবার যাঁরা করিয়েছেন, বারবার করানোর দিকে ঝুঁকেছেন। ঠিক এতটাই সুন্দর এই মাথা ম্যাসাজ!

Advertisment

অনেকেই জানেন না, এই ব্যাপারে কলকাতা বিশ্বগুরু। কারণ, এই শহর থেকেই মাথা ম্যাসাজের ব্যাপারে জেনেছিল বিশ্ববাসী। কীভাবে? সে এক বিরাট কাহিনি। সময়টা তখন ব্রিটিশ পিরিয়ড। ভারত ব্রিটিশদের পরাধীন। আর, ঠিক সেই সময় এক কলকাতাবাসী পৌঁছেছিলেন লন্ডনে।

কে এই দীন মহম্মদ?

তিনি শেখ দীন মহম্মদ। ইতিহাস বলে, তিনিই ব্রিটিশদের ভারতীয় হেড ম্যাসাজের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। আর, এই ম্যাসাজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, এখানকার শ্যাম্পু। অনেকেই জানেন না যে শ্যাম্পুর জন্ম আসলে কলকাতায়। এই শ্যাম্পু পরিচিত 'চম্পি' নামে। 

আরও পড়ুন- শীতে খান এই সবজির জুস, প্রতিদিন পান করলে শরীর পাবে অবাক করা উপকার!

শুধু শ্যাম্পুই নয়। দীন মহম্মদ কলকাতার খাবারের সঙ্গেও বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি লন্ডনে একটি রেস্তোরাঁ খুলেছিলেন। শুধু তাই নয়, তিনিই প্রথম ভারতীয় যিনি ইংরেজিতে একটি বই লিখেছিলেন। আর, তা থেকেই এসব কথা জানা গিয়েছে। তবে, কলকাতা বিশ্বগুরু হলেও তার এই সব কৃতিত্বের ভাগ কিন্তু পাটনাকেও দিতে হয়। 

আরও পড়ুন- কেন সবসময় ঘুম ঘুম লাগে? জানুন ৬ লুকোনো কারণ!

সেই সময় অবশ্য সুবা বাংলারই অংশ ছিল বিহারের রাজধানী। পাটনাকে কৃতিত্ব দেওয়ার কারণ, দীন মহম্মদ পাটনায় জন্মেছিলেন। তাঁর বাবা ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত। মাত্র ১১ বছর বয়সে তাঁর বাবা মারা যান। সেই সময় ব্রিটিশ সামরিক বিভাগের ক্যাপ্টেন বেকার ডিন দীন মহম্মদকে লালনপালন করা শুরু করেন। 

আরও পড়ুন- দাঁত মেজে টুথব্রাশ ঢেকে রাখেন, জানেন কী ক্ষতি করছেন? জানুন সঠিক পদ্ধতি

দীন মহম্মদও পরবর্তীতে সেনায় যোগ দেন। পোস্টিং ছিল কলকাতায়। ক্যাপ্টেন বেকার পদত্যাগ করলে তিনি তাঁর সঙ্গেই আয়ারল্যান্ডের কর্কে চলে যান। সেখানে স্থানীয় স্কুলে ভর্তি হন। সেখানে জেন নামে এক আইরিশ মহিলাকে বিয়ে করার জন্য প্রোটেস্ট্যান্ট ধর্ম গ্রহণ করেন। দীন মহম্মদ থেকে নাম পরিবর্তন করে হন ডিন। তাঁদের তিন সন্তান হয়। আবার শোনা যায় যে তাঁর দ্বিতীয় স্ত্রীও ছিল।

আরও পড়ুন- প্রতিদিনের এই ৯ অভ্যাস চুপচাপ নষ্ট করছে আপনার পায়ের স্বাস্থ্য

সে যাই হোক, ১৭৯৪ সালে দীন মহম্মদ তাঁর ভ্রমণকাহিনি, 'দ্য ট্রাভেলস অফ ডিন মাহোমেট' প্রকাশ করেন। এরপর ১৮১০ সালে তিনি লন্ডনে প্রথম ভারতীয় মালিকানাধীন রেস্তোরাঁ- 'দ্য হিন্দুস্তানি কফি হাউস' চালু করেছিলেন। কিন্তু, সেই রেস্তোরাঁ লোকসানে পড়ায় দীন মহম্মদ দেউলিয়া হয়ে যান। তবে, তিনি হাল ছাড়েননি।

১৮১৪ সালে তিনি ব্রাইটনে স্নানঘর খোলেন। যেখানকার বিশেষত্ব ছিল ম্যাসাজ এবং শ্যাম্পু করানো। এই সময় তাঁর ব্যবসা বাড়ে, খ্যাতি বৃদ্ধি পায়। সেকথা রাজা চতুর্থ জর্জের কানে পৌঁছয়। তিনি দীন মহম্মদকে তাঁর রাজকীয় শ্যাম্পু সার্জন নিযুক্ত করেছিলেন। রাজা চতুর্থ উইলিয়ামের সময়ও তিনি কাজে বহাল ছিলেন। দীন ৯১ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি ১৮৫১ সালে মারা যান। ২০১৯ সালে ওয়েস্টমিনস্টার শহর এবং গুগল একটি ডুডলের মাধ্যমে স্থাপন করা ফলকের মাধ্যমে দীন মহম্মদকে স্বীকৃতি দিয়েছে। 

Indian Head Massage