/indian-express-bangla/media/media_files/2025/11/19/kids-silver-chain-astrology-benefits-2025-11-19-13-05-07.jpg)
আপনার ছোট্ট শিশুটির গলায় রয়েছে রূপার চেন? জানেন কী হতে পারে?
সোনা বা রূপার চেইন পরা আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তাদের সন্তানদের বিশেষ করে শিশুদের রূপার চেইন পরান। এটা কতটা বিজ্ঞান সম্মত? আদৌ কি সত্যিই এর প্রয়োজনীয়তা আছে? এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মত রয়েছে। জ্যোতিষশাস্ত্রের মতে, রূপা সাধারণ ভাবে চন্দ্রের সঙ্গে সম্পর্কিত ধাতু। আর চাঁদ মানুষের মন, মানসিক ভারসাম্য ও একাগ্রতার সঙ্গে গভীরভাবে যুক্ত।
আরও পড়ুন-এটা এমন এক প্রাণী, যার বিষের প্রতিষেধক আজও তৈরি করতে পারেনি বিজ্ঞান!
বর্তমানে সোনা বা রূপার চেইন পরা শুধুই ফ্যাশনের অংশ হয়ে দাঁড়ালেও জ্যোতিষীরা দাবি করেন, বিশেষত শিশুদের জন্য রূপার চেইন বেশ উপকারী। জ্যোতিষীদের মতে , রূপার চেইন শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। এটি তাদের বুদ্ধিকে উন্নত করতে সাহায্য করে, পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশেষভাবে সাহায্য করে।
আরও পড়ুন- বিশ্বের ৬টি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, এগুলো আজ পুরোপুরি হোটেল
রূপার চেইন শিশুদের হঠাৎ মেজাজ পরিবর্তন, অস্থিরতা, ভয় এবং নার্ভাসনেস কমাতে সাহায্য করতে পারে বলে দাবি করছেন জ্যোতিষীরা। চাঁদের প্রভাবের কারণে রূপা মানসিক ভারসাম্য ও শান্ত শক্তির প্রতীক বলে বিবেচিত হয়।
আরও পড়ুন- শোবার ঘরে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, ছড়াবে অশান্তি!
এ ছাড়া, শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সোনা বা অন্যান্য ধাতুতে অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। সেই তুলনায় রূপা অনেক বেশি নিরাপদ। প্রাচীনকাল থেকেই শিশুদের রূপার নুপুর, ব্রেসলেট বা চেইন পরানোর ঐতিহ্য রয়েছে, যা এখনও বহু পরিবারে দেখা যায়।
অনেকে আরও বিশ্বাস করেন, রূপার চেইন শিশুদের খারাপ নজর ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। যদিও এটির কোন ধর্মীয় বা আধ্যাত্মিক ভিত্তি নেই। তবুও ভারতীয় সংস্কৃতিতে রূপাকে সুরক্ষার প্রতীক হিসেবে ধরা হয়।
আরও পড়ুন- সুরের আলোর পথযাত্রী, জন্মদিনে সলিল চৌধুরীর জীবনের নানা অজানা দিক স্মরণ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us