Liver Infection Death: লিভারের সমস্যায় অভিনেতার মৃত্যু, কী করে ঠিক রাখবেন আপনার লিভার!

Actor Death: প্রয়াত অভিনেতার মৃত্যুতে অভিনয়জগতে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কিছুদিন ধরেই তিনি ভুগছিলেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু, কিছুতেই কিছু হল না।

Actor Death: প্রয়াত অভিনেতার মৃত্যুতে অভিনয়জগতে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কিছুদিন ধরেই তিনি ভুগছিলেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু, কিছুতেই কিছু হল না।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Actor Death: হার মানল লড়াই।

Actor Death: অবশেষে হার মানল লড়াই।

Liver Infection Death: হাসপাতালে, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত আর কিছুতেই কিছু হল না। মারাই গেলেন বিখ্যাত অভিনেতা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তিনি লিভারের গুরুতর সমস্যায় ভুগছিলেন। 

Advertisment

এই ঘটনায় তামিল চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে অভিনেতা অভিনয় কিঙ্গারের বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। তিনি দীর্ঘদিন ধরেই লিভারের গুরুতর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—লিভারের স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ।

লিভার আমাদের শরীরে কী করে?

লিভার শরীরের 'ডিটক্স সেন্টার'। এটি রক্ত থেকে টক্সিন ফিল্টার করে, পিত্ত উৎপন্ন করে হজমে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে। শুধু তাই নয়, লিভার ৫০০-রও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভার দুর্বল হলে পুরো শরীরের ওপর তার প্রভাব পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ লক্ষ মানুষ লিভারজনিত রোগে মারা যান। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৪%। তাই লিভারের যত্ন নেওয়া হার্ট বা ফুসফুসের যত্নের মতই গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisment

Liver Infection Death: প্রয়াত অভিনেতা অভিনয় কিঙ্গার।
Liver Infection Death: প্রয়াত অভিনেতা অভিনয় কিঙ্গার।

এই সব কথা মাথায় রেখেই চিকিৎসকরা জানিয়েছেন, লিভার ভালো রাখতে সবার আগে অ্যালকোহল বাদ দেওয়া উচিত। কারণ, অ্যালকোহল লিভারের জন্য সবচেয়ে বড় বিষ। চিনিযুক্ত খাবার ও পানীয় কম খাওয়ার ওপর জোর দেওয়া উচিত। কারণ, কেক, সোডা, মিষ্টি জুস—ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। ভাজা ও চর্বিযুক্ত খাবার বার্গার, ফ্রাইড চিকেন, ডোনাট—লিভারে ট্রান্স ফ্যাট জমায়। তাই এগুলোকে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত। 

আরও পড়ুন- রবীন্দ্রসংগীতের স্বরমাধুর্যে ৯০ বছর, স্মরণে শিল্পী অর্ঘ্য সেন

লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস, যেমন গরু, ভেড়া, শুয়োরের মাংস লিভারের ক্ষতি করে। তাই এগুলোও না খাওয়াই উচিত। অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার, যেমন টিনজাত স্যুপ, ফাস্টফুড লিভারকে দুর্বল করে। তাই এগুলোও খাদ্যতালিকা থেকে বাদ রাখাই উচিত।

আরও পড়ুন- কলকাতার রহস্যময় ‘ঘোমটা কালী’ মন্দির, ভক্তদের কাছে ছোট ভবতারিণী

চিকিৎসকরা জানিয়েছেন, লিভারকে সুস্থ রাখতে ৫টি অভ্যাস অত্যন্ত জরুরি। প্রতিদিন সকালে কিছুক্ষণ হাঁটলে বা যোগব্যায়াম করলে লিভারে জমা চর্বি কমে যায়। ব্লুবেরি খাওয়া উচিত। ব্লুবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন লিভারের কোষ মেরামত করে। সকালে দই বা ওটসের সঙ্গে এগুলো খাওয়া উচিত। ব্ল্যাক কফি পান করা উচিত।

আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন

চিনি ও দুধ ছাড়া ব্ল্যাক কফি লিভারের জন্য উপকারী। এটি শরীর ডিটক্সে সাহায্য করে। পারলে বাদাম খান। আখরোট বা বাদামে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি লিভার প্রতিরোধ করে। পর্যাপ্ত জল পান করুন। সকালে খালি পেটে একগ্লাস উষ্ণ গরম জল পান করা উচিত। তাতে শরীরের টক্সিন দূর হবে এবং লিভার সক্রিয় থাকবে। 

আরও পড়ুন- শীতকালে কেন বাড়ে চুলকানি? জানুন প্রতিরোধের সহজ ঘরোয়া কায়দা

অভিনেতা অভিনয় কিঙ্গারের অকাল মৃত্যু আমাদের মনে করিয়ে দিচ্ছে, স্বাস্থ্যকে অবহেলা নয়। লিভারকে ভালো রাখতে জীবনযাত্রায় সামান্য পরিবর্তনই যথেষ্ট। আর, এজন্য অ্যালকোহল এড়িয়ে চলুন, স্বাভাবিক খাবার খান, এবং প্রতিদিন শরীরচর্চা করুন। তাতেই ভালো থাকবে লিভার। আর, লিভার শক্ত মানেই শরীরও থাকবে কর্মক্ষম। 

Infection liver