Manoj Mitra Death Anniversary: প্রয়াণবার্ষিকীতে অজানা মনোজ মিত্র! কিংবদন্তি নাট্যকারের অভিনয় রয়েছে বাঙালির হৃদয়জুড়ে!

Manoj Mitra Death Anniversary: বাংলা নাট্যজগতের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও নাট্যকার মনোজ মিত্রকে প্রয়াণ দিবসে স্মরণ। তাঁর জীবন ও কৃতিত্ব অভিনয় জগতের অনেকের কাছেই অনুপ্রেরণা।

Manoj Mitra Death Anniversary: বাংলা নাট্যজগতের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও নাট্যকার মনোজ মিত্রকে প্রয়াণ দিবসে স্মরণ। তাঁর জীবন ও কৃতিত্ব অভিনয় জগতের অনেকের কাছেই অনুপ্রেরণা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Manoj Mitra Death Anniversary: প্রয়াণ দিবসে মনোজ মিত্র স্মরণ।

Manoj Mitra Death Anniversary: প্রয়াণ দিবসে মনোজ মিত্র স্মরণ।

Manoj Mitra Death Anniversary: বাংলা থিয়েটারের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাঁদের ছায়া আজও মঞ্চের পর্দা ছাড়িয়ে দর্শকের মনে বেঁচে আছে। তাঁদেরই একজন মনোজ মিত্র। অভিনেতা, নাট্যকার, পরিচালক এবং শিক্ষক। তাঁকে সমাজ নানা ভূমিকায় পেয়েছে। অভিনয়ের ক্ষেত্রে তিনি মঞ্চ ও সিনেমা দুই জগতেই সমানভাবে দাপিয়ে বেড়িয়েছেন।

Advertisment

জন্ম সাতক্ষীরায়

মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর, ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। বাবার বদলির চাকরির জন্য প্রথমদিকে বাড়িতেই পড়াশোনা করতেন। দেশভাগের পর বসিরহাটের কাছে ডান্ডিরহাট এনকেইউএস নিকেতনে স্কুল জীবন শুরু করেন।

আরও পড়ুন- লিভারের সমস্যায় অভিনেতার মৃত্যু, কী করে ঠিক রাখবেন আপনার লিভার!

Advertisment

স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ স্নাতক হন (১৯৫৮) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। এখানেই তাঁর থিয়েটারে প্রবেশ। সঙ্গী ছিলেন বাদল সরকার ও রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো ব্যক্তিত্ব।

আরও পড়ুন- আপনার পেট ব্যথা কি সাধারণ? নাকি পিছনে রয়েছে ৬টি বিপজ্জনক রোগের কোনও একটি?

১৯৫৭ সালে মনোজ মিত্রর মঞ্চে অভিনয় শুরু। ১৯৫৯ সালে প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ লিখলেও খ্যাতি পান ১৯৭২ সালে ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে, যার নির্দেশক ছিলেন বিভাস চক্রবর্তী। পরে তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত নাট্যগোষ্ঠী ‘সুন্দরম’, যা বাংলা থিয়েটারে এক অনন্য অধ্যায় রচনা করে।

আরও পড়ুন- চা বা কফি না খেলে প্রাতঃকৃত্যে অসুবিধা হয়? বিরাট সাবধানবাণী চিকিৎসকের

১৯৭৯ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তাঁর স্মরণীয় ছবিগুলির মধ্যে রয়েছে ‘বাঞ্ছারামের বাগান’, ‘শত্রু’ প্রভৃতি। মঞ্চের মত, সিনেমাতেও তিনি ছিলেন অনন্য। অভিনেতা ভূমিকার পাশাপাশি তিনি ছিলেন দর্শনের অধ্যাপক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষও হয়েছিলেন। একদিকে জ্ঞানের জগৎ, অন্যদিকে মঞ্চের আলোর ছটা— দু’য়ের মিশ্রণেই তৈরি হয়েছিল এক ‘মনোজ মিত্র’। 

আরও পড়ুন- ঘন, মজবুত ও ঝলমলে চুলের জন্য ডায়েটে রাখুন এই ৬ খাবার

২০২৪ সালের ১২ নভেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে ৮৬ বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে বাংলা নাট্যজগত ও চলচ্চিত্র জগৎ হারিয়েছে এক যুগ-কে। তাঁর নাটক, সংলাপ এবং অভিনয় আজও নবীন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। মনোজ মিত্র কেবল একজন শিল্পী নন। তিনি যেন ছিলেন, জীবন্ত প্রতিষ্ঠান।

death anniversary Manoj Mitra