/indian-express-bangla/media/media_files/2025/11/22/marriage-card-vastu-tips-hindu-wedding-invitation-rules-bengali-2025-11-22-16-47-52.jpg)
বিয়ের কার্ড ছাপার সময় এই ভুলগুলি কোনভাবেই করবেন না
হিন্দু ধর্মে বিবাহ অত্যন্ত শুভ অনুষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। বিবাহ শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারের মিলন। এই শুভ দিনে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। বিশেষ এই অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য যে কার্ড ছাপানো হয়, বাস্তুশাস্ত্র অনুযায়ী সেই কার্ড সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা জরুরি।
আরও পড়ুন- বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে
বিশ্বাস করা হয়, বিবাহের কার্ডে সামান্য ভুলও দম্পতির ভবিষ্যৎ জীবনে 'অশুভ' প্রভাব ফেলতে পারে। তাই কার্ড ছাপানোর আগে কিছু বিশেষ নিয়ম মাথায় রাখা প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে বিয়ের কার্ডে বর-কনের ছবি বসানোর প্রবণতা বাড়লেও বাস্তুশাস্ত্র অনুসারে তা একেবারেই শুভ নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী, কার্ডে বর-কনের ছবি থাকলে তাঁদের উপর অশুভ দৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। তাই ছবি ব্যবহার না করাই উত্তম।
কার্ডের রঙও বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লাল, হলুদ ও সাদা রঙ শুভ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই এই রঙের কার্ড ব্যবহার করাকে মঙ্গল বলে ধরা হয়। কার্ডে গণেশ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র খোদাই থাকলে তা আরও শুভ বলে ধরা হয়।
আরও পড়ুন- কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে
বিবাহের কার্ড বিতরণের ক্ষেত্রেও নির্দিষ্ট ধর্মীয় রীতি মানা হয়। প্রথমে কার্ড গণেশের পূজায় নিবেদন করা উচিত, যাতে কোনও অশুভ শক্তি বা বাধা দূরে থাকে। এরপর কার্ড পারিবারিক দেবতা ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করে পরে আত্মীয়, স্বজন ও বন্ধুদের মধ্যে বিতরণ করা শ্রেয়।
বিয়ের কার্ড ছাপার পর বাড়ির উত্তর-পূর্ব দিকে তা রাখা শুভ বলে মনে করা হয়, কারণ এই দিক দেবতাদের বাস বলে মানা হয়ে থাকে।
আরও পড়ুন- Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বিয়ের কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই উল্লেখ থাকা উচিত—
• বিয়ের সময়
• প্রিতী ভোজসভার সময় ও স্থান
• বর-কনের ঠাকুর দা ঠাকুর মা, মা-বাবার নাম
এই সকল নির্দেশ মেনে চললে বিবাহ আরও মঙ্গলময় হবে বলে বিশ্বাস করা হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us