Kali Puja: জাগ্রত 'বড় কালী' পুজো, ভিড় করেন অসংখ্য ভক্ত, দেবীর কাহিনি গায়ে কাঁটা দেবে!

Kali Puja: এই দেবীর পুজো আড়াইশো বছরের ঐতিহ্য বহন করছে। জানুন এর ইতিহাস, পুজোর রীতি। কীভাবেই বা পৌঁছবেন এই বিখ্যাত এবং সুপ্রাচীন কালীমন্দিরে?

Kali Puja: এই দেবীর পুজো আড়াইশো বছরের ঐতিহ্য বহন করছে। জানুন এর ইতিহাস, পুজোর রীতি। কীভাবেই বা পৌঁছবেন এই বিখ্যাত এবং সুপ্রাচীন কালীমন্দিরে?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Kali Pujo

Kali: দেবী 'বড় কালী'।

Kali Puja 2025: পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক মন্দির হল মৌতড় কালী মন্দির। এখানে প্রতিবছর মহাসমারোহে পালিত হয় মা বড় কালীপুজো। লোককথা অনুযায়ী, আড়াইশো বছর আগে এই পূজা শুরু হয়েছিল। আজও হাজারো ভক্তের ভিড়ে মুখরিত হয় মৌতড় গ্রাম।

Advertisment

মন্দির প্রতিষ্ঠার ইতিহাস

কথিত আছে, এক সাধক মৌতড়ে পঞ্চমুণ্ডি আসনে বসে দেবী কালিকার আরাধনা শুরু করেন। তাঁর দেহত্যাগের পর স্থানীয়রা সেই আসনেই মা কালিকে প্রতিষ্ঠা করে পূজা শুরু করেন। সেই থেকেই দেবী এখানে 'মা বড় কালী' নামে পূজিতা।

আরও পড়ুন- জন্মেছিলেন চলন্ত ট্রেনে, কিংবদন্তি সুচিত্রা মিত্র সুরের পথে বেঁধেছিলেন সময়কে

Advertisment

মৌতড় কালীপুজোর অন্যতম বিশেষত্ব হল শতাধিক বছরের পুরনো পুঁথি পাঠ। পূজার সময়ে সেই পুঁথি অনুসারে সমস্ত রীতি সম্পন্ন হয়। বিজয়া দশমীর পরদিন থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়। দীপান্বিতা অমাবস্যার রাতে মহাপূজা শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলে।

আরও পড়ুন- কিছু প্রাণীর চোখ রাতেও জ্বলে! কারণটা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন

একসময় এখানে নরবলি দেওয়ার প্রচলন ছিল বলে লোকমুখে শোনা যায়। বর্তমানে তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তবে এখনও এই মন্দিরে কালীপুজোর সময় ৩০০০-৪০০০ পশু বলি দেওয়া হয়। কথিত আছে, বলির সময় দেবী কালির মূর্তি প্রচণ্ডভাবে নড়ে ওঠে। তাই দেবীকে লোহার শিকলে বেঁধে রাখা হয়। 

আরও পড়ুন- এই পুজোয় খুশি হন ভগবান শ্রীকৃষ্ণ, রক্ষা করেন ভক্তকে, কবে গোবর্ধন পূজা?

মৌতড়ের মা বড় কালী চতুর্ভূজা। এক হাতে খড়্গ, অন্য হাতে নরমুণ্ড। বাকি দুই হাতে বরাভয় ও আশীর্বাদের ভঙ্গি। দেবীর পদতলে শ্বেতশুভ্র শিব শায়িত। প্রতিবছর দীপান্বিতা অমাবস্যায় মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় সপ্তাহব্যাপী মেলা বসে। হাজারো ভক্ত, দর্শনার্থী ও পর্যটক এই সময়ে মৌতড়ে ভিড় করেন। ধর্মীয় আবহে ভক্তরা দেবীর আরাধনা ও মেলায় কেনাকাটা করে আনন্দ উপভোগ করেন।

আরও পড়ুন- বাঁশের এই ৮ আশ্চর্যজনক তথ্য সম্পর্কে জানেন? শুনলে চমকে যান অনেকেই!

এর নিকটবর্তী হল জয়চণ্ডী পাহাড় স্টেশন। রঘুনাথপুর থেকে মৌতড় মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। স্থানীয় পরিবহণ আকছাড় মেলে। মৌতড় কালী মন্দির কেবল পুরুলিয়ার নয়, সমগ্র পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় কালীপুজোর কেন্দ্র। প্রাচীন রীতি, পুঁথি পাঠ, বলি প্রথা ও লোকবিশ্বাস এই মন্দিরকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় আবহ। ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে আজও হাজারো মানুষকে টানে মৌতড়ের মা বড় কালী। 

Kali Puja 2025