/indian-express-bangla/media/media_files/2025/12/13/morning-drink-habit-2025-12-13-17-44-17.jpg)
Morning Drink Habit: সকালে এই পানীয় পান অভ্যাস করুন।
Morning Drink Habit: সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে পাকস্থলি একেবারে খালি থাকে। হজমের অঙ্গগুলি ধীরে কাজ করে। এসময় আপনি প্রথমে কী খাচ্ছেন বা পান করছেন, তার প্রভাব পড়ে গোটা দিনের ওপর। অনেকেরই অভ্যাস, ঘুম থেকে উঠেই এককাপ চা বা কফি খাওয়া। কিন্তু এই অভ্যাস আদৌ শরীরের জন্য ভালো কি না, তা নিয়ে বিশেষজ্ঞের মধ্যে মতভেদ রয়েছে।
খালি পেটে চা বা কফি
খালি পেটে চা বা কফি খেলে শরীরে হঠাৎ করে ক্যাফেইনের মাত্রা বেড়ে যায়। এর ফলে অল্প সময়ের জন্য চনমনে লাগলেও, পরে অ্যাসিডিটি, বুক জ্বালা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সকালে কফি খাওয়া খুব ক্ষতিকারক হতে পারে। চায়ের মধ্যে ক্যাফেইন থাকে। যদিও তার পরিমাণ থাকে তুলনামূলক কম। তবুও খালি পেটে চা খেলে অনেকেরই মাথা ঘোরে। অনেক সময় অস্বস্তিও হয়।
আরও পড়ুন- আমাদের প্রতিদিনের চা কোন পাত্রে খাওয়া সবচেয়ে ভালো? জানলে, বদলাতে পারেন অভ্যাস
আয়ুর্বেদ মতে, সকালে উঠে প্রথমে শরীরকে জাগিয়ে তোলা প্রয়োজন। এজন্য ঈষদুষ্ণ জল পান সবচেয়ে ভালো। উষ্ণ জল শরীরের ভেতরের অঙ্গ সক্রিয় রাখে। তা রাতভর জমে থাকা টক্সিন বের করতে সাহায্য করে। তাই যাঁরা নিয়মিত সকালে উষ্ণ জল পান করেন, তাঁদের হজমশক্তি তুলনামূলক ভালো থাকে। এমনটাই মনে করা হয়।
আরও পড়ুন- বিশ্বগুরু কলকাতা! বাইরের দুনিয়াকে হেড ম্যাসাজ, শ্যাম্পুর সঙ্গে পরিচয় করিয়েছিলেন এই শহরের নাগরিক
অনেকে উষ্ণ জলে লেবু অথবা মধু মিশিয়ে খান। এতে শরীর হাইড্রেটেড থাকে। বিপাকক্রিয়াও ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে। তবে, যাঁদের অ্যাসিডিটি আছে, তাঁদের লেবু সতর্কভাবে ব্যবহার করা উচিত। এক্ষেত্রে বলা যায়, সাধারণ উষ্ণ জলই তাঁদের জন্য নিরাপদ।
আরও পড়ুন- শীতে খান এই সবজির জুস, প্রতিদিন পান করলে শরীর পাবে অবাক করা উপকার!
প্রশ্ন হল, তাহলে চা-কফি কখন খাবেন? বিশেষজ্ঞদের মতে, সকালে অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পর চা, কফি খাওয়া উচিত। এর মধ্যে যদি হালকা কিছু, যেমন ফল বা ভেজানো বাদাম খাওয়া খেলে ফল আরও ভালো মেলে। এতে কী হয়, ক্যাফেইনের প্রভাব সরাসরি পাকস্থলির ওপর পড়ে না।
আরও পড়ুন- কেন সবসময় ঘুম ঘুম লাগে? জানুন ৬ লুকোনো কারণ!
যাঁরা চা ছাড়া দিন শুরু করতে পারেন না, তাঁদের ক্ষেত্রে দুধ দেওয়া হালকা চা খাওয়া তুলনামূলক কম ক্ষতিকারক। তবে, খুব গাঢ় চা বা ব্ল্যাক কফি খালি পেটে এড়িয়ে চলাই ভালো। এতে স্নায়ুর ওপর বেশি চাপ পড়ে। মনোযোগের সমস্যাও দেখা দিতে পারে।
সকালে কী খাবেন বা পান করবেন, তা অবশ্য ব্যক্তিভেদে আলাদা। তবে একটি বিষয় পরিষ্কার, খালি পেটে চা-কফিকে দিনের প্রথম পানীয় হিসেবে বেছে নেওয়া ঠিক না। এতে শরীর খারাপ করতে পারে। সকালে সঠিক অভ্যাস গড়ে তোলা উচিত। তাতে, সারা দিন শরীর ও মন দুইই ভালো থাকে।
সব মিলিয়ে বলা যায়, সকালে উঠে প্রথমেই চা বা কফির দিকে না ঝোঁকাই উচিত। বদলে, শরীরকে সময় দেওয়া দরকার। এর চেয়ে উষ্ণ জল বা হালকা প্রাকৃতিক পানীয় দিয়ে দিন শুরু করলে তার ফল ভালো মেলে। একথা মাথায় রেখেই বলা যায়, চা-কফি উপভোগ করুন। কিন্তু, সঠিক সময়ে ও সঠিক পরিমাণে সেই উপভোগটা করা উচিত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us