Nasal Problem: আপনি কি ঘনঘন অ্যালার্জি অথবা হাঁপানিতে ভুগছেন, নাকের ভেতরে এই সমস্যা হয়নি তো?

Nasal Problem: নাকের ভেতরে থাকা ছত্রাক ও জীবাণু কি অ্যালার্জি বা হাঁপানি বাড়াতে পারে? জানুন গবেষণার নতুন তথ্য, বিশেষজ্ঞের ব্যাখ্যা। স্বাস্থ্যকর নাক রাখার উপায় জানেন?

Nasal Problem: নাকের ভেতরে থাকা ছত্রাক ও জীবাণু কি অ্যালার্জি বা হাঁপানি বাড়াতে পারে? জানুন গবেষণার নতুন তথ্য, বিশেষজ্ঞের ব্যাখ্যা। স্বাস্থ্যকর নাক রাখার উপায় জানেন?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Nasal Problem: শ্বাসযন্ত্র সুস্থ রাখার উপায় জেনে নিন।

Nasal Problem: শ্বাসযন্ত্র সুস্থ রাখার উপায় জেনে নিন।

Nasal Problem: আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল নাক। আমরা প্রতিদিন যে বাতাস নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করি, সেই বাতাস প্রথমে নাক দিয়েই শরীরের ভেতরে প্রবেশ করে। এই নাক শুধু বাতাস ঢোকার রাস্তা নয়, বরং এটি একটি জীবন্ত পরিবেশ যেখানে নানা ধরনের অণুজীব একসঙ্গে বসবাস করে। এই অণুজীবের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক। সাধারণত আমরা ছত্রাকের নাম শুনলেই ভয় পাই, কিন্তু বাস্তবে সব ছত্রাক ক্ষতিকর নয়। অনেক সময় এরা আমাদের শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

Advertisment

এতে যে সমস্যা তৈরি হয়

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, নাকের ভেতরের এই ছত্রাক ও অন্যান্য অণুজীবের ভারসাম্য নষ্ট হলে অ্যালার্জিক রাইনাইটিস ও হাঁপানির মত শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, যাঁরা দীর্ঘদিন ধরে নাক দিয়ে জল পড়া, হাঁচি, নাক চুলকানো বা নাক বন্ধ থাকার সমস্যায় ভুগছেন, তাঁদের নাকের ভেতরের অণুজীবের গঠন সুস্থ মানুষের তুলনায় আলাদা।

আরও পড়ুন- এই সবজির রস লাগান, ক্রিম লাগাতে হবে না, ত্বক হয়ে উঠবে উজ্জ্বল

অ্যালার্জিক রাইনাইটিস এমন একটি সমস্যা, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধুলো, পরাগকণা বা ছত্রাকের মতো নিরীহ উপাদানকেও শত্রু হিসেবে ধরে নেয়। এর ফলে নাকের ভেতরে প্রদাহ তৈরি হয় এবং শুরু হয় হাঁচি, নাক দিয়ে জল পড়া ও চুলকানির মত উপসর্গ। অন্যদিকে হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসযন্ত্রের রোগ, যেখানে শ্বাসনালি সরু হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় এই দুই সমস্যা একসঙ্গে দেখা যায়, যা রোগীর দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে।    

আরও পড়ুন- প্রতিদিন খাবারে থাকুক এই সবজি, কোষ্ঠকাঠিন্য দৌড়ে পালাবে!

গবেষণায় নাকের ভেতর থেকে বিশেষ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে দেখা গেছে, যাঁদের অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে, তাঁদের নাকে ছত্রাকের বৈচিত্র্য অনেক বেশি। অর্থাৎ তাঁদের নাকের ভেতরে নানা ধরনের ছত্রাক একসঙ্গে সক্রিয় থাকে। আবার যাঁদের অ্যালার্জিক রাইনাইটিসের সঙ্গে হাঁপানিও রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ছত্রাকগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও বেশি জটিল। বিজ্ঞানীদের মতে, এই জটিল পরিবেশ নাকের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করে এবং দীর্ঘমেয়াদে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন- ট্রেডমিলে এই পথে হাঁটলেই কমবে পেটের মেদ? জানিয়েছেন বিশেষজ্ঞ

কান, নাক ও গলা বিশেষজ্ঞদের মতে, নাকের ভেতরের এই অণুজীব পরিবেশের ওপর নির্ভর করে। আমরা কোন এলাকায় বাস করি, পরিবেশ কতটা দূষিত, আমাদের দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস কেমন, এমনকী আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও এই অণুজীবের ভারসাম্য ঠিক বা নষ্ট করতে পারে। অতিরিক্ত নাক পরিষ্কার করা, বারবার ওষুধ বা স্প্রে ব্যবহার করাও নাকের স্বাভাবিক পরিবেশের ক্ষতি করতে পারে।

আরও পড়ুন- এই ৫টি ভালো অভ্যাস ক্যান্সারের আশঙ্কা কমাতে পারে, জানিয়েছে হু

বিশেষজ্ঞরা আরও বলছেন, নাকের ভেতরের অণুজীবের ভারসাম্য নষ্ট হলে শুধু অ্যালার্জি বা হাঁপানি নয়, বারবার সর্দি, সাইনাসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই নাকের যত্ন নেওয়া মানে শুধু বাইরে থেকে পরিষ্কার রাখা নয়, ভেতরের স্বাভাবিক পরিবেশকে অক্ষত রাখাও জরুরি।

problem Nasal