National youth day 2026: কেন বিবেকানন্দের জন্মজয়ন্তীই জাতীয় যুব দিবস? স্বামীজির সাড়া জাগানো কয়েকটি উক্তি সম্পর্কে জানুন

National youth day 2026: জাতীয় যুব দিবসে (২০২৬) পড়ুন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি। স্বামীজির চিন্তাভাবনা তরুণদের এগিয়ে যেতে শক্তি জোগাবে।

National youth day 2026: জাতীয় যুব দিবসে (২০২৬) পড়ুন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি। স্বামীজির চিন্তাভাবনা তরুণদের এগিয়ে যেতে শক্তি জোগাবে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
National youth day 2026: স্বামী বিবেকানন্দের এই সব উক্তি আপনাদের প্রেরণা জোগাবে।

National youth day 2026: স্বামী বিবেকানন্দের এই সব উক্তি আপনাদের প্রেরণা জোগাবে।

National youth day 2026: ভারতের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাঁদের জীবনী এদেশের একের পর এক প্রজন্মকে ছোট থেকেই পথ দেখিয়ে চলেছে। স্বামী বিবেকানন্দ ঠিক তেমনই এক নাম। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করা এমনই এক মহান মনীষীর জন্মদিন আজ জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। কারণ তিনি বিশ্বাস করতেন, দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তরুণদের হাত ধরেই। তাই যুব সমাজকে আত্মবিশ্বাসী, শক্ত ও সচেতন করে তোলাই ছিল তাঁর আজীবনের সাধনা।

Advertisment

মাত্র ৩৯ বছরের জীবনে স্বামী বিবেকানন্দ যে চিন্তাধারা রেখে গেছেন, তা আজও মানুষকে হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। জীবনের নানা ব্যর্থতা, অনিশ্চয়তা আর মানসিক দুর্বলতার মধ্যেও তিনি মানুষকে বারবার নিজের শক্তির ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছেন। তাঁর মতে, জীবনে সফল হতে গেলে প্রথম শর্তই হল নিজেকে বিশ্বাস করা এবং লক্ষ্যের দিকে নিরন্তর এগিয়ে যাওয়া।

স্বামী বিবেকানন্দ বলেছেন,

১) জেগে ওঠো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালাও। যদি তুমি সাফল্য অর্জন করতে চাও, তাহলে তোমার অবশ্যই অপরিসীম অধ্যবসায় এবং দৃঢ় ইচ্ছাশক্তি থাকতে হবে।

আরও পড়ুন- ছদ্মবেশে বেলুড় মঠে ছিলেন স্বামী বিবেকানন্দের ছোটভাই ভূপেন্দ্রনাথ দত্ত

২) যাঁর ধারণা সেরা, তিনি কখনও একা থাকতে পারে না।

৩) ইচ্ছাশক্তির উৎস হলেন স্বয়ং ভগবান। যদি তুমি সমুদ্র সাঁতরে পার হতে চাও, তাহলে তোমার দৃঢ় ইচ্ছাশক্তির প্রয়োজন হবে। পাহাড় ভেঙে যাওয়ার জন্যও তোমার শক্তির প্রয়োজন। নিজেকে প্রস্তুত রাখো, কোনও কিছুর জন্যই চিন্তা করো না।

আরও পড়ুন- শীতকালে মুখ এবং শরীরের জন্য কোন তেল সবচেয়ে উপকারী, জানুন বিশেষজ্ঞের পরামর্শ!

৪) চেষ্টা চালিয়ে যাও, এমনকী যখন তুমি তোমার চারপাশে শুধু অন্ধকার দেখবে, তখনও চেষ্টা বন্ধ করো না! কোনও পরিস্থিতিতেই হাল ছেড় না, শুধু চেষ্টা চালিয়ে যাও! তুমি অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে, এনিয়ে কোনও সন্দেহ নেই।

৫) দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলুন, না-হলে আপনি বিশ্বে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটির সঙ্গে কথা বলার সুযোগটি হারাবেন।

আরও পড়ুন- গলা ব্যথা আর কাশিতে ভুগছেন? কফ সিরাপের বদলে কাজে লাগান এই ঘরোয়া জিনিসগুলো!

৬) একাকীত্ব কখনও দুর্বলতা নয়। বরং যাঁর নিজের ভাবনা শক্তিশালী, যাঁর মধ্যে আদর্শ আছে, তিনি কখনও সত্যিকার অর্থে একা থাকেন না। নিজের বিশ্বাস এবং চিন্তাকে আঁকড়ে ধরার মধ্যেই মানুষের আসল শক্তি লুকিয়ে থাকে। তাই সমাজের ভয়, লোকের কথা কিংবা ব্যর্থতার স্মৃতি যেন কখনও মনোবল ভেঙে না দেয়— এটা মাথায় রাখতে হবে।

৭) যে মানুষ নিজের ইচ্ছাশক্তিকে দৃঢ় করতে পারে, তাঁর কাছে পাহাড় ভাঙাও অসম্ভব নয়। জীবনের কঠিন সময়ে যখন চারপাশে শুধু অন্ধকার দেখা যায়, তখনও চেষ্টা চালিয়ে যাওয়াই হল সাফল্যের একমাত্র পথ। হতাশার কাছে হার মানা মানেই নিজের কাছে হেরে যাওয়া।

আরও পড়ুন- এই ঘরোয়া জিনিস ব্যবহার করলেই তেলাপোকা ও বোলতার যন্ত্রণা শেষ, ঘর ভরবে প্রাকৃতিক সতেজতায়

৮) স্বামী বিবেকানন্দ আত্মসমালোচনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলার উপদেশ তিনি দিয়েছেন। স্বামীজি জানিয়েছেন, নিজের মন, নিজের আত্মা— এই দু’টির সঙ্গে সংযোগ হারিয়ে ফেললে মানুষ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই উপেক্ষা করে ফেলে। নিজের ভিতরের কণ্ঠস্বরই মানুষের প্রকৃত পথপ্রদর্শক।

সবশেষে স্বামী বিবেকানন্দের একটি গভীর উপলব্ধি আজও সমান প্রাসঙ্গিক। সেটা হল, যে মানুষ যেমন ভাবে, সে তেমনই হয়ে ওঠে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বলতাই গ্রাস করে, আর নিজেকে শক্তিশালী ভাবলে শক্তিই বাস্তবে রূপ নেয়। এই মানসিক শক্তিই তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। জাতীয় যুব দিবস ২০২৬-এ স্বামী বিবেকানন্দের এই চিন্তাভাবনা আমাদের মনে করিয়ে দেয়, হতাশা নয়— সাহস, আত্মবিশ্বাস আর অধ্যবসায়ই জীবনের প্রকৃত সঙ্গী।

National youth day 2026