/indian-express-bangla/media/media_files/2025/11/13/natural-hair-dye-2025-11-13-18-31-21.jpg)
Natural Hair Dye: রাসায়নিকমুক্ত হেয়ার কালার।
Natural Hair Dye Without Chemicals: অকালপক্ক চুল আজ অনেকেরই সমস্যা। বয়সের সঙ্গে পাকা চুল স্বাভাবিক ঘটনা। কিন্তু ২০ বা ৩০-এর কোঠাতেই অনেকের চুল পাকছে। এতে বাড়ছে মানসিক চাপ। এর পেছনে থাকতে পারে হরমোনের পরিবর্তন, খাদ্যাভ্যাস, মানসিক চাপ কিংবা দূষিত পরিবেশের সমস্যা।
অনেকে এর সমাধান হিসেবে বাজারে তৈরি হেয়ার কালার ব্যবহার করেন। কিন্তু এসব রঙে থাকা অ্যামোনিয়া, প্যারাফেনাইলেনডায়ামিন (PPD)-এর মত রাসায়নিক পদার্থ চুলের গোড়া দুর্বল করে দেয় এবং দীর্ঘমেয়াদে চুল পড়ার সমস্যা তৈরি করে। তাই আজ জানুন কীভাবে ঘরেই তৈরি করতে পারেন রাসায়নিকহীন ভেষজ হেয়ার ডাই (Natural Hair Dye Without Chemicals)!
আরও পড়ুন- দামি ক্রিম নয়, খুশকি দূর করুন এই ৬ ঘরোয়া কায়দায়, পান চটজলদি সমাধান
কী দিয়ে বানাবেন? এই ব্যাপারে কাজে লাগান চায়ের গুঁড়ো, মেহেন্দি, সরিষা! উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন ২ চামচ চায়ের গুঁড়ো, ২ চামচ মেহেন্দি গুঁড়ো, ১ চা চামচ সরিষা, প্রয়োজনমত জল। আর, প্রয়োজন মনে হলে ব্যবহার করতে পারেন কারিপাতা এবং অ্যালোভেরা জেল।
আরও পড়ুন- সকালে খালি পেটে পান করুন এই সাদা জল, হাড় হবে লোহার মত মজবুত, জানালেন বিশেষজ্ঞরা
কীভাবে বানাবেন?
একটি পাত্রে একচামচ সরিষা নিয়ে মাঝারি আঁচে ভাজুন। চাইলে এতে কয়েকটি কারিপাতা মেশান। তাতে চুলের রং আরও ঘন হবে। এবার উনুন বন্ধ করে ঠান্ডা হতে দিন, তারপর মিহি করে পিষে নিন। অন্য একটি পাত্রে চায়ের জল ফুটিয়ে নিন। এবার মেহেদি গুঁড়ো ও পিষে রাখা সরিষার মিশ্রণটি চায়ের জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এভাবেই তৈরি হয়ে যাবে আপনার ভেষজ হেয়ার ডাই (Herbal Hair Dye Paste)।
আরও পড়ুন- টাইপ ১ নাকি টাইপ ২ ডায়াবেটিস, কোনটি বেশি ক্ষতিকারক? কীভাবে করবেন নিয়ন্ত্রণ?
চুলগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে মিশ্রণটি আঙুল বা ব্রাশ দিয়ে চুলে লাগান। পুরো মাথায় সমানভাবে লাগানোর পর আধঘণ্টা অপেক্ষা করুন। মাথায় শ্যাম্পু লাগাবেন না। ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার মিশ্রণটি ব্যবহার করুন। চাইলে চায়ের জলের বদলে নারকেল তেল বা অ্যালোভেরা জেল ব্যবহার করলেও ভালো ফল পাবেন।
আরও পড়ুন- আধুনিক বাংলা গানের অনন্য সুরকার, রত্নেশ্বর মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি!
এই মিশ্রণ ব্যবহারে চুলের স্বাভাবিক রং ফিরবে। অকালপক্কতা দূর হবে। খুশকি, চুলকানি, মাথায় জ্বালাপোড়া কমবে। চুলে স্বাভাবিক উজ্জ্বলতা এবং মসৃণতা আসবে। এই হেয়ার ডাই রাসায়নিকমুক্ত এবং এর ব্যবহার সম্পূর্ণ নিরাপদ।
সতর্কীকরণ
যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা এই মিশ্রণটি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন। অ্যালার্জি বা জ্বালাভাব দেখা দিলেই ব্যবহার বন্ধ করে দেবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us