Navel Infection: স্নানের সময় নাভি পরিষ্কার করছেন তো? না-হলে হতে পারে চরম বিপদ, সতর্কবাণী চিকিৎসকের

Navel Infection: নাভি কয়েক সপ্তাহ পরিষ্কার না রাখলে হাজারো সমস্যা থেকে কঠিন ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। কীভাবে নাভি পরিষ্কার রাখবেন, জানিয়েছেন চিকিৎসক।

Navel Infection: নাভি কয়েক সপ্তাহ পরিষ্কার না রাখলে হাজারো সমস্যা থেকে কঠিন ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। কীভাবে নাভি পরিষ্কার রাখবেন, জানিয়েছেন চিকিৎসক।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Navel Infection: নাভি পরিষ্কার না রাখলে হতে পারে নানা রোগ।

Navel Infection: নাভি পরিষ্কার না রাখলে হতে পারে নানা রোগ।

Navel Infection: মানুষের শরীরে নাভি এমন একটি জায়গা, যেটি চোখে পড়ে খুব কম, কিন্তু যত্ন না নিলে এখানে জমে থাকা ময়লা শরীরের বড় সমস্যার কারণ হতে পারে। প্রতিদিন স্নান করলেও শরীরের কিছু অংশ বিশেষভাবে পরিষ্কার না করলে সেখানে ঘাম, মৃত ত্বক, তেল ও ধুলো জমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। নাভি তার অন্যতম উদাহরণ। বাইরে থেকে নাভিকে তেমন নোংরা মনে না হলেও ভিতরের বদ্ধ গঠনের কারণে এখানে ময়লা জমার প্রবণতা অনেক বেশি। কয়েক সপ্তাহ পরিষ্কার না করলে নাভির ভিতরে এমন কিছু পরিবর্তন হতে পারে যা অস্বস্তিকর তো বটেই, চিকিৎসারও প্রয়োজন পড়তে পারে।

Advertisment

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, নাভি দীর্ঘদিন পরিষ্কার না রাখলে প্রথমে সামান্য দুর্গন্ধ দেখা দেয়। সেই গন্ধ অনেক সময় বিরক্তিকর হলেও প্রকৃত সমস্যা হল ভেতরে জমে থাকা ময়লা। ঘাম, ধুলো, মৃত কোষ এবং কাপড়ের ক্ষুদ্র কণা জমতে জমতে নাভির ভিতর একটা আঠালো ভাব বা নরম স্রাব তৈরি করতে পারে। এই স্রাব জমে থাকতে থাকতেই ব্যথা, জ্বালা, চুলকানি বা লালভাব দেখা দিতে পারে।

আরও পড়ুন- ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে সর্দি লেগেছে! শুনে হেসে ওড়ালেন চিকিৎসক, কিন্তু কেন?

অনেকেই এই লক্ষণগুলোকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান, কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। সময়ের সঙ্গে সঙ্গে জমে থাকা ময়লা শক্ত হয়ে ছোট কালো পাথরের মতো বস্তুতে পরিণত হতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ওমফালোলিথ বলা হয়। এটিতে চাপ দিলে ব্যথা বাড়ে এবং সাধারণ পরিষ্কারে তা বেরও হয় না। এমন অবস্থা হলে চিকিৎসকের সাহায্য ছাড়া বিকল্প থাকে না।

আরও পড়ুন- দুপুর ১টা–৩টার সময় শরীর কেন সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে, জানাল বিশেষজ্ঞরা

চর্ম বিশেষজ্ঞ ডা. রশ্মি শর্মার মতে, নাভির ভেতরের আর্দ্রতা যদি দীর্ঘদিন থেকে যায়, তবে সেখানে ব্যাকটেরিয়া বা খামিরের বৃদ্ধি ঘটে। এই জীবাণু বৃদ্ধি পেলে সংক্রমণ হতে পারে। সংক্রমিত নাভি থেকে দুর্গন্ধযুক্ত তরল বের হওয়া, ত্বক নরম হয়ে যাওয়া বা পুঁজের মতো স্রাব হওয়া বেশ সাধারণ লক্ষণ। সংক্রমণ ছড়িয়ে গেলে ত্বক ফেটে যাওয়া, জ্বর বা তীব্র ব্যথার মত জটিলতা তৈরি হতে পারে। এসব নিয়মিত নাভি পরিষ্কার না করার ফল।

আরও পড়ুন- ১২ বছরের আগে স্মার্টফোন দিলে শিশুদের স্বাস্থ্যের সমস্যা বাড়তে পারে, জানাল গবেষণা

শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নাভি পরিষ্কার রাখা কতটা জরুরি তা এখানেই বোঝা যায়। নাভি ঠিকমতো পরিষ্কার রাখলে জমে থাকা ময়লা দূর হয়, সংক্রমণের সম্ভাবনা কমে যায় এবং ত্বক সুস্থ থাকে। অনেকেই কানের পেছন, আঙুলের ফাঁক বা মাথার খুঁটির মতো কিছু জায়গার কথা ভুলে যান। নাভিও সেই তালিকায় পড়ে। যেখানে ত্বক ভাঁজ হয়ে থাকে এবং আর্দ্রতা জমে, সেখানেই নিয়মিত যত্ন প্রয়োজন।

আরও পড়ুন- শরীরে ফাইবারের অভাব? সংকেত দেয় দেহ, দেখেও বুঝতে পারেন না ৯৯ শতাংশ মানুষ

নাভি পরিষ্কার করার সঠিক পদ্ধতি

নাভি পরিষ্কার করার সঠিক পদ্ধতি খুব একটা কঠিন নয়। স্নানের সময় সামান্য উষ্ণ জল ও হালকা সাবানের সাহায্যে আঙুল বা নরম কাপড় দিয়ে নাভির অংশটি আলতো করে পরিষ্কার করলেই যথেষ্ট। সাবান লেগে থাকলে তা ভালোভাবে ধুয়ে ফেলা উচিত। কারণ, সাবানের অবশিষ্টাংশ ত্বকে জ্বালাপোড়া ধরাতে পারে। স্নানের পর নাভির ভিতরটি শুকনো রাখা খুব জরুরি। নরম তোয়ালে দিয়ে আলতো করে নাভি মুছে নেওয়া বা বাতাসে শুকাতে দেওয়া ভালো। যদি নাভির ভিতরে ময়লা একটু গভীরে থাকে, তবে তুলোর ঠুকরো হালকা ভিজিয়ে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, নাভি খুব জোরে ঘষা বা তীক্ষ্ণ কিছু ব্যবহার করলে ক্ষতি। পরিষ্কার হওয়ার বদলে উলটে ক্ষত তৈরি হতে পারে।

Infection Navel