/indian-express-bangla/media/media_files/2026/01/01/new-year-good-luck-items-2026-01-01-18-36-37.jpg)
New Year good luck items: নতুন বছরে কী রাখবেন ঘরে, জেনে নিন বিস্তারিত।
New Year good luck items: নতুন বছর মানেই নতুন করে শুরু। বছরের প্রথম দিনটি কিন্তু শুধু ক্যালেন্ডারের পাতা বদলানোর সময় নয়। বরং মন এবং ঘরের পরিবেশ নতুন করে সাজানোর এক সুযোগ। বহু মানুষ বিশ্বাস করেন যে, বছরের প্রথম দিনে বাড়িতে কিছু শুভ জিনিস রাখলে তার প্রভাব সারা বছর ধরে ঘরে থাকে। এই বিশ্বাসের পেছনে আছে বাস্তুশাস্ত্র এবং লোকাচারের দীর্ঘ অভিজ্ঞতা। বাস্তুশাস্ত্র এবং লোকাচার অনুযায়ী, ঘরের পরিবেশ ও মানুষের মানসিক অবস্থার মধ্যে গভীর যোগ রয়েছে।
এটা তো সত্যিই যে, নতুন বছরের প্রথম দিনে ঘরে এমন কিছু রাখা হলে মন স্বস্তি পায়। মনে ইতিবাচক ভাবনা তৈরি হয়। এই ইতিবাচক ভাবনাই ক্রমশ কাজের সিদ্ধান্ত, সম্পর্ক এবং আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলতে শুরু করে। তাই বছরের প্রথম দিনেই ঘরকে পরিষ্কার এবং সুন্দর করে তোলার পর কিছু শুভ প্রতীক রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
জলের উপস্থিতি ঘরে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। পরিষ্কার জলে রাখা মাছ বা জলভর্তি কাচের পাত্র ঘরের ভিতরে জীবনের প্রবাহকে সক্রিয় করে বলেই বিশ্বাস। নতুন বছরের প্রথম দিনে যদি ঘরে এমন কোনও জিনিস রাখা হয়, তবে তা আর্থিক স্থিতি ও মানসিক শান্তি বাড়াতে সহায়তা করতে পারে। তবে জল যেন পরিষ্কার থাকে, সেদিকে বিশেষ নজর রাখা অত্যন্ত জরুরি, কারণ নোংরা জল নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হয়।
আরও পড়ুন- ২০২৬ সালে অফিসে এই ৫ ভুল করলে কেরিয়ার আটকে যাবে!
বাড়ির প্রবেশপথের কাছে আলো এবং পরিচ্ছন্নতা নতুন বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির দরজার কাছে যদি সুন্দর আলো থাকে এবং জায়গাটি যদি পরিপাটি করে রাখা হয়, তবে তা নতুন সুযোগকে আমন্ত্রণ জানায়। এমনটাই মনে করা হয়। প্রথম দিনে দরজার সামনে কোনও অপ্রয়োজনীয় জিনিস না রেখে তাই জায়গাটি খোলা রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ সহজ হয়।
আরও পড়ুন- নতুন বছরে বসকে পাঠান এই শুভেচ্ছাবার্তা, সম্পর্ক হবে আরও শক্তিশালী
নতুন বছরের প্রথম দিনে ঘরে কোনও শুভ প্রতীক রাখলে তার মানসিক প্রভাবও গভীর হয় অনেকটাই। যেমন কিছু প্রাণীর প্রতীক বহু সংস্কৃতিতেই সৌভাগ্যের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এই ধরনের প্রতীক ঘরে রাখলে মনে ভরসা এবং স্থিরতা আসে। যা, আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই মানসিক স্থিরতাই জীবনের মোড় অনেক সময়ই দেখা যায় যে ঘুরিয়ে দেয়।
আরও পড়ুন- স্বাগত ২০২৬! ভারত ও বিশ্বজুড়ে নতুন বছর উদযাপনের আপডেট দেখুন
ঘরের আসবাবপত্রের ক্ষেত্রেও প্রথম দিনে সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে শোবার ঘরে মাথার দিকে কিছু শক্ত থাকলে তা নিরাপত্তা এবং স্থায়িত্বের অনুভূতি দিয়ে থাকে। নতুন বছরের প্রথম দিনে এই বিষয়টি ঠিক করে নিলে সারা বছরই মন শান্ত থাকে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস। ভালো ঘুম এবং শান্ত মন জীবনের অনেক সমস্যার সমাধান সহজেই করে দিতে পারে।
আরও পড়ুন- সূর্যের শক্তিতে খুলবে ভাগ্য, এই জন্ম তারিখগুলির জন্য ২০২৬-এ পদোন্নতির যোগ প্রবল!
পাশাপাশি, প্রকৃতির প্রতীক ঘরে রাখাও নতুন বছরের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফুল, গাছ বা সবুজ রঙের কোনও উপাদান ঘরে থাকলে তা প্রাণশক্তি বাড়ায় বলেই ধরে নেওয়া হয়। বছরের প্রথম দিনে ঘরে সবুজের ছোঁয়া থাকলে নতুন পরিকল্পনা এবং আশা জন্ম নেয়। যা ক্রমশ বাস্তবের চেহারা নিয়ে থাকে।
ঘরের দেওয়ালে
নতুন বছরের প্রথম দিনে ঘরের দেওয়ালে এমন ধরনের ছবি রাখা উচিত, যা গতি এবং অগ্রগতির প্রতীক। এই ধরনের ছবি প্রতিদিন চোখে পড়লে আমাদের মন অনুপ্রাণিত হয়। এই অনুপ্রেরণা থেকেই আসে উদ্যোগ। আর উদ্যোগই পরিবর্তন আনে জীবনে। তাই ঘরের সাজসজ্জায় এই বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি।
তবে শুধু ঘরে জিনিস রাখলেই ভাগ্য বদলে যাবে, এমনটা কিন্তু নয়। আসলে এই সব জিনিস মানুষের মনে ইতিবাচক বিশ্বাস তৈরি করে দিয়ে থাকে। বিশ্বাস শক্ত হলে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। এতে সিদ্ধান্তে স্পষ্টতা আসে এবং ভুলও কম হয়। নতুন বছরের প্রথম দিন এটাই বিশ্বাসের বীজ বপনের সেরা সময়।
সব মিলিয়ে বলা যায়, নতুন বছরের প্রথম দিনে বাড়িতে কিছু শুভ জিনিস রাখা মানে নিজের মন ও পরিবেশকে নতুন করে সাজিয়ে নেওয়া। এই ছোট পরিবর্তনই সারা বছর ধরে আমাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। তাই বছরের প্রথম দিনটিকে অবহেলা না করে সচেতনভাবে ঘর ও মন দুটোই সুন্দর করে গড়ে তুলুন। মনে রাখতে হবে যে ভাগ্য বদলাতে সময় লাগতে পারে। কিন্তু, শুরুটা এই দিন থেকেই হলে পথটা অনেকটাই সহজ হয়ে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us