Nipah Virus Update: নিপা ভাইরাসের আতঙ্কে নলেনগুড় ছাড়বেন না, খেজুরের রস নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের

Nipah virus update: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে নলেনগুড় খাওয়া নিরাপদ বলেই জানালেন চিকিৎসক। জেনে নিন কোন খাবার নিরাপদ এবং কীভাবে সতর্ক থাকবেন।

Nipah virus update: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে নলেনগুড় খাওয়া নিরাপদ বলেই জানালেন চিকিৎসক। জেনে নিন কোন খাবার নিরাপদ এবং কীভাবে সতর্ক থাকবেন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Nipah Virus Update: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকুন।

Nipah Virus Update: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকুন।

Nipah Virus Update: নিপা ভাইরাসের আতঙ্কে নলেনগুড় না খাওয়ার কোনও কারণ নেই। খেজুরের রস খাবেন না। কিন্তু, তার সঙ্গে নলেন গুড় না খাওয়ার কোনও সম্পর্ক নেই। মিষ্টিপ্রিয় বাঙালির আতঙ্ক দূর করে এমনটাই জানালেন চিকিৎসক ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

চিকিৎসকের পরামর্শ জেনে নিন

তিনি জানিয়েছেন, নিপা ভাইরাস নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে। এই ভাইরাস বাদুড়ের মাধ্যমে সংক্রমিত হয়। অনেকেই বুঝতে পারছেন না কী খাবেন আর খাবেন না। সেকথা মাথায় রেখেই ডা. বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'নিপা ভাইরাসের জন্য নলেনগুড় খেতে কেউ বারণ করবে না। কেবল ডায়াবেটিস স্পেশালিস্টরা বারণ করতে পারেন।'

আরও পড়ুন- মকর সংক্রান্তির সন্ধ্যায় ঘরে বসেই বানান গুড়ের মালপুয়া, খুশি হবে বাচ্চা থেকে বড় সবাই!

তিনি জানিয়েছেন, এই সময় নিপা ভাইরাস রুখতে সবচেয়ে জরুরি স্বাস্থ্য সচেতনতা। নিয়মিত হাত ধোয়া উচিত। একইসঙ্গে ডা. বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন, 'এই সময় যখনই ফল খাবেন, ধুয়ে খাবেন। যদি ফলের মধ্যে কোনও দাগ দেখেন, সেই ফলটিকে ফেলে দিন।'

আরও পড়ুন- নিপা ভাইরাস কী, লক্ষণ কতটা ভয়ংকর? চিকিৎসা ও প্রতিরোধে এগুলো জানা জরুরি

নিপা ভাইরাস নিয়ে অযথা আতঙ্ক দূর করতে তিনি জানান, 'যদিও এটা এক মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়ায়, কিন্তু তা করোনা যেভাবে ছড়িয়েছিল, ততটা সংক্রামক নয়। শুধু ফল বেছে খান। নিশ্চিন্তে নলেন গুড়ের সন্দেশ খান।' 

আরও পড়ুন- ভারতের এই ৬ জায়গায় আলাদা রঙে ধরা দেয় মকর সংক্রান্তির উৎসব

অনেকেই ভাবছেন এই ভাইরাস বোধহয় প্রথমবার ছড়াচ্ছে। কিন্তু, ব্যাপারটা আদৌ তা নয়। এই ভাইরাস ছড়ানোর খবর প্রথমবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল ১৯৯৮ সালে। সেবার বাংলাদেশে এবং মালয়েশিয়ায় নিপা ভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছিল।

সেই হিসেবে বলতে গেলে এই ভাইরাস তিন দশক ধরেই চিকিৎসক মহলের কাছে বেশ পরিচিত নাম। আর এই সময়ের মধ্যে বহুবার নিপা ভাইরাস সংক্রমণের খবরও মিলেছে। তাই নিপা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই বলেই জানিয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- প্রতিবছর ২৬ জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস পালিত হয়? জানুন ভারতের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস

তিনি জানিয়েছেন, এরাজ্যেও নিপা ভাইরাস আগে ছড়িয়েছে। শিলিগুড়িতে ২০০৫ সালে নিপা ভাইরাস ছড়িয়েছিল। নদিয়ায় ছড়িয়েছিল ২০০৭ সালে। আর, কেরল থেকেও গতবছর নিপা ভাইরাস ছড়ানোর খবর মিলেছে। সম্প্রতি, উত্তর ২৪ পরগনায় দু'জনের নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দুই নার্সের শরীরে তা ধরা পড়েছে বলেই আপাতত জানা গিয়েছে। তাঁদের শরীরে নিপা ভাইরাস কোথা থেকে এসেছে, তা এখনও স্পষ্ট নয় বলেই ডা. বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 

nipah virus Update